somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

..........আমি আমার প্রিয় শহরটিতে একজন মহৎ মানুষ নিয়ে ১.১০ শে এসে পৌছাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথা হয়েছে," দৈনিক না পারি প্রতি শুক্রবার একবার করে ফোন দেবো।' আমি তার কথা মতো সকাল ৭.১০ এ ঘুম থেকে উঠেছি। বাংলালিংকের অফার ধরার জন্যই এত সকালে ওঠা।
ফোন দেয়নি বলে মন খারাপ না করে আবার ঘুমোলাম। ১০ টার দিকে ছোট ভাই ফোন করে জানালো "সেজ ভাই, মেজ ভাই আসছে, তুই কি বাড়িতে আসবি?' ভাইরা কেউ বাড়িতে আসলে আমি কোনমতেই হলে মন টেকাতে পারিনা। রুমমেট হাসানের কাছে মিলটা ৩০ টাকায় বেঁচে (মিল কেনাবেচাঁর বিষয়টা আপনাদের কাছে একটু খারাপ লাগলেও এটার শানেনুযুল শুনলে মোটই খারাপ লাগবেনা) রওয়ানা হলাম।

দপদপিয়া ফেরী ঘাটে এসে ঘটনাটা ২৭ নম্বর সিটে বসে উপভোগ করলাম।

বরাবরের মতো একজন অন্ধ ভিক্ষুক আমাদের সিটের কাছাকাছি আসলো। আমি জানালার পাশে। আমার পাশে যে মুরব্বী তিনি একটা ছেড়া শার্ট আর পুরনো, ময়লা একটা লুঙ্গি পরে কোন করম কথা বিনিময় ছাড়াই সেই একঘন্টা ধরে বসে আছেন। মুরব্বী আমার চাইতেও অনেক গরবী। আমার পরনে তো ৫০০ টাকা দামের জিন্স, পায়ে মাত্র দেড় বছরের পুরনো একটা জুতো। গায়ের শার্টটা মেজ ভাইর কাছ থেকে রেখেছি বলে দাম জানিনা। চার পাঁচশ টাকা হবে। সে হিসাবে ঐ মুরব্বীর চেয়ে আমি অনেক ধনী।
অন্ধটা এসে যখন একটা টাকার জন্য আমাদের দিকে হাত পাতলেন আমি তখন আমার প্রিয় বন্ধুটাকে ম্যাজেজ করার জন্য আমার ১১০০ মডেলেল সেটটা বের করি। ( অন্ধের দিকে তাকালে হয়তো মায়া লাগতে পারে বলে কেমন কায়দা আমি শিখেছি দেখছেন!) আমার পাশের মুরব্বী পকেট থেকে একটা ১ টাকার কয়েন বের করলেন। আমি আড়েআড়ে মুরব্বীর কয়েনটার দিকে তাকাই। কয়েনটা ভাঙ্গা, উপরের শাপলা পাতাটা দেখা যায়না। আমি মনে মনে বলি, "হোক ভাঙ্গা, তারপরওতো উনি কিছু দেয়ার জন্য তৈরী'। মুরব্বী ভাঙ্গা কয়েনটা আবার পকেটে রেখে দিলেন। এরপর খুব দ্রুত একটা বাল কয়েন খুজতে লাগলেন। অন্ধ ভিক্ষুকটা ততক্ষনে বাসের সামনে চলে গেছেন। মুরব্বী আমার পাশ থেকে খুব দ্রুত বেগে উঠে দাড়ালেন। ততক্ষণে ভিক্ষুকটা বাস থেকে নেমে গেছে। পাছে পাছে সেই মানুষটা বাস থেকে নেমে যাচ্ছেন। কেন যেন মনে হলো এখন যে বিষয়টি এখানে ঘটবে সেটা আমি সচারাচর দেখতে পারবোনা। আমি বাসের জানালা থেকে লাফ দিয়ে নেমে গেলাম।

ঐ ভিক্ষুকটার কাছে যেতে যেতে বাসটা ছেড়ে ছিল। মুরব্বী মানুষটা ভিক্ষুককে টাকাটা দিয়ে বলেন, "এহন তো বাস গেলো, আমি বাড়ি যামু কেমনে?'

হল থেকে বাড়ি আসতে আমার ৪০ টাকার বেশি কখনোই লাগেনা। আমি ৫৪ টাকা নিয়েছি। মুরব্বী মানুষটাকে দেখে আমি কেমন যেন হয়ে গেলাম। আমার ভিতরের অনুভুতি গুলো কেমন যে হলো আমি বলে বোঝাতে পারবোণা। আমি তার ডান পাশে গিয়ে বলি "চাচা, আপনি যাবেন কতদুল?' ওনি বলেন 'নলছিটি'।

আমি আমার প্রিয় শহরটিতে একজন মহৎ মানুষ নিয়ে ১.১০ শে এসে পৌছাই।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×