আমার প্রিয় পোস্ট
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- ব্যবহার করুন এনিমেটেড স্মাইলি (COOL) - ব্রাইট
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- বীরাঙ্গনা ......... আজো ক্ষমা চাই তোমাদের কাছে........ - হনলুলু
- বৃষ্টি এবং টেলিপ্যাথী - উত্তরাধিকার
- বাক্যমুক্তি...................... (গল্প) - রন্টি চৌধুরী
- নুপুর পরা মেয়েটি, খুঁজছি তোমায় - রিপোষ্ট - রাতমজুর
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- একাকিত্বের অন্ধকারে ----- - বিষাক্ত মানুষ
- অতিক্রান্ত সময়...... তুমি...... আমি...... - দেবদারু
- উৎসর্গ ....... আমার সতের বছর বয়স ...... - হনলুলু
- ঘুমের আবেশে,ভালোবেসে... - ২য় জীবনানন্দ
- বাবা তোমায় ভালোবাসি - একরামুল হক শামীম
বৃষ্টির ভেজা ভাবনাগুলো...
২৭ শে মে, ২০০৮ ভোর ৪:৩০
আবার আরেকটা দিন শেষ হয়ে গভীর রাত নেমে এসেছে। আচ্ছা ছেলেটা এখন তাহলে কি করছে... হ্য়তো জানালার পাশে বসে আছে। হয়তো বাইরে জোৎস্না ঢাকা কালো মেঘ থেকে ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি ঝরছে।
আর ছেলেটা অন্ধকারে বসে সেই বৃষ্টি দেখছে, মৃদু আলোর ঝলকে মাঝে মাঝে তার মায়াবী আলোকিত মুখটা দেখা যাচ্ছে। বৃষ্টির ছাট এসে জানালার কাঁচ ভিজিয়ে দিচ্ছে নাকি তার চোখটা ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে... বুঝতে ইচ্ছা করছে না...
এমনই কোন এক রাতে তার কানের কাছে একজনের অস্তিত্ব ছিল। রিনিঝিনি বৃষ্টির তালে তালে যে তাকে গান শোনাতো। হোক না দূরে তবুও হৃদয়ে তার স্পর্শ ঠিকই অনুভব করত সে। এমনই কোন এক দিন মুষল ধারার বৃষ্টির ঘন দেয়াল দেখতে দেখতে তাকে আলতো করে মুখে তুলে খাইয়ে দিয়েছিল একজন। ছেলেটা সেই স্মৃতি ভুলতে পারেনা। বারবার মনে পড়ে...
আর ঠিক সেই সময় মেয়েটা?... অনেক অনেক দূরে, এত দূরে যে এখন সেখানে দিনের আলো ঝলমল করছে, নরম রোদ মেখে প্রজাপতিরা উড়াউড়ি করে বেড়াচ্ছে কিন্তু এসব কিছুই তাকে স্পর্শ করতে পারছেনা। আকাশে কালো মেঘের ছিটেফোঁটাও নেই... আচ্ছা তবুও কেন তাহলে মেয়েটা সব কিছু ঝাপসা দেখতে পাচ্ছে! বুঝতে ইচ্ছা করছে না...
আচ্ছা আবার এমনও তো হতে পারে, ইলেকট্রিসিটি নাই, প্রচন্ড গরমে ছেলেটা হয়তো মশারির বাইরে মেঝেতে শুয়ে আছে এখন।
ছেলেটা মোবাইল হাতে শুয়ে আছে। মোবাইলের মৃদু আলোয় তার টলমলে চোখ দেখা যাচ্ছে। এমনই কোন এক রাতে তাকে ভালোবেসে ফোনে একজন আলতো করে বকে দিত। জলদি পানি খেয়ে মশারির ভিতরে শুতে বলে ফোনের ওইপাশে অপেক্ষা করতো। সারাদিনের তুমুল ব্যাস্ত সেই ফোনটা আজকাল একাকী নিরব হয়ে পড়ে থাকে। অনেকটা তারই মতো। ছেলেটা সেই স্মৃতি ভুলতে পারেনা।
বারবার মনে পড়ে...
আর ঠিক সেই সময় মেয়েটা?... অনেক অনেক দূরে, এত দূরে যে সেখানে মৃদু মৃদু ঠান্ডা বাতাস বইছে, বাতাসে বসন্তের আগমনের বার্তা নিয়ে ফুলের রেণুরা হাওয়ায় উড়ছে। গাছে গাছে কচি পাতারা ঝলমল করছে কিন্তু এসব কিছুই তাকে স্পর্শ করতে পারছেনা। জানালার পাশে গায়ে শাল জড়িয়ে বসে বসে হয়তো ঝাপসা চোখে মেয়েটা টাইপ করে যাচ্ছে! তার এখন কিছুই বুঝতে ইচ্ছা করছে না...
ছেলেটা যে সব জানে! সব বোঝে বলেই চোখের জলকণাগুলো বৃষ্টির কাছে বিলিয়ে দেয়। বোঝে বলেই অসহায় আবার হয়তো নিষ্ঠুরও সেই মেয়েটার উপর অভিমান করতে গিয়েও শেষ পর্যন্ত আর করতে পারেনা। বোঝে বলেই বাস্তবতার কাঁটা তারে ঘেরা মেয়েটার উপর প্রচন্ড রাগ করতে গিয়েও আর শেষ পর্যন্ত করতে পারেনা... তাই সে অপেক্ষা করে... আর অপেক্ষা করে...
আর আঁধারে নিমগ্ন মেয়েটা যাকে আজ কোনো কিছুই ছুঁয়ে যায়না... সে? থাক আজ তার কথা নাহয় অজানাই থেকে যাক!
প্রকাশ করা হয়েছে: আমার আমি বিভাগে ।
লেখক বলেছেন: অনেক মন খারাপ রাতমজুর ভাই... এলোমেলো হয়ে যাচ্ছি !
দূরন্ত বলেছেন:
হুমম...
লেখক বলেছেন: শুভেচ্ছা দূরন্ত।
রাতমজুর বলেছেন:
এলোমেলো লাগলে প্রিয় কারো পাশে বসে থাকুন, নাহলে গান শুনুন, খুব পছন্দের কাউকে ফোন করে বলুন একটা গান শোনাতে...
লেখক বলেছেন: তাই যদি পারতাম ভাইয়া !!! মেয়েটাতো প্রিয় মানুষটার কাছ থেকে অনেক অনেক অনেক দূরে...
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর প্রকাশ লেখায়।বৃষ্টি এলে এমন মন খারাপ করলে আর যদি বৃষ্টি না আসে?মন ভালো হোক.....
মাঝে মাঝে মন খারাপ হওয়াও চাই....নাহলে আনন্দটা বোঝা যায়না।
শুভকামনা আর শুভেচ্ছা ।
লেখক বলেছেন: অনেক ভালো লাগলো আপু আপনার মন্তব্য। মন খারাপ করলেও বৃষ্টি আসবে, কারন তাকেই যে চোখের জল কণাগুলো সব বিলিয়ে দেই!
তবে হ্যাঁ খুব সুন্দর একটা কথা বলেছেন 'মাঝে মাঝে মন খারাপ হওয়াও চাই....নাহলে আনন্দটা বোঝা যায়না।'
ভালো থাকুন সব সময় সেই শুভ কামনা রইল।
লেখক বলেছেন: ঢাকায় বুঝি আসলেই এখন ঝুম বৃষ্টি হচ্ছে না? ইস!!
আরে আজকে না তমা আপুর জন্মদিন? শুভেচ্ছাটা দিয়েছেন তো মনে করে?
বিবর্ণ বলেছেন:
প্রিয়তমা, এটা কিন্তু ঠিক না, বড্ড অবিচার....? মনটা এখন আনছান আনছান করছে।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
চমৎকার প্রকাশ। ভালো লাগলো। যদিও মন খারাপের ..............বৃষ্টি সে তো কান্নার আকুতি............।ভালো থাকুন।
শুভেচ্ছা নিন।
সপ্নচারী বলেছেন:
আপনার এই লেখাটা পড়ে আপনার পুরোনো লিখা গুলোয় চোখ বুলালাম,আপনি তো ভয়ঙ্কর বালো লেখেন!!!অসাধারন অনুভুতির প্রকাশ।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে সপ্নচারী। আসলে আপনি যতখানি বলেছেন ততখানি প্রসংশা পাবার যোগ্য না মনে হ্য় লেখাগুলো। তবুও অনেক অনুপ্রেরণা পেলাম। ভালো থাকুন সবসময়, শুভেচ্ছা রইল।
শফিউল আলম ইমন বলেছেন:
মন খারাপ কেন???মন খারাপের কাজটা কিন্তু আমার তাই কেউ নিয়ে নিলে ভালো লাগে না।
তাড়াতাড়ি মন ভালো করো।
ভালো থেকো।
বিষাক্ত মানুষ বলেছেন:
কি লিখবো বুঝতাসিনা ।
সক্রেটিস বলেছেন:
মজা পাইলাম। জানি না এসব সত্য কাহিনী কিনা !!!!!! কিন্তুক, ট্রাস্ট মি – এইসব প্রেম, বালোবাসা, ভালোলাগা, সুখ অনুভূতি, মধুর স্মৃতি, চোখের পানির কুনো মূল্য নাই। সব কিছুই সাময়ীক। মানুষ খুবই একা। নারী-পুরুষ নিজেদের প্রয়োজনেই একত্রে থাকে, প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্কও শেষ। আর এট দ্য এন্ড এসব নিয়ে বিরহের গপ্প কবিতা লেকালিকি করে কষ্ট জমানো কিংবা মন খারাপ করে সময় নষ্ট করার কোন মানে নাই। জীবনে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করুন। অনেক কিছুই ফিরে পাবেন।
লাস্ট বাট নট দ্য লিস্ট- মুবাইল ফুন এসবের নিগা অনেকাংশে দায়ী ঃ-)))))
দুঃখিত আপনার পোস্টা ভালোভাবে না পড়েই বা আপনার সম্পর্কে না জেনেই এমন মন্তব্য করলাম। ভালো থাইকেন।।
একরামুল হক শামীম বলেছেন:
বোঝে বলেই বাস্তবতার কাঁটা তারে ঘেরা মেয়েটার উপর প্রচন্ড রাগ করতে গিয়েও আর শেষ পর্যন্ত করতে পারেনা... তাই সে অপেক্ষা করে... আর অপেক্ষা করে...শব্দটা অপেক্ষা হবে না, হবে প্রতীক্ষা। অপেক্ষা বার জন্য করা যায়, সময়ের বন্ধনী থাকে সেইখানে। কিন্তু করতে হয় বিশেষ কারো জন্য, সময়ের বন্ধনী নেই সেইখানে।
রাশেদ বলেছেন:
হুমম...
উত্তরাধিকার বলেছেন:
নিলা বলেছেন: বিষন্ন হয়ে গেলো মনটা। ভালো থাকুক ছেলেটা, ভালো থাকুক মেয়েটাও ।
আমারও একই প্রার্থনা।
ভাল থাকুক ওরা।
সময় নিশ্চয়ই ওদের সমাধান এনে দেবে।
মৈথুনানন্দ বলেছেন:
বাপ্রে



















দিলেন তো মনটা খারাপ কইরা!!!!