আমার প্রিয় পোস্ট
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- ব্যবহার করুন এনিমেটেড স্মাইলি (COOL) - ব্রাইট
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- বীরাঙ্গনা ......... আজো ক্ষমা চাই তোমাদের কাছে........ - হনলুলু
- বৃষ্টি এবং টেলিপ্যাথী - উত্তরাধিকার
- বাক্যমুক্তি...................... (গল্প) - রন্টি চৌধুরী
- নুপুর পরা মেয়েটি, খুঁজছি তোমায় - রিপোষ্ট - রাতমজুর
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- একাকিত্বের অন্ধকারে ----- - বিষাক্ত মানুষ
- অতিক্রান্ত সময়...... তুমি...... আমি...... - দেবদারু
- উৎসর্গ ....... আমার সতের বছর বয়স ...... - হনলুলু
- ঘুমের আবেশে,ভালোবেসে... - ২য় জীবনানন্দ
- বাবা তোমায় ভালোবাসি - একরামুল হক শামীম
:::: মন ঘুড়িয়া ::::
৩০ শে মে, ২০০৮ রাত ১:০২
রংহারা এক ঘুড়ি
নীল আকাশে উড়ি
মেঘের চাদর ফুঁড়ি
দূর অজানায় উড়ি
সবুজ পাতার পাশে
ঝিকমিকি রোদ হাসে
রংধণু রঙ আঁকে
নদের আঁকে-বাঁকে
প্রজাপতির পাখা
স্বপ্ন-রেণু মাখা
রঙ দেখি আর উড়ি
সাদা-কালো ঘুড়ি
দুষ্টু দখিন হাওয়া
করল আমায় ধাওয়া
এলোমেলো উড়ি
কোনখানে যে পড়ি
হঠাৎ দেখি তাকে
খুঁজছিল মন যাকে
মায়ার জালে ভরা
পড়ল ঘুড়ি ধরা
হাতে নিল নাটাই
একসাথে দিন কাটাই
রঙিন হলো ঘুড়ি
দুজন মিলে উড়ি ।।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা, কবিতা ;
প্রকাশ করা হয়েছে: (অ) কবিতা বিভাগে ।
পলাশমিঞা বলেছেন:
কার প্রিয়তমায় যে সুন্দর কবিতা লেখছইন!!!
লেখক বলেছেন:
থ্যাঙ্কু !!
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব সুন্দর ঘুড়ি কবিতা................ভালো লাগলো.............শুভেচ্ছা রেখে গেলাম।
লেখক বলেছেন: আপনার সুপার সুপার কবিতাগুলোর ধারের কাছ দিয়েও কিন্তু আমার ঘুড়ি উড়ে না
! আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
পলাশমিঞা বলেছেন:
রঙিন হলো ঘুড়িদুজন মিলে উড়ি ।।
বাহঃ চমৎকার।
আপনারা অত সুন্দর কবিতা লেখইন কিলা আমি পারিনা
লেখক বলেছেন: আপনার কবিতাও আমার ভালো লাগে
শুভেচ্ছা রইল।
রন্টি চৌধুরী বলেছেন:
ওয়াও! ছবিটা দুর্দান্ত । মন ভাল করে দেয়।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ রন্টি !!
রন্টি চৌধুরী বলেছেন:
হঠাৎ দেখি তাকেখুঁজছিল মন যাকে
মায়ার জালে ভরা
পড়ল ঘুড়ি ধরা
হাতে নিল নাটাই
একসাথে দিন কাটাই
কবিতাও দেখি দুর্দান্ত!!
লেখক বলেছেন:
মন্তব্যে বিগলিত !!
লেখক বলেছেন:
সে তো ঘুড়ি নিয়ে মহা আনন্দে আছে মনে হয় !! ধন্যবাদ শীমুল। ভালো থাকুন।
নিলা বলেছেন:
ছবিটা দারুন। আর কবিতা!!! কবিতা পড়ে আমার মনে হচ্ছে আমি নিজেই ঘুড়ি হয়ে গেছি......সেই নীলাভ আকাশে আমি মনের সুখে উড়ছি। চমৎকার কবিতা
লেখক বলেছেন: এত্ত গুলো শুভেচ্ছা নিলা। সেই নীলাভ আকাশে সব সময় মনের সুখে উড়ে বেড়ান শুভ কামনা রইল।
লেখক বলেছেন:
তা কি ভাবসো তুমি ?
লেখক বলেছেন: থ্যাঙ্কু, রঙিন রঙিন ঘুড়ির শুভেচ্ছা রইল হৃদছায়া ! ভালো থাকুন।
লেখক বলেছেন: থ্যাঙ্কু কণা, শুভেচ্ছা রইল
! ভালো থাকুন।
সংবেদনশীল বলেছেন:
চমৎকার লাগলো।++++
লেখক বলেছেন: ধন্যবাদ সংবেদনশীল !
শুভেচ্ছা রইল।
মিয়াভাই সিলটী বলেছেন:
ভালো লেগেছে তাই+
লেখক বলেছেন: ধন্যবাদ মিয়াভাই। আপনার ভালো লেগেছে জেনে আমারো অনেক ভালো লাগলো। ![]()
উত্তরাধিকার বলেছেন:
খুব সুন্দর। এই ভাল।
রঙ্গীন হয়ে দুজন মিলে উড়তে থাকুন অনন্তকাল...।
নিরন্তর ভাসতে থাকুন মেঘের ভাজে...।
লেখক বলেছেন: আপনার শুভ কামনার পেয়ে খুব্বি ভালো লাগলো
দোয়া করবেন। আর অবশ্যই ভালো থাকবেন।
দুষ্টু রোমান্টিক বলেছেন:
টেনশনে ফড়ি গেলাম..পুরাই romanticize
লেখক বলেছেন:
দুষ্টু রোমান্টিক!! ছবিটা অনেক কুচুকুচু হয়েছে!
দুষ্টু রোমান্টিক বলেছেন:
কুচুকুচু কি ?? যেইটা ত্যালা কচু দিয়া বানায় ঐটা নাতো ??
সেকেতুরে বলেছেন:
ভাই ঘুড়ি আমার খুব প্রিয় একটা জিনিস। আমি ছোট বেলায় ঘুড়ি বানিয়ে উড়াতাম। বলতে পারেন প্রফেশনাল কাইট মেইকার। এখন অবশ্যই এই স্মৃতিগুলি খুব মনে পড়ে। .................. ভালো হয়েছে আপনার পোস্ট।
লেখক বলেছেন: ভাই! আমি তো বোন হব
ছোটবেলায় ভাইয়ারা সুতায় ধার দিত, কাঠি-আঠা কি কি সব দিয়ে ঘুড়ি বানিয়ে নীল আকাশে উড়াতো আমি তাকিয়ে শুধু দেখতাম। আপনার সাথে আমারো স্মৃতিগুলি সব মনে পড়ে গেল।
ভালো থাকুন, শুভেচ্ছা রইল।
অনলুকার বলেছেন:
দু'জন মিলে উড়তে থাকুন। শুভেচ্ছা রইলো। ভালো লেগেছে। +++
লেখক বলেছেন: ধন্যবাদ অনলুকার ! আপনার জন্যও শুভ কামনা রইল।
উত্তরাধিকার বলেছেন:
হুম্ম।
আমার প্রিয় ভাবনাটুকু আবার না হয় জুড়ে দিলাম আপনাদের দুজনের জন্য-
মিনতি করি
হাতে হাত
চোখে চোখ
অন্তরে অন্তর
জনম জনম...
লেখক বলেছেন: খুব খুব ভালো লাগলো উত্তরাধিকার ![]()
আপনার এই প্রিয় ভাবনাটুকু যেন সত্যি হয়!
অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
আপনার নতুন লেখা কবে পাব? ![]()
লেখক বলেছেন:
কি কও এইসব !!
লেখক বলেছেন:
চিকন ভাইয়ের ভালা লাগচে এ এ !!
কেমন আছেন চিকন ভাই? অনেকদিন পর?
লেখক বলেছেন: এই তো চলছে আরকি! ![]()
এত দৌড়ের উপরে থাকলে তো একেবারে নাইমিয়া হয়ে যাবেন
!
লেখক বলেছেন:
থ্যাঙ্কু! ভালো থাকুন, শুভেচ্ছা রইল।
সঞ্জিব বলেছেন:
কঠিন হইছে, ছবিটা ও ভালো........
লেখক বলেছেন: থ্যাঙ্ক ইউ। কিন্তু আমার + গেল কই? ![]()
শুভেচ্ছা রইল সঞ্জিব।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ 'এক পশলা বৃষ্টি'
। ভালো থাকুন সবসময়।
পলাশ রহমান বলেছেন:
ভাল কবিতা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক উৎসাহ পেলাম
! ভালো থাকবেন।
অদ্ভুত আঁধার এক বলেছেন:
বাহ! মজার কবিতা।ইচ্ছে হয় ঘুড়ির মত উড়ি.........
শুভেচ্ছা নিন..................
লেখক বলেছেন:
হুমম একটু মজারই ! আপনাকেও শুভেচ্ছা জানাই। নীল আকাশে রঙিন ঘুড়ির মত উড়ে বেড়ান.........
শাওন বলেছেন:
অফটপিক : "অপেক্ষা করা একটা খুব বিশ্রী কাজ, আর সেই বিশ্রী কাজটাই তোমার পাখি প্রতিনিয়ত করে যাচ্ছে !!! "আমার জীবনের সবথেকে প্রিয় একটা কথা । খুব ভালো লাগল ।
লেখক বলেছেন: ধন্যবাদ শাওন। অপেক্ষা করা আসলেই একটা খুব বিশ্রী ব্যাপার! হয়তো অনেক ধৈর্যশীল হতে শেখায় মানুষকে। ভালো থাকুন, শুভেচ্ছা রইল।
আরিফ থেকে আনা বলেছেন:
ভাল লিখেছেন। শুভেচ্ছা
লেখক বলেছেন: ধন্যবাদ আরিফ থেকে আনা। ভালো থাকুন, শুভেচ্ছা রইল।
আচ্ছা আপনার নামের মানেটা কি আসলে? ![]()
সঞ্জিব বলেছেন:
আপনার পাওনা +
লেখক বলেছেন:
![]()
নিহন বলেছেন:
জাক্কাচ হইছে
লেখক বলেছেন: থ্যাঙ্কু নিহন ভাই ![]()
আপনার লেখা গানগুলোও জাক্কাচ হচ্ছে কিন্তু ![]()
লিখতে থাকুন শুভ কামনা রইল...


















