আমার প্রিয় পোস্ট
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- ব্যবহার করুন এনিমেটেড স্মাইলি (COOL) - ব্রাইট
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- বীরাঙ্গনা ......... আজো ক্ষমা চাই তোমাদের কাছে........ - হনলুলু
- বৃষ্টি এবং টেলিপ্যাথী - উত্তরাধিকার
- বাক্যমুক্তি...................... (গল্প) - রন্টি চৌধুরী
- নুপুর পরা মেয়েটি, খুঁজছি তোমায় - রিপোষ্ট - রাতমজুর
- সব কিছু তোমার জন্য নয় - মানুষ
- একাকিত্বের অন্ধকারে ----- - বিষাক্ত মানুষ
- অতিক্রান্ত সময়...... তুমি...... আমি...... - দেবদারু
- উৎসর্গ ....... আমার সতের বছর বয়স ...... - হনলুলু
- ঘুমের আবেশে,ভালোবেসে... - ২য় জীবনানন্দ
- বাবা তোমায় ভালোবাসি - একরামুল হক শামীম
প্রিয় ব্লগের প্রিয় ব্লগারদের প্রিয়তমার প্রিয় কিছু কথা
২৪ শে জুন, ২০০৮ ভোর ৫:০৬
কয়েক মাস আগে ব্যক্তিগত কিছু কারণে যখন হতাশায় ডুবে যাচ্ছিলাম প্রায় ঠিক সেই সময় নেটে এলোমেলো ঘুরতে ঘুরতে 'বাঁধভাঙার আওয়াজ' এর খোঁজ পেয়ে গেলাম। প্রথম কিছুদিন ঘুরাঘুরি করে এর বিন্যাস ধরন কিছুই বুঝতে পারছিলাম না বলে আসা ছেড়ে দিয়েছিলাম।
কিছুদিন পর আবারও কি মনে করে আসা শুরু করলাম...বিভিন্ন জনের লেখা পড়া শুরু করলাম এবং অবশেষে ভালো লাগা শুরু করলাম...
একদিন হঠাৎই মন্তব্য করতে গিয়ে আবিষ্কার করলাম আমাকে রেজি করতে হবে
...করব করব করতে করতে শেষ পর্যন্ত করেও ফেললাম।
প্রথমে যে নিক নিয়ে রেজি করেছিলাম সেটার কনফারমেশন লেটারটা ভুলে জাংক মেইল থেকে ফেলে দেয়ায় কর্তৃপক্ষ কে মেইল করে আবারো লেটার পাঠানোর অনুরোধ করলাম। তারা কিছুদিন অপেক্ষা করতে বলল।
কিন্তু যখন সেই অপেক্ষার কোন শেষ নাই টের পেলাম
, তখন 'প্রিয়তমা' নিক নিয়ে আবার রেজি করলাম এবং অবশেষে সা.ইনের একজন সদস্য হয়ে গেলাম।
প্রথম প্রথম তখনও কোন পোস্টে মন্তব্য করার প্রতি আগ্রহ আমার তেমন একটা হয়নি। একদম প্রথম সেই মজাটা পেলাম "একরামুল হক শামীম" এর রাতবিরাতের আড্ডা নামক পোস্টের মাধ্যমে
। বন্ধুত্ব গড়তে দক্ষ (বা পটাতে পটু
) শামীম ভাই কিছুক্ষণের মাঝেই আড্ডা জমিয়ে ফেলল। আমিও এই অন্তর্জালে প্রথম একজন ব্লগার বন্ধু পেয়ে গেলাম।
সেদিনের সেই আড্ডাতেই একজন ব্লগারের ছোটবোনের সাথে আমার নাম মিলে যাওয়ায় আমি পেয়ে গেলাম একজন ব্ড়ভাই, "রাতমজুর" ভাইকে।
এরপর হালকা-পাতলা নিজের কথা লিখে, নানা রকমের ব্লগারদের লেখা পড়ে আস্তে আস্তে পরিচিত হয়ে উঠল সব কিছু...তারপর এমন হওয়া শুরু হল সে শুধু অবসরেরই সঙ্গী না সারাবেলার কাজের ফাঁকেরই সঙ্গী হয়ে উঠল স.ইন।
আরো বেশ কিছুদিন পর ব্লগের অন্যতম শক্তিশালী লেখক "রন্টি চৌধুরী''র নিয়মিত পদচারণায় এবং তার কাছ থেকে পাওয়া অনুপ্রেরণায় আমার (অপ)গল্প লেখার সুপ্ত পরতিভা ই শুধু বিকশিত হয়নি বাংলায় টাইপ করাও অবশেষে আমি শিখে ফেলেছি!
ব্লগের প্রাণবন্ত ও আমার খুব প্রিয় দুজন লেখক "উত্তরাধিকার" আর "চিটি" আপুর কাছ থেকে পাওয়া অবিরাম মন ভালো করে দেয়া কমেন্টস গুলোও আমাকে দারুনভাবে প্রভাবিত করে।
অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে ওনাদের উৎসাহপূর্ণ মন্তব্য, সমালোচনা, না পাওয়া পর্যন্ত আমার পোস্টগুলোকে কেমন জানি অপূর্ণ লাগতে থাকে।
আমার আরেকজন প্রিয় ব্লগার হল "চিকনমিয়া"
। তাকে আরো অনেকের মতো আমিও ভালা পাই। চিকনভাইয়ের মন্তব্য করার স্বতন্ত্র স্টাইল, প্রোফাইল ফটো সবকিছুই খুব্ব মজা লাগে আমার। খেক খেক খেক। মাইনাচ!
ব্লগখ্যাত "রাশেদ" এর বাংলা টিচারের মতো 'ভালৈ' টাইপ কমেন্ট পেলেও আমি দারুন উৎসাহিত হই।
আর গানের পাখি "বিষাক্ত মানুষ" এর সমৃদ্ধশালী গানের পোস্টগুলোর প্রশংসা তো না করলেই নয়।
"হনলুলু", "তামিম ইরফান" এবং "মানুষ" এই তিনজনের মন্তব্য পড়ে মনিটরের সামনে বসে দুইপাটি দাঁত বের করে হাসতে হাসতে আমার কাহিল অবস্থা হয়ে যায় কখনো কখনো!
আবার কোন কোনদিন এই (জেএমটিটি!) মানুষগুলোরই এক একটা পোস্ট পড়ে অবাক হয়ে ভাবি আমি, সাহিত্যের কি মজবুত গাঁথুনি দিয়ে গড়া তাদের লেখনীগুলো!
এখন বলি "নিলা" আর "শ্রাবণী" ব্লগের দুই পরীর কথা। কখনো মায়াভরা, কখনো বিষন্ন আবার কখনোবা খুব রোমান্টিকতায় পূর্ণ তাদের লেখাগুলো পড়লে মনের খুব গভীরে যেন দাগ কেটে দিয়ে যায়
। কখোন মনে হতে থাকে আমার মনের অশ্রুগুলোই যেন তাদের লেখার মাঝে ঝরে ঝরে পড়েছে।
আমার অতিপ্রিয় আরেকজন ব্লগার হল "আউলা"। তার করা মন্তব্য আর পোস্টগুলো পড়ে হাসতে হাসতে আমার চেয়ার থেকে উল্টিয়ে পরে যাওয়ার দশা হয়ে যায়!
"চানাচুর" আর "আউলা" আপুর এই মজার কমেন্টগুলোর পিছনে আমি অনেক আন্তরিকতা আর বড় একটা মনের ছাপ খুঁজে পাই, যা আমার খুব্ব ভালো লাগে।
ব্লগের অন্যতম বিশিষ্ট লেখক(কবি) "কালপুরুষ" বা "সুলতানা শিরীন সাজি" আপুর দৃষ্টি যদি কখনো আমার ব্লগবাড়িতে পরে বলাই বাহুল্য ভালো লাগায় মনটা ভরে যায় তখন।
আবার আমার মন্তব্য ঘর সমৃদ্ধ করে যখন "মৈথুনানন্দ" বাণান ভূল ধড়িয়ে দেন
, বা "নিহন" জাক্কাস! বলে ওঠে অথবা "মিয়াভাই সিলটী" ভালো লেগেছে তাই প্লাস বলেন তখন খুব ভালো লেগে যায়!
ভালো লাগে "(অ)গাণিতিক", "ভুতের আড্ডা" আরো অনেকের লেখা দারুন সব গল্পগুলো পড়তে।
"বিবর্ণ","অদ্ভুত আঁধার এক","আরিফ থেকে আনা", "ইফতেখার ইনান", "ধূসরিত স্বপ্ন গুলো", "দূরন্ত", "পলাশমিঞা", "মুসকান", "মুহিব", "আবদুর রাজ্জাক শিপন".....(আঃ হাঁপিয়ে গেছি)...
.....
আরো অনেক অনেক ব্লগারের কাছ থেকে অনেক সময় অনেক সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে ব্লগের প্রতি আমার ভালোবাসা আরো কয়েক ধাপ বেড়ে গেছে যেন।
এই ব্লগে কখোন কোন লেখা পড়ে যেমন খারাপ মন ভালো হয়ে গিয়েছে বার কখোন ঠিক উল্টোটাও হয়েছে। ভালো মনটাকে খারাপ করে বসে থেকেছি!
আবার কখোন হয়তো কোন ভালো লেখা চোখের আড়ালেই থেকে গেছে...দেখা হয়ে উঠেনি অথবা সময়ের অভাবে পড়তে পারিনি।
তবে সব কিছুরই ভালো-মন্দ দুইটা দিক থাকে তাই সব খারাপগুলোকে ছাপিয়ে যদি ভালোগুলোকে দেখি তাহলে স্বীকার করতেই হবে সা.ইন এর মতো এত মায়া কাড়া ওয়েব সাইট আমি আজো দেখিনাই! সত্যি!
আমার মনে হতে থাকে সবাই যেন একই পরিবারের সদস্য। আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, পাওয়া-না পাওয়া, স্বান্তনা-প্রতিবাদ জীবনের নানা রকমের স্মৃতিগুলো একজন আরেক জনের সাথে শেয়ার করার মাঝে দিন দিন এই বন্ধুত্বের বন্ধন যেন আরো দৃঢ় হয়ে ওঠে।
সারা দিনে যখনই একটু সময় পাই শক্তিশালী চুম্বকের মতো আকর্ষণ করতে থাকে সা.ইন. যে টান উপেক্ষা করা সম্ভব হয়না!
প্রিয় প্রিয় সব ব্লগারদের প্রতি
অ-নে-ক
অ-নে-ক
অ-নে-ক
শুভেচ্ছা,
ভালোবাসা আর শুভ কামনা রইল।
সবাই খুব্ব ভালো থাকুন সব্ব সময়।
- প্রিয় তমা
প্রকাশ করা হয়েছে: আমার আমি বিভাগে ।
লেখক বলেছেন:
দারুন আর লিখলাম কেমন করে?! এটা তো ঝটপট করে কোন মতে সবাইকে আমার মনের ভালোলাগাটুকু জানালাম
(ভাগ্যিস নামটা মনে করে লিখসিলাম
)
লেখক বলেছেন: আপনাকেও অনেক থ্যাঙ্কু দুরন্ত
(মহাকাশের সব পর্বগুলো এখনো সময় করে পড়ে শেষ করা হয়নি
)
ভালো থাকুন।
বিষাক্ত মানুষ বলেছেন:
দ্বিতীয় ছবিটা পছন্দ হৈছে । রেখে দিলাম ..দারুন বল্লাম .. কারন এভাবেই বা কজন লিখতে পারে !!
লেখক বলেছেন: হা হা ঐটা আমারো খুব প্রিয় একটা ছবি....
দেখেন না মাইনাস পেয়ে গেলাম এলরেডি একটা
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
প্রথম ছবিটা রেখে দিলাম । ভাল লাগাটা যেন সবসময় থাকে সে কামনা থাকলো ।
লেখক বলেছেন: ধন্যবাদ মাহমুদুল হাসান রুবেল। আমার ব্লগে স্বাগতম ও শুভেচ্ছা রইল আপনার জন্য। ভালো আছেন তো?
নাঈম বলেছেন:
আমার নাম নাই ক্যান(খাইয়ালামু), এইবার পেলাচ দিলাম, কিন্তু পরের পুষ্ডে কিন্তু কইলাম মাইনাচ দিমু, খ্যাক খ্যাক খ্যাক
যাই হোক, লেখাটা ভাল লাগল, সুন্দর, সাবলীল ভাষায় নিজের ভাললাগা বর্ণনা করলেন। সা.ইন. এর সদস্যরা আসলেই সবাই একটা পরিবারের মত।
ভাল থাকবেন, ভাল লিখে যাবেন, এই কামনায়।
লেখক বলেছেন: এই যে আপনার নাম লেখা হয়ে গেল
অনেক ধন্যবাদ নাইম। আসলেই এই ভার্চুয়াল বন্ধুত্বের কোন তুলনা নেই। আবারো শুভেচ্ছা নিন। ভালো থাকুন সব সময়।
মানুষ বলেছেন:
আমার যে পরিমান প্রশংসা করা হয়েছে। এখন দেখি আর মাটিতে পা পড়ছে না
। অনেক ধন্যবাদ। হাজার বছর বেঁচে থাকুন।
লেখক বলেছেন:
প্রশংসা করলাম কই?
জেএমটিটি(জাতে মাতাল তালে ঠিক!) বলায় ভাবলাম না আবার একটা বকা খাই!!
আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়। আপনার লেখাগুলো আমার দারুন লাগে কিন্তু! ![]()
মাহমুদুল হাসান রুবেল বলেছেন:
আমি সব সময়ই ভাল থাকি আমার মত করে । ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য । আপনাকেও আমন্ত্রণ আমার ব্লগে ।
লেখক বলেছেন:
সব সময় ভালো থাকলেই ভালো....আমন্ত্রণ মন্জুর হইল...
লেখক বলেছেন:
ওয়েলকাম তামিম ইরফান!
লেখক বলেছেন: আরেএ বিটলা ভাই...হাপিয়ে গেছিলাম তো তাই এখনও টাইপ করে শেষ করে উঠতে পারিনি
...
আপনার মজার মজার বিটলামী পোস্টগুলো কিন্তু খু্ব্ব ভালো লাগে...ভালো থাকবেন।
লেখক বলেছেন:
তানজু আপু, অনেক ধন্যবাদ।
আপনার লেখাগুলো ভালো লাগে আমার...দাওয়াতের কথা মনে আছে তো?
শুভেচ্ছা থাকলো অনেকগুলো...
রন্টি চৌধুরী বলেছেন:
আপনে তো দারুন!!আমাকে দেয়া বিশেষনটা যদিও সত্যি না, তবুও মিথ্যা প্রবোধে দারুন ভাল লাগছে...
অনেকখানি ভাললাগা থাকল।
লেখক বলেছেন:
আমি একটুও মিথ্যা বলিনাই !!
আরো কত কি লেখার ইচ্ছা ছিল...সব তো লিখে শেষই করতে পারলাম না...
কিছুদিনের জন্য ব্লগে আসা হবেনা
তাই আমার শুভেচ্ছাগুলো ঝটপট করে সবাইকে জানিয়ে গেলাম...খুব্ব মিস করবো...
আবার এসে যেন এত্তগুলো নতুন নতুন গল্প পাই ![]()
ভালো থাকুন।
পলাশ রহমান বলেছেন:
বেশ সময় দেন বোঝা গেল।
লেখক বলেছেন: হুমম আসলেই...যখনই টাইম পাই একটু ঢুঁ মারতে ভুলিনা....
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আপনার গল্পের হাত আসলেই ভালো । নিয়মিত লিখলে অনেক ভালো করবেন বলে বিশ্বাস । একটু মুরুব্বির মতো করে বললাম আর কি !
ধন্যবাদ, ক্যামনে ক্যামনে আমার নাম ঢুকে পড়াই !
লেখক বলেছেন: হা হা থ্যাঙ্কু শিপন ভাই। আপনার মন্তব্য প্রায়ই পাই, খুব ভালো লাগে...আসলে গল্প লেখা আপনাদের উৎসাহ পেয়েই শুরু করেছি...
মুরুব্বি মানুষ অনেক দোয়া করেন আমার জন্য, ![]()
আর ভালো থাকবেন সর্বদা, শুভ কামনা রইল।
দোলাহাসান বলেছেন:
লেখা খুব ভাল লাগলো, একদম আমার মত অনেকের মনের কথা। সা.ইনে শত ব্যস্ততার মাঝেও আসি, আর আসলেই মনটা ভাল হয়ে যায়। ভাল থাকুন
লেখক বলেছেন: আরে মিলে গেল দেখি
আসলেই মনটা ভালো হয়ে যায় এখানে আসলে...বিদেশের মাটিতে এক টুকরো আমার দেশ...সবার একে অপরের প্রতি যে গভীর ভালোবাসা তা তুলনাহীন মনে হয়...
শুভেচ্ছা রইল আপু...
লেখক বলেছেন: আপনাকে দেখে ভালো লাগছে...আমারো অনেক অনেক প্রিয় সবাই....আসলে সবাইকে সব সময় মনের এই ভালোলাগার কথাটা বলা হয়না তাই এখানে সংক্ষেপে বলে দিলাম...আরো কত কি বলা বাকি থেকে গেছে...
শুভেচ্ছা রইল অনেক...ভাষা বিরম্বনা নিয়ে আরো লেখা দিচ্ছেন তো?
আদনান মাহমুদ বলেছেন:
লেখক বলেছেন:
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত সুন্দর লিখছো প্রিয়.............খুব ভালো লাগলো।আসলে ব্লগের জগতটা নিয়ে লিখটে বসলে আমি খুব ইমোশোনাল হয়ে যাই/
আমার নির্বাসিত জীবনের সুখ দুঃখ গুলো যখন খুব একা হয়েছিলাম.............এই ব্লগে আসবার পর আমার সেই একাকীত্বতা কোথায় বিলীন..........
খুব ঋণী আমি ব্লগের সবার প্রতি...................
তুমি এত মায়াবতী একটা মেয়ে.......তোমার লেখা পড়ে সেই মায়াবতী তোমাকেই দেখলাম।
ব্লগের প্রজাপতি তোমরা...........।
সারাজীবন হাসি খুশী আনন্দ নিয়ে থেকো।
কোন দুঃখ যেনো ছুঁতে না পারে............
অনেক ভালোবাসা নিও।
শুভেচ্ছা অশেষ.............
লেখক বলেছেন: সাজি আপু, আপনার এত্ত সুন্দর একটা মন্তব্য পেয়ে আমার কি যে খুশি লাগছে বলে বোঝানো যাবে না ![]()
আপনার কাছ থেকে এত মায়াবী শুভ কামনা পেয়ে ভীষণ ভালো লাগায় মনটা ভরে গেল....দোয়া করবেন।
আপু দেশ থেকে আসার পর আমি আরো অনেক কিছুর মতোন বন্ধুদের সাথে কাটানো আনন্দময় দিনগুলো ভয়াবহ মিস করছিলাম...সারাদিন ভীষণ মন খারাপ থাকতো...
অবশেষে আমিও আজকে বলতে চাই এই ব্লগের সবার ভালোবাসার প্রতি ঋণী হয়ে থাকলাম...
অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা রইল সাজি আপু...
খুব ভালো থাকবেন সব সময়...
আদনান মাহমুদ বলেছেন:
লেখক বলেছেন:
শুনতে পারলাম না!!
লেখক বলেছেন: আপনাকে তাই এই প্রথম শুভেচ্ছা জানানোর সুযোগ পেলাম ![]()
ধন্যবাদ সবাক।
ভালো থাকুন সব সময়...
নাঈম বলেছেন:
আপনাকে গুগল টকে এড করেছি...সময় পেলে আসবেন...
লেখক বলেছেন: ![]()
ইফতেখার ইনান বলেছেন:
নামটা আছে দেইখা খুশি হইলাম.. আপনে ভাল লেখেন.. আরো আরো ভাল লিখবেন....শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: হা হা অনেক ধন্যবাদ ভাই...আপনার মন্তব্য হঠাৎ হঠাৎ পেয়ে যাই ![]()
খুব ভালো লাগে...দোয়া করবেন...শুভেচ্ছা নিয়ে নিলাম..। অনেক শুভ কামনা রইল...
রুখসানা তাজীন বলেছেন:
অদ্য থেকে তুমিই আমার প্রিয়তমামম নাম যদি লিস্টে আসে
এ আশে পাতিনু কমেন্টের জালখানা
লেখক বলেছেন:
আরে আপু দারুন হয়েছে তো কমেন্টখানা...আপনি কিন্তু আমার মনের লিস্টেই বসে আছেন...
ও সেদিন আপনার আবত্তি করা বাবুদের কবিতাগুলো শুনছিলাম ![]()
সুকুমার রায়ের ট্যাঁশ গরু টা পেলাম না
ঐটা আমার ভীষণ ভালো লাগে ![]()
শুভেচ্ছা রইল অ-নে-ক গুলো..। ভালো থাকবেন সব সময় তাজীন আপু...
নামহীন মানব বলেছেন:
এভাবে নিজের ভাল লাগার কথা এত সুন্দর ভাষায় বলতে পারাটাও অনেক বড় মনের পরিচয় দেয়।
লেখক বলেছেন: ধন্যবাদ নামহীন মানব...কেমন আছেন?...মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো...আমি সময় পেলে প্রায়ই চুপচাপ আপনার লেখাগুলো পড়ে আসি...আসলে সব সময় মন্তব্য করা হয়ে ওঠেনা কিন্তু লেখাগুলোতে চোখ বুলিয়ে যাই...
ভালো থাকবেন সব সময় সেই শুভেচ্ছা রইল...
লেখক বলেছেন: আরে চিকনভাই, আছেন কেমন?
আফনেরে দেইখা বিরাট ভালা লাগলো, না না লাগচে
দেশে যাব
কিছুদিন তাই মনে হয় আর ব্লগে আসা হবেনা...
খুব্ব মিস করবো ![]()
![]()
ভালো ও না ভালা থাইকেন ![]()
উত্তরাধিকার বলেছেন:
প্রিয় প্রিয়তমা,
লেখাটা খুব ভাল লাগলো।
(নিজের নামটাও দেখলাম কিনা...
আসলে দিনে দিনে এমন ভাবে জড়িয়ে পড়ছি যে কোন কারনে ব্লগে না আসতে পারলে মনটাই কেমন করতে থাকে...
আর আপনার পুরো লেখাটাই মন ছুঁয়ে গেল...
মনে হলো আমার মনের অনেক কথাই বলে গেলেন...
ভাল হয়েছে সত্যি !
সেজন্য আপনাকে জানাই
বিনীত 'স্ট্যান্ডিং নোট' ...
লেখক বলেছেন: প্রিয় উত্তরাধিকার,
খুব ভালো লাগে আমার ব্লগে আপনার উপস্থিতি
বিনীত 'স্ট্যান্ডিং নোট' এর জন্য আপনাকে জানাই বিনীত শুভেচ্ছা ![]()
কিছদিন হয়তো ব্লগে আসতে পারবো না সেই কথা ভাবলেই মন খারাপ হয়ে যায়!
কি যে মায়া জালে আটকে গেছি!
(কি যে অবস্থা গোছগাছ সব ফেলে এখন কমেন্ট লিখছি
)
ইনশাল্লাহ আপনারা সবাই খুব ভালো থাকবেন সেই আশা করি...
আসার পর মহা মজা করে সবার নতুন নতুন দারুন সব লেখাগুলো পড়বো ![]()
দোয়া করবেন...প্রানঢালা শুভেচ্ছা রইল...
লেখক বলেছেন: তুমিও ভালো থেকো
খুব ভালো...
আর আজকাল খুব একটা দেখা যায়না যে আপনারে? ঘটনা কি হ্যাঁ? হুমমম....
ইনশাল্লাহ সময় হলে ফোন করবোনে...ব্যাপার খানা কি ঝাতিকে জানাতে হবে না ![]()
লেখক বলেছেন:
খালুজান যে বলি নাই এই তো বেশি চাচাজান
!!!
আরিফ থেকে আনা বলেছেন:
শুভেচ্ছা থাকল :-
লেখক বলেছেন: আপনার জন্যও অনেক শুভেচ্ছা থাকলো আরিফ।
(আপনার নামের রহস্যটা কিন্তু আজো বুঝতে পারিনি
!)
নিলা বলেছেন:
আম্মাআআআআআআআআ তুমি কোনাই? (সৌজন্যে চিকনা) আমারে ধরো। এত সুন্দর করে লিখলো কিভাবে আপুটা?!!!!!!! আমি কিন্তু এত সুন্দর সুন্দর কথা পড়ে ফুলে যাচ্ছি।
আপু তোমার জন্য এত্তগুলো আইসক্রিম দিলাম আর এক আকাশ ভালোবাসা তো রইলোই।
লেখক বলেছেন: খেক খেক খেক !!! (সৌজন্যে চিকনভাই)
নিলা আপু কেমন আছো? এত্তগুলো আইসক্রিম পেয়ে আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেলাম ![]()
![]()
ভালো থেকো সব সময়...সত্যি তোমার প্রতিটা লেখা আমার খুব মন ছুঁয়ে যায়...কিন্তু এত বিষন্ন করে লেখ কেন সবসময় ??? বিষন্নতা আঁকড়ে থেকে কি হবে বল?? আরো অনেক কিছু বলতে ইচ্ছা করে তোমাকে...হ্য়তো অন্য কোন সময়...
...এখন অ-নে-ক গুলো শুভেচ্ছা রইল কিন্তু আইসক্রিমের জন্য থ্যাঙ্কু দিবওনা
।
মানুষ বলেছেন:
জেএমটিটি হওয়া যার তার সাধ্য না। অনেক সাধনা লাগে তার জন্য। খুশী না হয়ে উপায় আছে?
লেখক বলেছেন:
ইহা সত্য।
মন্তব্যে অল্প কথায় মানুষকে অনেক আনন্দ দিতে পারা আসলেই একটা আর্ট।
ভালো থাকবেন...
আপনাদের ওখানেও কিন্তু বেড়াতে যাচ্ছি...কিছুদিন ব্লগে আসতে না পারায় খুব মিস করবো সবাইকে...
ফিরে এসে আপনার বাটে পরার নতুন নতুন গল্পগুলো পড়াতে পারবো আশা করি...
শুভেচ্ছা রইল...![]()
লেখক বলেছেন: আরে জট্টিল হইসে নাকি হনলুলু ভাই? ![]()
আপনার লেখাগুলো এত অসাধারন হয় কেমন করে, বুঝিনা
?
ভালো থাকবেন.. আর ছবিটা তো আমারও খুব পছন্দের ![]()
ধূসরিত স্বপ্ন গুলো বলেছেন:
লেখাটা পড়ে আমার শুরুর দিকের কথা গুলান মনে পরলো সময়টা বড়ই বাজে... মাঝে মাঝে ঠিক মতন ব্লগ পড়ার সুযোড দ্যায় না
লেখক বলেছেন:
ভালো আছেন ?? সময়টা তাড়াতাড়ি ভালো হয়ে যাক সেই শুভ কামনা রইল...
চিটি (হামিদা আখতার) বলেছেন:
নিজের শিকড় ছেড়ে যখন হয়েছিলাম পরবাসী নিজেকে অনেক একা মনে হত
একটা বছর কেঁদে কেঁদে কেটেছে....
বাকী সময়গুলো কেটেছে অনেক কষ্টে,
এর পর সা. ই. ন এর সন্ধান যখন পেলাম
মনে হলো প্রাণ ফির পেয়েছি, কিভাবে যে জড়িয়ে পড়েছি, ব্লগে আসতে না পারলে খুব খারাপ লাগে।
তোমার লেখাটা অসাধারণ হলো প্রিয়তমা!!!!!
খুব গভীর থেকে লেখাটি লিখেছো। আরো লিখো..........।অনেক লিখো।
যেন ব্লগে এসে শিকড়ের সন্ধান পায়।!!!!
অনেক অনেক ভালো থেকো।
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: আপু,
আবারো কবিতার মতো ঠিক আমার মনের কথাগুলো বলে দিলেন!
আমিও যেন প্রাণ ফিরে পাই এখানে এসে...বন্ধুত্বের এই বন্ধন তুলনাহীন...গভীর থেকে তাই উপলব্ধি করি...সবাইকে মন থেকে সেই ভালো লাগার কথাটাই বলে গেলাম...
(কি অবস্থা দেখেন, গোছগাছ সব বাদ দিয়ে এখানে বসে লিখছি এখন
হিহি! )
এত্ত অসাধারণ একটা মন্তব্য করে আমায় উৎসাহ দেয়ার জন্য অ-নে-ক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল আপু
ভালো থাকবেন সর্বদা...
লেখক বলেছেন: না রে বইন
ভুলি নাই
আসলে লিখতে লিখতে তো হাঁপিয়ে গেছি তাই এখনো টাইপ করে লিখে শেষ করা হয়নি
(একটু দুষ্টামি করলাম!)
ভালো থাকবেন ইয়।সিন কবির ভাই...অনেক অনেক শুভেচ্ছা নিন।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
খুব মাইন্ড খাইসি ...এত সুন্দর একটা নিক নিয়া আসছি সাথে এত সুইট একটা ছবি ...তাও আপনের পছন্দ হইল না ...কান্না পাইতেসে ...
লেখক বলেছেন:
আরে তাই তো! আমি এমন একটা ভুল করে ফেললাম !!
মাইন্ড খাইয়েন না বরং কলা খান...
("সাঁঝবাতি'র রুপকথা" এত সুন্দর একটা নামের সাথে এমন একটা ছবি কেন ভাই? যদিও অনেক সুইট...
)
শুভেচ্ছা থাকলো..।
আসিফ আহমেদ বলেছেন:
ল্যাবে খুব চাপে আছি, মাথা কাজ করছেনা, কয়েকদিন সা.ইন. এ না আসলে ভালো হয়। কিন্তু নেশা হয়ে গেছে
কালপুরুষ বলেছেন:
উরিব্বাস্। ব্লগের অন্যতম প্রিয়তমা ব্লগার দারুন সব কথা লিখেছে! সত্যিই তুমি ভাল লেখো। আর সাজি'র সাথে সুর মিলিয়ে বলতেই হয় সত্যিই তুমি মায়াবতী। সবার প্রতি তোমার যথেষ্ট মায়া। দারুন তোমার অবজারভেশন। সবার খুঁটিনাটি বিষয়গুলো তুমি যত্ন সহকারে বর্ণনা করে গেছো। কতটা মমত্ববোধ আর ভালবাসা থাকলে এমনটা পারা যায় সেটা অনুমান করছি। আর হ্যাঁ আমিও তোমারি মতো একজন খুব সাধারণ ব্লগার যে সবার সাথেই এক ভাললাগার বন্ধনে জড়িয়ে থাকতে চায়। বন্ধুত্বপূর্ণ পরিবেশে নিজের ভাললাগাগুলো শেয়ার করতে চায়। আর এটা করতে সাম.হ.ইনব্লগ আমাদের একটা বিরাট সুযোগ কের দিয়েছে। আমরা নিজেদের উপস্থাপন করতে পারছি, নিজেদের ভাবনাগুলো শেয়ার করতে পারছি। এক অজানা মানুষের সাথে পরিচিত হচ্ছি- হোক তা ভার্চুয়াল কিন্তু সেটাতো আমাদের আনন্দ দিচ্ছে। ভাল থেকো। ভাল থাকার প্রার্থনা রইলো সর্বান্তকরণে।
চন্দন বলেছেন:
ভাল লেখা, চালিয়ে যান ।
মৃন্ময় আহমেদ বলেছেন:
এখন আমি নিতান্তই একজন অনিয়মিত ব্লগার। ব্লগামোহে আবদ্ধ মানুষদের দেখা পেলে তবুও মনটা ভরে ওঠে একান্ত ভালোলাগায়।কবিতাকে ছুটি দিয়েছি বলবো না, তবুও কেমন একটা প্রচ্ছন্ন ছুটিতেই আছি। কী-বোর্ডে আঙুল বুলালেই তো আর কবিতা হয়ে ওঠেনা। আবার মনের পাতায় লেখা কথাগুলো স্বচ্ছতার মায়ায় বাঁধা। হ্যাঁ, সামহোয়ারইনকে নিয়ে এমন লেখাও লেখা হয়ে ওঠেনি। স্বার্থপরের মতো আপন কথাই রণিত হয় দিকবিদিক।
ভালো লাগলো আপনার লেখা। ভালো লাগা জানানোর কথা। শুভ হোক ব্লগময় জীবন।।
নিলা বলেছেন:
আরো অনেক কিছু বলতে চাইলে বলে ফেলো। আমি অনেক লক্ষি মেয়ে, খুব মনোযোগ দিয়ে শুনবো আইসক্রিমের জন্য থ্যাংকস দিতে হবে না। পরে এক সময় আমাকে আইসক্রিম দিয়ে দিলেই হবে...কাটাকাটি হয়ে যাবে
ভালো থেকো অনেক অনেক
রন্টি চৌধুরী বলেছেন:
দেশ যাচ্ছেন...আহারে..!!!দেশ থেকে ঘুের আসুন ভাল করে। ব্লগের মানুষদের ভুলবেন না।
আর ...দেশকে সাথে নিয়ে আসবেন...আমাদের জন্য
""শ্রাবণী"" বলেছেন:
আমাকেও দেখা যাচ্ছে দেখি।
আপনার জন্য এত্ত এএএএত্ত আইসক্রীম রইল। সবগুলা চকোলেট ফ্লেভার এর।
মৈথুনানন্দ বলেছেন:
হাহা! তোদের মতো পিচ্চিরা আছে বলেই এখানে এখনো আসি - কিছুটা হলেও কোনো বোন না থাকার দুষ্কটা খানিকটা 
















(আমার নামটা পাইছি তো এজন্য)