আমার প্রিয় পোস্ট
- মার্কসবাদী সাহিত্যের চিরায়ত পাঠাগার - বাপ্পী
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- আধুনিক ও উত্তরাধুনিক : সলিমুল্লাহ খান - জ্ঞানদাস
- আর্টস (http://arts.bdnews24.com) -এর দু বছর । কিছু বাছাই লেখা - ব্রাত্য রাইসু
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ২ - অমি রহমান পিয়াল
- শার্ল বোদলেয়ার: অশুভ পুষ্পের উপাসক - ইমন জুবায়ের
- সেরা ১০০ মুভি, মুভি প্রেমিকদের জন্য, আপনার পছন্দেরটা ও যোগ করুন। - বিলাল
- লিওনার্দো দা ভিঞ্চির উপর প্রামাণ্য চিত্র এবং অনলাইনে তার সমগ্র চিত্রকর্মের লিংক - তর্পন
- জাক দারিদা - গেওর্গে আব্বাস
- ফরাসি কবি পল এলুয়ার্দ-এর একটি কবিতা : স্বাধীনতা ... - ইমন জুবায়ের
- স্তেফান মালার্মে: বিশুদ্ধ কবিতার পথিকৃৎ ... - ইমন জুবায়ের
- Suplimentary post of তৈরী করুন নিজস্ব এফ.এম. রেডিও স্টেশন - সুইট
- ইউটিউবের দুটো পুরনো ট্রিক্স - তর্পন
- ভাইরাসের স্মৃতিচিহ্ন মুছে ফেলুন !!! - মেঘের পিয়ন
- ফৌজি রগড়
- সন্দীপন বসু মুন্না
- ফ্রি ফাইল রিকভারি সফটওয়্যার ! ! ! - আরিফ বল্গ
- যে গানের জন্য গোল্ডেন গ্লোব এ্যওয়ার্ড পেলেন এ.আর.রহমান। - চিলে কোঠার সেপাই
- কিছু ফ্রিওয়্যার সফটওয়্যার...........বর্ণনাসহ ডাউনলোড লিংক (পর্ব-১) - রূপক
- বাঙালী করেছে ভগবান ----- [মহীনের ঘোড়াগুলি] - বিষাক্ত মানুষ
- ধাঁধার থেকেও জটিল তুমি ----- (মহীনের ঘোড়াগুলি) - বিষাক্ত মানুষ
- জ্যাজ, কালো মানুষের আনন্দ বেদনার সংগীত - লাল দরজা
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- Freeee download manager - অনিকেত প্রান্তর
- নেট থেকে মোবাইলে ফ্রি sms - সীমানা পেরিয়ে
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- ফায়ারফক্সের গতি বাড়ানো (মূল: মেহেদি আকরাম) - লাল সবুজের চিঠি
- RapidShare, eSnips ও YouTube বিষয়ক কিছু দরকারী লিংক ও টিপস... - ত্রিভুজ
- সাহিত্যে নোবেল বিজয়ী লো ক্লোজিওর সাক্ষাৎকার - ষড়ৈশ্বর্য মুহম্মদ
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
এলিয়েন
২০ শে মে, ২০০৯ রাত ২:৩৯
কোন একদিন হয়তো আমরা
এসব কিছু বলবো না
যা বলছি...
শুধু সাইবার কোডে
নিমগ্ন আমার মগজ
গ্রাফিক্সের নির্বিকল্প পাখিরা
এনিমেশনে মগ্ন ডানার উড়ালে,
আমাদের পড়শী শুধু এলিয়েন।
আহা!রে পড়শী এলিয়েন মেয়ে
এসো না হয়ে যাক
যা হয়নি কোনদিন-
আমাদের ভালবাসাবাসি।
আমাদের এই নদীর প্রবাহ
সেই সুদূর দুনিয়ায়-
সফটওয়ারের নির্দেশ মেনে চলছে
আমরা জলের বুকে ছায়া না দেখে
ডিস্কের মসৃণে প্রতিবিম্বিত।
আহা!রে পড়শী এলিয়েন ভবঘুরে
এসো না ডুব দিই
কোন একদিনের সেই
সুদূর গহনে।
আমরা হয়তো মনিটরের আকাশ
দেখতে গিয়ে বিগত পোড়া
আকাশ দেখে ফেলছি
অথবা কাছের ভস্ম পৃথিবী।
আহা!রে পড়শী এলিয়েন
সসার ঘুরছে মগজের
বিস্মৃত দুনিয়ায়।
কোন এক রাতে জোছনাকে
ব্রাউজ করে হয়তো দেখছি
দুপুর রোদের গল্প
আর হেঁটে যায় রোবট শিশুরা মাঠে।
অথবা দেখছি স্পিলবার্গের মনুষ্য মায়ের কোলে
চাঁদ দেখতে দেখতে ঘুমোচ্ছে ই.টি-এর ছেলে মেয়েরা
দেখছি জন্মের মৌন বৃষ্টি নামছে
মৃত্যুহীন জানালার গৃহে...গৃহে...
****** ২০০০ সালে শুন্যদশকের ১ম পত্রিকা কালনেত্রে এর ১ম সঙ্খাতে ছাপা হয় এই কবিতা। এটি সম্ভবত আমার ছাপা হওয়া ৩য় কি ৪র্থ কবিতা। হঠাৎ কালনেত্র এর পুরোন সঙ্খা দেখতে গিয়ে লেখাটা চোখে পড়লে স্বভাবত নস্টালজিক হয়ে গেলাম। আর মনে হল শেয়ার করি।সময় নির্দয় সেনাপতি
নতুন নতুন সাম্রাজ্য জয় করা ছাড়া যার আর কোন কাম নায়
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৯ রাত ২:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাশেদ বলেছেন:
ভাল্লাগছে।
লেখক বলেছেন: ধন্যবাদাল্গছে
সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুধু এই কবিতাটা মাথায় রেখেই একটা ছবি হতে পারে...........
"কোন এক রাতে জোছনাকে
ব্রাউজ করে হয়তো দেখছি
দুপুর রোদের গল্প
আর হেঁটে যায় রোবট শিশুরা মাঠে।"
খুব সুন্দর।
খুবই ভালোলাগলো।
শুভেচ্ছা রইলো।
প্রবর রিপন বলেছেন:
শুধু এই কবিতাটা মাথায় রেখে ভয়ে কেঁপে উঠে সামনের দোযখের আশ্বাসে ঝুলে পড়া যেতে পারে
এই কলকব্জা ছড়ানো বেহেস্ত থেকে পালানোর জন্য
হ্যালো এলিয়েন আপনি কেমন আছেন
আমার স্টিল মন আপনার লোহার মন কে শুভেচ্ছা জানাচ্ছে
ভাল থাকুন সসারে একা
শুভেচ্ছার কোড নাম্বার ভুলে গেছি দুঃখিত
আমার দোষ এটা আমি বোধহয় এখন কিছুটা মানুষ মানুষ আছি
লেখক বলেছেন: অসাধ্য কল্পনায়
মানুষের উপর বিরক্তিতে খুজি
নতুন জীবন বন্ধু
ইমন জুবায়ের বলেছেন:
কালনেত্রর সেই সংখ্যাটা আছে আমার কাছে। জাহান (ব্ল্যাক এর গিটারিষ্ট) দিয়েছিল।
লেখক বলেছেন: সে অনেক আগের কথা
যাক তাও খুশি হলাম আবার পড়েছেন জেনে
ভাল থাকুন
ফকির ইলিয়াস বলেছেন:
আমাদের এই নদীর প্রবাহসেই সুদূর দুনিয়ায়-
সফটওয়ারের নির্দেশ মেনে চলছে
আমরা জলের বুকে ছায়া না দেখে
ডিস্কের মসৃণে প্রতিবিম্বিত।
আপনি তাহলে শুরুতেই জানান দিয়ে এসেছিলেন , হে কবিবর !!!
লেখক বলেছেন: কিন্তু জন্মের শূরুতে মানুষ শিশুর মত কেঁদে উঠেও
তার সব আয়োজন করেও এখনো
মানুষ স্বীকৃতি পাওয়া হলো না
পড়ার জন্য ধন্যবাদ
ভাল থাকুন
লেখক বলেছেন: আর কফিন উড়ছে
মানব (নব্য ডাইনোসর) সভ্যতার আকাশে
কঁাকন বলেছেন:
অভিনব
লেখক বলেছেন: আর স্বীকৃতিটা সনাতন
পড়ার জন্য ধন্যবাদ
ভাল থাকুন
রক্তকরবী বলেছেন:
ভালো লাগা জানাবার কোড নাম্বার ভুলে গেছি,অথচ ভালো লেগেছে।
কেমন যেনো এলিয়েন এলিয়েন লাগছে।
লেখক বলেছেন: কিন্তু জন্মের শূরুতে মানুষ শিশুর মত কেঁদে উঠেও
তার সব আয়োজন করেও এখনো
মানুষ স্বীকৃতি পাওয়া হলো না
পড়ার জন্য ধন্যবাদ
ভাল থাকুন
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
ভাল থাকুন
লেখক বলেছেন: শেষে এসে যে দেখে
শুরুই ছিল যার শেষ
হা হা হা
পড়ার জন্য ধন্যবাদ
ভাল থাকুন
কাজী আফসিন সিরাজী বলেছেন:
প্রবর রিপনের লিখা বরাবরই ভালো লাগে, আগে কখনো বলার সৌভাগ্য হয়নি, যাক কবিকে পাওয়া গেল। কবি আপনার কবিতার ধারা আর ঢং খুব আকর্ষনীয়।ভালো থাকুন কবি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















