ছোট বেলায় যখন বুঝতে শিখেছি তখন থেকে বঙ্গবন্ধুকে ভালবাসি। ছাত্র রাজনীতি করে জেল খেটেছি , নিজের ভুল বুঝতে পেরে প্রবাসে দেড় দশক, স্বজনদের অবয়ব সহ অনেক কিছুই ভুলে গেছি।
শেখ হাসিনার দক্ষতা মানষিকতা মোস্তাক সায়েম থেকে শুরু করে এ পর্যন্ত সবার চেয়ে উর্ধে জেনেছি ,কিন্তু একি হচ্ছে ?
রাজনৈতিক হানাহানি, জিয়া/ বঙ্গবন্ধু নামকরন নিয়ে টানাটানি,আওয়ামী লীগের টেন্ডারবাজি, বেপরোয়া ছাত্রলীগের যুদ্ধ,এসব অসহনীয়। হাওয়া ভবন এবং জোট সরকারের গলাফাটানো সাফল্য ২০০৮ নির্বাচনে তাদের ৩০-র কোঠা ছুঁতে দম বের হবার উপক্রম করেছিল। কিন্তু শেখ হাসিনা একি করছে? তার তো তারেক কোকো নেই তবুও কেন এমন হচ্ছে?
দেশের কাছে আমাদের কিছু চাওয়া নেই। বাংলাদেশকে একটা সুস্থ্য স্বাবলম্বী দেশ হিসেবে দেখতে ইচ্ছে করে। তা কি কোনো কালেই হবার নয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

