আমার প্রিয় পোস্ট

নায়াগ্রা ফলস্‌

২৩ শে জুন, ২০০৮ বিকাল ৪:১৭

শেয়ার করুন:                   Facebook



গত বছর এই সময়টায় কানাডা গিয়েছিলাম। কয়েক মাস ছিলাম। আগে থেকেই পরিকল্পনা ছিল নায়াগ্রা ফলস্‌ দেখার। অনলাইন এ হোটেল বুকিং দিলাম। তার আগে অবশ্য গুগল ম্যাপ এ যেয়ে দেখে নিয়েছিলাম কোন হোটেলটা ফলস্‌ এর কাছে হবে আর রুম থেকেও ফলস্‌ দেখা যাবে। হিলটন, ফলস্‌ ভিউ ক্যসিনো, এম্বাসি সুট, ম্যরিয়ট হোটেলগুলো বেশ কাছে। যাই হোক প্রথমে হিলটন বুকিং দিলেও শেষ মুহূর্তে ক্যানসেল করে ম্যারিয়ট দিলাম ভাড়া একটু কম সাথে মেরিনল্যান্ড এর ২ টা টিকিট ফ্রি (প্রায় ৮০ ডলার)।


গ্রেহাউন্ড বাসে করে ওয়াটারলু থেকে নায়াগ্রা আসতে তিন ঘন্টা লাগে। আমরা (আমি আর আমার বর) দুপুরে হোটেলে এসে পৌছালাম। রুমে ঢুকেই আমি মুগ্ধ .... ফলস্‌ টা কি সুন্দর দেখা যাচ্ছে, সাথে বিশাল রংধনু, গর্জনের শব্দও শুনা যাচ্ছে। ফলস্‌ এর অন্যপাশে বাফেলো শহর। দেরি না করে হোটেল থেকে বের হলাম ....নায়াগ্রা কাছ থেকে দেখবো। হোটেলের পিছনের রাস্তায় inclined rail আছে যেটা ২ ডলারের বিনিময়ে টুরিস্টদের নিচে নিয়ে যায়, নিচে মানে ফলস্‌ এর উল্টা দিকের রাস্তায়। কারণ ফলস্‌ এর রাস্তাটা বেশ নিচে। অবশ্য যারা নিজস্ব গাড়ি নিয়ে যায় তারা হয়তো সরাসরি ফলসের কাছাকাছি পার্ক করতে পারে।





নিচে নেমেই Behind the falls এর টিকেট কাটলাম। লস্বা লাইন, সামারে প্রচুর টুরিস্ট । সুরঙ্গের মত রাস্তা দিয়ে ফলসের পিছনে এসে দাড়াঁলাম, জলপ্রপাত দেখার চেষ্টা করছি। কিন্তু পানির ঝাপটায় চোখ খোলা রাখতেই পারছিলাম না, দেখব কিভাবে। তারপর কিছুক্ষন ফলসের উল্টা দিকে ফিরে নিচে পানির স্রোত দেখে বের হয়ে আসলাম।

পরের দিন সকালে গেলাম Maid of the Mist এ। এখানেও বিশাল লাইন। বড় একটা বোট প্রায় একবারে একশর মত টুরিস্টদের নিয়ে যায় Horseshoe falls এর খুব কাছে। বোট যত ফলসের কাছাকাছি যেতে থাকে দুলুনি ততই বাড়তে থাকে। খুবই একসাইটিং এত কাছ থেকে ফলস্‌ দেখা। বোট থেকে নেমে দেখি একদম ভিজে গেছি। একটু পরেই আবার শুরু হল বৃষ্টি। ভিজতে ভিজতে হোটেলে ফিরে আসলাম।

 

 

  • ৪ টি মন্তব্য
  • ১১৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৩ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫০
comment by: আরিফ থেকে আনা বলেছেন: দারুন ছবি। নায়াগ্রা ফলস যে একবার তুষারপাতে বরফ হয়ে গিয়েছিল জানেন?







২. ২৩ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫১
comment by: আরিফ থেকে আনা বলেছেন: Click This Link
৩. ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০২
comment by: তারকে বলেছেন: আসলেই জটিল । +
৪. ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০৩
comment by: তারকে বলেছেন: আরিফ কে ধন্যবাদ

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৭০৫