আজ সকাল টিভি খুলতেই মিসেস সুলতানা কামালকে একটি টক শো-তে দেখলাম। পদ্মা সেতু সংক্রান্ত দুর্নীতি নিয়ে কথা বলেই তিনি ২দিন আগে সউদি আরবে ৮জন বাংলাদেশীর মৃত্যুদন্ড কার্যকর করার বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন " এর নিন্দা করার ভাষাও আমার জানা নেই। এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে"।
মিসেস সুলতানা কামাল আপনি আপনার এ বক্তব্য দিয়ে ১.২ বিলিয়ন মানুষের ধর্মীয বিশ্বাসে উপর চরম নৃসংশ আঘাত হেনেছেন এবং এতে আপনি চরম বর্বরতার পরিচয় দিয়েছেন।
একজন হত্যাকারীকে হত্যা করার নির্দেশ দিয়ে মহান আল্লাহ বলেছেন " কিসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে"। হত্যার বদলে হত্যার এই বিধানটি আপনি বাংলাদেশে চালু করুন দেখবেন বাংলাদেশ সত্যিকারের সোনার দেশে পরিনত হয়েছে।
আপনি আফগানিস্তান ও ইরাকে মিলিয়ন মিলিয়ন লোককে হত্যার নৃসংশতা প্রত্যক্ষ করেছেন, আপনি প্রতিদিন বাংলাদেশসহ পৃথিবীর সর্বত্র চরম মানবাধিকার লংঘন প্রত্যক্ষ করছেন। গুয়ান্তানামো, আবু ঘারিব এর হোতাদের বিচার আপনি কিভাবে করবেন। আপনার প্রিয়তম সন্তানকে কেউ যদি নৃসংশভাবে খুন করে তখন আপনিই চিৎকার করে ঐ খুনির মৃত্যুদন্ড চাইবেন।
আল কোরআন মানবতার আলোকবর্তীকা; যতদূর দূরে সরে যাবে, ততটা অন্ধকারে নিপতিত হবে।
আপনি নিজেকে মুক্তিযুদ্ধের ধারক হিসেবেও উল্লেখ করেছেন। আপনারা সরাসরি ইসলমের স্বাশত বিধানের কথা বলে মুক্তিযুদ্ধকে ইসলামের প্রতিপক্ষ বানিয়েছেন। দেশকে একটা চরম অরাজক অবস্থার দিকে ঠেলে দেয়ার জন্য আপনারা দায়ী।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


