আমাকে যদি বলা হয় আমার প্রিয় সাইট কোনটি নিঃসন্দেহে উত্তর হবে gigapedia.com । আমার মতে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানের উতস এটি। কেন বলছি জানেন? কারন এটি পৃথিবীর সবচেয়ে বড় আন্ডার গ্রাউন্ড ফ্রি ইবুক সাইট। সাইটটির সাথে আমার পরিচয়, পথচলা প্রায় ৩ বছর ধরে। আন্ডার গ্রাউন্ড সাইট এ কারনে বললাম যে অন্য ওয়ারেজ সাইট/ব্লগের মতো এ সাইট থেকে গুগুল সার্চের মাধ্যমে ডাউনলোড লিঙ্ক পাওয়া যায় না। নিজেদের সিকিউর রাখার স্বার্থেই সাইটের এডমিনরা সাইটটিকে ভিন্নভাবে লুকিয়ে রাখেন। এমনি ব্রাউজ করুন সাইটটিতে। মনে হবে নিরীহ দর্শন কোন ইবুক সার্চ সাইট। যেই মাত্র জিমেইল একাউন্ট দিয়ে ফ্রী রেজিষ্ট্রি করে লগ অন করবেন দেখবেন ভিন্ন এক পৃথীবি আপনার কাছে ধরা দিবে।
যাই হোক, বেশ আগে কিভাবে গিগাপিডিয়া থেকে ইবুক ডাউনলোড করতে হয় সে ব্যাপারে লিখেছিলাম এই ফোরমে। যারা মিস করেছেন তারা পড়ে দেখুন। সম্ভোব হলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। হাজার হাজার দামী দামী টেক্সবুক, জার্নাল পাবেন এই সাইটে। আশা করি এই দামী রিসোর্সগুলো আপনাদের ভবিষ্যত পথচলায় কোন না কোণ ভাবে কাজে লাগবেই।
আমার আগের সেই লেখাটির লিঙ্কঃ
যেভাবে হাজারো মূল্যবান বই একদম ফ্রীতে ডাউনলোড করবেন (আপডেটেড)
আপডেট-১
এই মাত্র জানলাম গিগাপিডিয়া এখন ফ্রী রেজিষ্ট্রেশন করতে দিচ্ছে না। মেসেজ দিচ্ছেঃ
REGISTRATION IS CURRENTLY DISABLED! if you are not a member already then you are missing out
in the meantime you can get latest ebooks at our sister website...
ebooksclub.org
যারা মিস করেছেন তারা এই সাইটে সার্চ দিলেই লিঙ্ক পেয়ে যাবেন। তবে গিগাপিডিয়াতে সার্চ দেবার কিছু সুবিধা ছিল তা মিস করবেন। বাট বইয়ের কালেকশন সেই একই আছে। সমস্যা নেই
আপডেট-২
আরে মহা ঝামেলা তো। ebooksclub.org থেকে সার্চের মাধ্যমে বই পাওয়া যায় না। এভাবে সাড়ে ৪ লাখ বই একটার পর একটা দেখে দেখে লিঙ্ক নেওয়া তো মহা ঝামেলার ব্যাপার। আমাদের জাদের একাউন্ট আছে তাদের তো সমস্যা নেই। নতুনদের জন্য কি সলিউশন দেওয়া যায় ভাবছি...
আপডেট-৩
নতুনদের জন্য কাজ চলানোর মতো একটা সমাধান পেয়েছি। ওদের আরেকটি সাইট হোল http://gigle.ws । এটি অনেকটা ওয়ারেজ সাইটের মতো যেখানে ইবুকের পাশাপাশি সফটওয়্যার থেকে শুরু করে অনেক কিছু আছে। এই সাইটটিতে সার্চ দিয়ে প্রয়োজনীয় রিসোর্স খোজা যায়। নতুনরা খুজে দেখতে পারেন।গিগাপিডিয়ার সাড়ে ৪ লাখ + বইগুলোর লিঙ্ক এখানেও আছে...
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


