
আমি ছবি দেখি না তাই ক্রেজ নাই কিন্তু শাহরুখের ব্যাপারে আমাদের ক্রেজ থাকলে সমস্যা কি? আমেরিকার তারকাদের জন্য সারা বিশ্বে ক্রেজী ফ্যানরা পাগল হয়ে যায়। আমাদের ভাষার কাছাকাছি বলে বলিউডের তারকারাই আমাদের জন্য সবচেয়ে বিশাল কিছু। এঞ্জেলিনা জোলির চেয়েও শাহরুখ আমির আমাদের কাছে আরাধ্য। সামুতে গত বেশ কিছুদিন ধরে কিছু আজাইরা পাবলিকের লেখা দিখছি যারা শাহরুখ এর আসা নিয়ে দেশ গেল দেশ গেল রব তুলছেন। এই তারাই কিন্তু আবার ২-৪ মাস পর শাহরুখ নাকি আমির সেরা সেটা নিয়ে ঝগড়া করবেন। এখন হুযুগে পড়ে আউল ফাউল পোষ্ট মেরে নিজেরে কি যেন বিশাল কিছু বোঝাতে চান।
আমি ছিনেমা পাগল কেউ নই কিন্তু ছোটবেলা থেকেই শাহরুখ খান, আমির খানদের রাতদিন টিভির পর্দায় দেখেছি। বাংলাদেশেই লাখ লাখ ভক্ত আছেন যারা এদের ছবি দেখে হেসেছেন, কেদেছেন। আমি নিজে একজন ব্যান্ড তারকার ভক্ত। আমার কাছে তিনি বিশাল কিছু। তেমনিভাবে আমার মতো শাহরুখের যদি ভক্তরা তাদের সঞ্চিত টাকা দিয়ে তাদের আরাধ্য তারকাকে সামনা সামনি দেখতে চায় তাতে আপনাদের সমস্যা কি? জীবনে কিছু সুযোগ বার বার আসে না। সবার এত্তো এত্তো টাকা/ক্ষমতা নেই যে ভারত,ইংল্যান্ড/কানাডায় গিয়ে এসব তারকার লাইভ শো দেখবে। তাই শাহরুখের বাংলাদেশ আসায় গোটা দেশে উতসাহ থাকবে এটাই স্বাভাবিক।
এমনিতেই আমরা বাংলাদেশীরা সারাটা জীবন এতো দু;খ, কষ্ট, ঝামেলায় থাকি যে জীবনকে যে মাঝে মাঝে একটু উপভোগ করতে হয় তাই ভুলে যাই। দিন না কিছু মানুষকে অনুষ্ঠানটি উপভোগ করতে? শাহরুখের প্রতিবাদ না করে প্রতিবাদ করুন সেই রাজনিতীবিদদের যারা আজ অবধি কলকাতায় আমাদের চ্যানেল দেখানোর ব্যবস্থা করতে পারলেন না। শাহরুখ কত টাকা নিয়ে গেল না ভেবে ভাবুন আমাদের দেশী ভাইরা প্রতিদিন আমাদের কত ক্ষতি করছে...পাকিস্তানের মতো শত্রু দেশে শাহরুখ-আমির এর কোটি কোটি ফ্যান থাকতে কেন দেশপ্রেমের মিথ্যে আবেগ এর কথা তুলেন?
কেউ কেউ আবার আয়োজক স্বপনেকে গালি দিচ্ছে। স্বপন ইভেন্ট আয়োজনের ব্যবসা করে। সে ইনভেষ্ট করেই শাহরুখকে আনছে। আপনি আমি কোটি টাকা ইনভেষ্ট করলে সেটার দিগুন/তিনগুন আয়ের আশা তো করতেই পারে। স্বপন আয় করলে সমস্যা কি? এনবিয়ার কেই ব্যাপারটি বুঝতে দিন। আমার আপনার এতো জ্বলে কেন?
ভাল থাকবেন সবাই আর আমার আবেদনটুকু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন প্লিজ...
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


