বিষয়টি শুরু হয়েছিল প্রায় ৬-৯ মাস আগে থেকে। তখন থেকে আজ অবধি আমার মোবাইলে প্রায় মাসেই ২-১৫টি কল আসে ভিন্ন এক নামে জাকে আমি চিনি না, জানি না কিছুই। কিছু ফোণ কলের সম্ভাষন বড্ড বধুর-কেউ বলে ভাগিনা কি এখন দোকানে? কেউ বলে শালা তুই কই? আমার তো আক্কেল গুড়ুম। এর মধ্যে একজনের সাথে বিশাল ঝগড়া। সে ভাবছে সে যাকে ফোন দিয়েছে আমি সেই জন।
আসল ব্যাপার হোল এই লোকগুলো যাকে ফোন দেয় তা একটি দোকানের মালিকের নাম্বার। তারা তার ভিজিটিং কার্ড থেকে আমাকে ফোন দেয়। আমি তো ভাবি এ কেমন লোক যে তার কার্ডে ভুল নাম্বার ছাপিয়ে দিব্যি ঘুরে বেরাচ্ছে।
এভাবেই চলছিল। এরপর প্রায় মাস পাচেক আগে মূল যেই ব্যক্তি সে আমাকে ফোন দেয়। আমি তো রাগে ফায়ার। একটু শান্ত হবার পর তার কাছ থেকে মূল ব্যাপারটি জানতে পারি। সমস্যার মূল হোল ইংরেজী 8 আর বাংলায় ৪
আমার নাম্বারটা এমনঃ
01150088069 (ভূল নাম্বার)
তার নাম্বারটা এমন
০১১৫০০৪৪০৬৯
আমার নাম্বারে ৮৮ আর আর তারটা 44। তিনি তার কার্ডে সব নাম্বার বাংলায় লেখার পরো কেন জানি কেউ কেউ 44 না প্রেস করে ৮৮ প্রেস করে। বিষয়টি আসলেই অদ্ভুদ প্রতি মাসেই এতো মানুষ একই ভুল কিভাবে করে? যাই হোক এর পর থেকে কল আসলেই আমি বলে দেই আপনি ভুল নাম্বারে ফোন করেছেন। ৮৮ এর জায়গায় 44 প্রেস করুন।
এভাবেই চলছে। এখনো মাঝে মাঝেই শালা, ভাগিনা সম্বোধনে কেউ কেউ ঘুম ভাংগিয়ে দেয়...অদ্ভুদ এক বিড়ম্বনা ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



