somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাঁস হয়েছে কোকাকোলার প্রস্তুত প্রণালি!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোমল পানীয় হিসেবে বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় কোকাকোলার যথাযথ প্রস্তুত প্রণালি পাওয়ার দাবি করেছে একটি ওয়েবসাইট। Thisamericanlife.org নামের এই ওয়েবসাইটের দাবি, একটি পত্রিকায় তারা কোকাকোলা তৈরির বিভিন্ন উপকরণের তালিকা পেয়েছে। এতে ওই পানীয় তৈরির সব উপাদানের সঠিক পরিমাণ রয়েছে।
কোকাকোলার সঠিক প্রস্তুত প্রণালি আজও এক রহস্যের আঁধারে ঢাকা। ১৮৮৬ সালে জন পেম্বারটন নামের এক ফার্মাসিস্ট এই কোমল পানীয় তৈরি করেন। তবে তাঁর এই প্রণালি প্রকাশ করা হয়নি।
কোকাকোলার প্রতিষ্ঠান এই পানীয়র সঠিক প্রস্তুত প্রণালির একটি মাত্র লিখিত কপি সংরক্ষণ করে আসছে। এটি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় একটি ব্যাংকের ভল্টে রয়েছে। কেউ যাতে কপিটি না পায়, এ জন্য ওই ভল্ট ২৪ ঘণ্টা পাহারা দেওয়া হয়।
ওই কপি ছাড়া কোম্পানির দুজন মাত্র কর্মী কোকাকোলার মূল প্রস্তুত প্রণালি জানেন। অর্থাৎ, যুগে যুগে কেবল দুজন করে কর্মীর মাধ্যমে প্রণালিটি সংরক্ষণ করা হচ্ছে। এভাবে টানা ১২৫ বছর ধরে কঠোরভাবে সংরক্ষণের পর কোকাকোলার প্রস্তুত প্রণালি ফাঁস হওয়ার খবরে আলোড়ন সৃষ্টি হয়েছে।
ওয়েবসাইটের দাবি, ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারি আটলান্টা জার্নাল কনস্টিটিউশন-এর ২৮ পৃষ্ঠায় একটি নিবন্ধ প্রকাশিত হয়। এতে একটি আলোকচিত্র ছাপা হয়। ওই সময় লেখাটি ঢাকঢোল পিটিয়ে ছাপা হয়নি বলে এর গুরুত্বও কেউ অনুধাবন করেনি। আলোকচিত্রে এমন সব উপকরণের বর্ণনা ও পরিমাণ রয়েছে, যা কোকাকোলার আবিষ্কারক জন পেম্বারটনের কোকাকোলার প্রস্তুত প্রণালির অনুলিপি। প্রস্তুত প্রণালির লেখাটি পেম্বারটনের এক বন্ধুর বলে ধারণা করা হচ্ছে। পরে এটি বিভিন্ন হাত ঘুরে পত্রিকায় চলে আসে।
কোকাকোলার গোপন মূল উপাদানটি হচ্ছে ‘ম্যার্চেন্ডাইজ সেভেন এক্স’। এটি তৈরি করতে যেসব উপকরণ লাগে, সঠিক পরিমাণসহ এসবের বর্ণনা আলোকচিত্রে দেওয়া তালিকায় রয়েছে বলে দাবি করে ওয়েবসাইটটি। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পাঁচ গ্যালন সিরাপে দুই আউন্স পরিমাণ মার্চেন্ডাইজ সেভেন এক্স যোগ করে কোকাকোলা তৈরি করা হয়। সিরাপ তৈরি করতে লাগে কোকার তরল নির্যাস, সাইট্রিক এসিড, ক্যাফেইন, চিনি, পানি, লেবুর রস, ভ্যানিলা ও ক্যারামেল। আর ‘মার্চেন্ডাইজ সেভেন এক্স’ তৈরিতে লাগে আট আউন্স অ্যালকোহল, ২০ ফোঁটা কমলার নির্যাস, ৩০ ফোঁটা লেবুর নির্যাস, ১০ ফোঁটা জায়ফলের নির্যাস, পাঁচ ফোঁটা ধনের নির্যাস ও ১০ ফোঁটা দারুচিনির নির্যাস। ডেইলি মেইল, অরেঞ্জ অনলাইন।

source: Click This Link
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×