আমার প্রিয় পোস্ট

নিজেকে নিয়ে কিছু লেখার চেষ্টা এখনো করে যাচ্ছি ......

বুঝলি ! মুরুব্বীর আদেশ মানাও বিপদজনক

১৭ ই মে, ২০০৭ দুপুর ২:০৮

শেয়ার করুন:                   Facebook

আজ সকালে হন্তদন্ত হয়ে অফিসে এসেই বসে পানি চাইল

-কি এরকম লাগছে কেন ? কোন সমস্যা?
আর বলিসনা আজ সকালে বাসার মুরুব্বী এসে অনেক জ্ঞান দিয়ে গেল
-তোকে আবার কি জ্ঞান দিবে, তুই তো জ্ঞানীর এক ডিগ্রী উপরে
আরে না, সকালে মুরুব্বী বাড়ীওয়ালা এসে কথা বলতে বলতেই বানী দেয়া শুরু হল
-তো কি বানী ?
এই তোর, মুরুব্বীদের সম্মান করা, নিজের আসন ছেড়ে দিয়ে মুরুব্বীকে বসতে দেয়া, অর্থাৎ বয়সে বড় যে কাউকে শ্রদ্ধ করা, গায়ে পা লাগলে তাকে ছুয়ে ছালাম করা ইত্যাদি ইত্যাদি
-তো মুরুব্বী তো ভালই বলেছে, তোর সমস্যা কোথায়
সমস্যা তো একটা হয়েছেই, মুরুব্বীর আদেশ মানতে গিয়েই আমার বারোটা বেজেঝে
আজ সকালে বাসে উঠতে গিয়ে একটি মেয়ের সাথে প্রথমে ধাক্কা লাগল, পরে শরীরে পা লাগতোই মুরুব্বীর উপদেশ মতন তাকে ছুয়ে সালাম করতেই, যা হবার তা তো বুঝতেই পারছিস
-তারপর কি হল
আর বলিস না, সে কথা তোকে বলতে পারবনা।
তার কথা হল কেন তাকে ছুয়েছিলাম, আমি কিছুতেই তাকে বোঝাতে পারলামনা তাকে সম্মান দেখানোর জন্যই তাকে ছুয়ে সালাম করা
-সরি বলেছিলি
আরে আগে পরে মিলিয়ে সরি বলতে বলতে তো মুখে ফেনা তুলেছি, কোন কাজ হয়নি

বুঝলি ! মুরুব্বীর আদেশ মানাও বিপদজনক

 

 

  • ২ টি মন্তব্য
  • ২১৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৭ ই মে, ২০০৭ দুপুর ২:২৮
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: স্পর্শ লাগাগে এতো কিছু !! উনি কোন সম্প্রদায়ের মানুষ ?
২. ১৭ ই মে, ২০০৭ দুপুর ২:৪৮
comment by: প্রচেত্য বলেছেন: স্পর্শেই অনুভূতি !
তিনি সভ্য সমাজের বিংশ শতাব্দীর মানুষ মানে "মহিলা" সম্প্রদায়ের

 

 


সংবিধিবদ্ধ সতর্কীকরণ: সম্মানিত ব্লগার বন্ধুরা, এ ব্লগে যদি কোন সাহিত্য, কবিতা, গল্প কিংবা উপনাস শিল্পের ছোয়াও খোঁজার চেষ্টা করিয়া...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৯৯১০৭