somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০ টাকায় ১ঘন্টা "সামওয়ারইন ব্লগ" পরিভ্রমন এবং আমার “ছাগলীয় অভিজ্ঞতা” অর্জন !

২০ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাইয়া আপনার কাছ থেকে দেশের বাংলা ব্লগিং এই সাইটি সম্পর্কে জেনেও অনেকদিন ধরে ভিজিট করতে পারছিলামনা। অফিসের চাপও বেশী তার উপর অফিস ছাড়া তো আর নেট ব্যবহারের কোন উপায় নেই, শুধুমাত্র ক্যাফে ছাড়া। যদিও সাইটটিতে ঢু মেরে দেখারও ইচ্ছেটা বেশ পুরোনো। আপনার দেয়া সামওয়ারইন সাইটি ভিজিটের জন্য আজ শুধু ২০টাকায় ক্যাফেতে ১ঘন্টা নেট ভাড়া করেছি।

সাইটটির আউটলুকটা বেশ ভালই লেগেছিল তার চেয়ে যে বিষয়টি ভাল লেগেছিল, বাংলা ভাষায় আমি যা লিখব তা প্রকাশ পাবে এবং তার বাংলা কমেন্টও হবে সবকিছুতেই বাংলা ভাষার ছোয়া। মোটকথা বাংলা ভাষায় প্রাণোচ্ছল তথ্য, সাময়িক, প্রাসঙ্গিক সবকিছুরই এক অনন্য আড্ডাস্থান।

কিন্তু একি ব্লগের প্রথম পেইজ পরিদর্শনে আমার আশায় গুড়ে বালি। ভাইয়া আপনি আমাকে কোন সাইটের এড্রেস দিয়েছেন ? নাকি কোন ভূল সাইটে ঢুকলাম ! না না ! সবই ঠিক আছে কিন্তু এ কি আপনি সাইটি সম্পর্কে যে এত কিছু বলেছিলেন এখানে তো অন্য কিছু। এখানে দেখি ছাগল নিয়ে আলোচনা বেশী, ছাগল সাহিত্য, ছাগল রহস্য, ছাগল বৃত্তান্ত চারিদিকে শুধু ছাগল আর ছাগল। এমনকি বর্জনের আন্দোলনেও একজনকে পোষ্ট দিতে দেখেছি। এসব কি? ছাগলের প্রবর্তক কে? ছাগু বিষয়ক রচনা (ছাগু গল্প), আপনি আমাকে কি দিলেন? সত্যি করে বলেন তো! আপনি কি আমাকে ছাগল পেয়েছেন যে ছাগল সাহিত্য রচনা কিংবা পাঠ্যের জন্য সাইটটির এড্রেস দিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথম পাতায়ই রয়েছে দুটি নোংরা ছবি, দেখে মনে হচ্ছে ছাগল সাহিত্যের পাশাপাশি উন্মুক্ত ছবির ছড়াছড়িও স্থান এটি, মনে হচ্ছে যার কাছে যত কালেকশন আছে সেই তত এসব ছবি পোষ্ট করার পাল্লায় নেমে পড়েছে। অন্য কোন দৃষ্টি আকষর্ণের চেষ্টা। আপনি কি দিলেন এটি ? আপনার কথায় বিশ্বাস করে ঢুকে এসব কি দেখছি? নোংরা ছবি, ছাগলীয় পোষ্ট, বর্জনের হুমকি, আরো কি সব ব্যন জাতীয়। সবচেয়ে মজা লাগল এই ভেবে, নিশ্চয় ব্লগের কেউ না কেউ মডারেটর আছেন তারা এসব বিষয়গুলি নিশ্চয়ই উপভোগ করেন তাইত প্রথম পাতায় এত সুন্দর সুন্দর ছবি, ছাগলীয় সাহিত্য স্থান পায়।

সত্যি বলতে প্রথমে বাংলা সাইট শুনে ভেবেছিলাম রেজিষ্ট্রেশন করব তারপর হয়তবা টুকটাক লিখবও কিন্তু আমি অতটা বোকা নই যে, না দেখে শুনে কোন প্লেসে জয়েন করব? এখন ভাবছি প্রথম পাতায় যদি এই অবস্থা হয় তাহলে না জানি ভিতরে কি অবস্থা ? আমি আর ভিতরে ঢোকার সাহসও অনুভব করলামনা। এই সাইট নিয়ে আমার সাধ ইচ্ছে সব উবে গিয়েছে।

২০ টাকায় ১ ঘন্টা নেট ভাড়া করেছিলাম, ভেবেছিলাম ব্লগের পাতাগুলো উল্টিয়ে দেখব, প্রথম পাতা দর্শনেই আমার ইচ্ছের অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি, তাই বসে বসে বাকীটুকু সময় আপনাকে বিষয়টি মেইল করলাম, দয়া করে আপনার আইডি দিয়ে পোষ্ট করবেন, কারণ আমার তো কোন আইডি ছিলনা এবং কোন আইডি হওয়ার সম্ভাবনাও নেই, এতটুকুনই শুধু, একজন আগুন্তকের ব্লগ পরিভ্রমন এবং তার ব্লগিয় অভিজ্ঞতা।




[বিষয়টি নিশ্চয় বুঝতে পারছেন, তার দেয়া মেইলটি শুধু এখানে পোষ্ট করলাম।]
-প্রচেত্য
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:১৬
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×