আমার প্রিয় পোস্ট

যেমন ভালবাসি মা-কে তেমনি ভালবাসি এ বাংলাকে, বাংলার মানুষকে, বাংলার মাটিকে

"প্রচেত্য" এখন "সর্বোচ্চ ব্লগার" ক্লাবভূক্ত। এ পথচলায় আমার সঙ্গী সহ-ব্লগার সকল বন্ধুদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা।

১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৪

শেয়ার করুন:                   Facebook

প্রচেত্য (২৫৮) এই লিংকটি দেখা যাচ্ছে "সর্বোচ্চ ব্লগার"-এর তালিকার সবার নীচে। সত্যি আমিও আশ্চর্য ও আনন্দিত হয়েছি যখন জানতে পারলাম সামহোয়ারইন ব্লগের "সর্বোচ্চ ব্লগার"-এর তালিকায় আমার নিকটি পোষ্ট সংখ্যা বিবেচনায় একটি অবস্থান করে নিয়েছে।

আমি প্রথমেই স্মরণ করি আমার সহ ব্লগার ছোট বড় ভাই-বোন, বন্ধু, বান্ধবী সহ সবাইকে যাদের উতসাহ, উদ্দীপনা, প্রেরণার এক বহি:প্রকাশ আজকের এই অবস্থান। আগেই বলে নিই, না আমি কোন লেখক, না কবি, না সাহিত্যিক, কোন গোত্রেই আমাকে বড্ড বেমানান মনে হবে, একান্ত নিজের তাগিদেই লিখে চলি যার পুরোটার মালিক আমি স্বয়ং। যেকোন ভাল এবং তাতপর্যপূর্ণ বিষয়ের লেখা পড়তেই উতসাহ বোধ করতাম, সেই থেকেই নিজের ভিতর কিছু লেখার চেষ্টাও চালিয়ে যেতাম, কিন্তু তা প্রকাশের কোন মাধ্যম না থাকায় তা শুধু কাগুঁজে পৃষ্ঠায়ই সীমাবদ্ধ ছিল, কিন্তু ব্লগিং এ সীমাবদ্ধতা থেকে আমাকে মুক্ত করেছে।

এই ব্লগে প্রথম যেদিন পা রাখি ১২মে'২০০৭, এবং প্রচেত্য পোষ্টের মাধ্যমে শুরু হয় বাংলা ব্লগিং জগতে আমার পথচলা, মে'০৭ থেকে অক্টোবর'০৭ এই ৬মাস পথচলায় আমি কোন নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইনি, তাই আত্মজীবনি থেকে শুরু করে সমাজের ঘটে যাওয়া ঘটনা, খেলাধূলা, ইন্টারনেট নিয়ে টুকিটাকি উপস্থাপন, জীবনের শুধু দু:খ কষ্টের ঘটনাই নয় সুখ ও মজার ঘটনাগুলোও এ পর্যন্ত যতদূর সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। সাড়াও পেয়েছি আর পেয়েছি বলেই এতদূর আসার আস্পর্ধা দেখিয়েছি।

মন্তব্য করার ক্ষেত্রে আমাকে কঞ্জুসও বলা যেতে পারে কিন্তু আমাকে দোষ দিযে লাভ নেই, কারণটা হচ্ছে যা ব্লগিং করি অফিসের ব্যস্ত সময়ের মাঝে যেটুকো অবসর সময় পাই তার মধ্য থেকে ব্লগের জন্য একটি সময় বরাদ্দ করে রাখি, এর মধ্যেই যা সব, বুঝতেই পারছেন যদি সারাদিন মন্তব্য আর পোষ্ট করি তাহলে কায়েন্টের লম্বা সিরিয়াল পড়ে যাবে, এমনিতেই এই ব্লগিং-এর জন্য আইটি থেকে তিনবার মধুর সতর্কবার্তাও পেয়েছি।

ব্লগে অর্জনের হিসেবকে বেশ অনেক পৃষ্ঠা জুড়ে, এমন কিছু বন্ধু ও চমতকার মনের মানুষ পেয়েছি যেখানে প্রথমে নেটে এখন ফোনে পর্যন্তু সম্পর্ক গড়িয়েছে, শুধু সম্পর্কই নয় এমন সুন্দর সুন্দর উপস্থাপনার বিষয়াবলী যেখানে মমতার সুর আছে, প্রতিবাদের বজ্র কণ্ঠ আছে, আছে সুখ দু:খের ভাগাভাগি, খারাপ কিছু যে নেই তা নয় কিন্তু ভাল'র ভাল সেই খারাপ কিছুকে ছাপিয়ে যায় তাই 'ভাল' শব্দটিকেই সামওয়ারইনের জন্যই প্রযোজ্য যার পুরোটাই দাবীদ্বার ব্লগের 'ভাল' ব্লগার বন্ধুরা।

ইচ্ছে আছে ব্লগিং কন্টিনিউ করার, কিন্তু অদৃষ্টে লিখনে কি আছে কে জানে, এ পথচলার পরেও আপনাদের উতসাহ পাবার বাড়তি আবেদনটুকু করতেই পারি, সেজন্যই অন্তত আপনাদের পাশে থাকার সুযোগটুকু চাই। আবারও ধন্যবাদ জানাই ব্লগের সকল ব্লগার বন্ধুদেরকে যারা আমার লেখা কষ্ট করে মূল্যবান সময় নষ্ট করে পড়েন, ধন্যবাদ জানাই কর্তৃপকে যাদের সুবাদে ব্লগিং করার সম্ভব হচ্ছে।

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

 

 

  • ১২ টি মন্তব্য
  • ১৫৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৫২
comment by: সাইফুর বলেছেন: আপনাকেও অনেক অভিনন্দন....এলিট ক্লাবের সদস্য হবার জন্য.............
২. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১০
comment by: বিবণ বলেছেন: অভিবাদন
৩. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১১
comment by: নাজিম উদদীন বলেছেন: "প্রথমেই স্মরণ করি আমার সহ ব্লগার ছোট বড় ভাই-বোন, বন্ধু, বান্ধবী সহ সবাইকে "

যেভাবে বন্দনা শুরু করেছেন।
নাটক ভালই জমবে মনে হচ্ছে।

শুভেচ্ছা।
৪. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১৭
comment by: শাহেদুর রহমান বলেছেন: অভিনন্দন!
৫. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ২:০৯
comment by: ফখরুদ্দীন বলেছেন: অভিনন্দন
৬. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ২:৩১
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: অভিনন্দন!!!
৭. ১১ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৪৬
comment by: বিহংগ বলেছেন: অভিনন্দন।এ পথ চলা যেন শেষ না হয়।৫
৮. ১১ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:৪৭
comment by: রাশেদ বলেছেন: অভিনন্দন
৯. ১১ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৩
comment by: ঝড়ো হাওয়া বলেছেন: অভিনন্দন আপনাকে।
ব্লগিং চালিয়ে যান।
১০. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৬
comment by: প্রচেত্য বলেছেন: @সকল ব্লগার বন্ধু@
আপনাদের অভিনন্দন সানন্দে গ্রহণ করলাম, প্রত্যয়ে থাকল আপনাদের সাথে থাকবার
অভিনন্দন ভাষ্কর ভাইকে তিনি তার ব্লগে আমাকে নিয়ে একটি পোষ্ট দিয়েছেন এবং সেখানেও অনেক ব্লগার বন্ধুরা অভিনন্দন জানিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা রইল
১১. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৬
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: বস আমিও আপনের লগে পাউ দিছিলাম। মাগার ঐযে একটা কথা আছে না, একই চাল খাইয়া কেউ হয় শেরে বাংলা, আর কেউ হয় ক্ষেতের কামলা!
বস আপনার এহেন সাফল্যে আমি যারপরনাই আনন্দিত। আশা রাখি আপনি বাস্তন জীবনেও এমন সাফল্যের ভাগীদার হন!

দোয়া কইরতে বইলেন আন্টিরে আমার লিগা একটু!
১২. ১২ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:২৬
comment by: ছায়ার আলো বলেছেন: অভিনন্দন। আশা করি আরো ভালো মানের লেখা পাবো :)

 



 


সংবিধিবদ্ধ সতর্কীকরণ: সম্মানিত ব্লগার বন্ধুরা, এ ব্লগে যদি কোন সাহিত্য, কবিতা, গল্প কিংবা উপনাস শিল্পের ছোয়াও খোঁজার চেষ্টা করিয়া...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৭০৬০