somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি "বাবা" ডাক

০২ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিরবিচ্ছিন্ন কোন ঘটনা-অঘটনা ছাড়াই ছেলেটির জীবন চলে যাচ্ছিল। কবে সে চমকে উঠেছিল, সে কথা বেমালুমই ভুলে গিয়েছে। আজ হঠাত আবার নতুন করে চমকে উঠল, জীবনবোধ, ব্যাথা, হারানো সুখগুলো তাকে পেয়ে বসেছে, কোন কিছুতেই স্থির হতে পারছেনা।

এই কিছুক্ষন আগেও সে এমনটা ছিলনা, যেভাবে তার জীবন চলছিল, সকালের - দুপুরের অবধি সন্ধ্যা গড়িয়ে রাত ছুই ছুই পর্যন্ত অফিস আর অফিস, সে ব্যাস্ততাই তাকে জগতে অন্য ভাবনা থেকে দুরে রাখত, আজই সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে, যা সে ভাবতে চাইনা, মনে করতে চাইনা সেগুলোই বারবার অনিচ্ছাস্বত্তেও হানা দিচ্ছে।

ওয়ার্কষ্টেশনের পিএবিএক্স ফোনের রিং-ই বলে দিচ্ছিল ইনহাউস কোন ফোন নয়, বাহিরের। ফোনের রিসিভারটা কানে নিতেই একটা ডাক তার আজ সবকিছু পাল্টে দিল

"বাবা !" "বাবা, আজ তুমি কখন আসবে"

ছেলেটি বাবা ঠিকই কিন্তু এ ফোন তার সন্তনের নয়, ভুলে আসা এশটি নিষ্পাপ কন্ঠ, যে কন্ঠের ডাক "বাবা"

ভালবাসার মানুষের সাথে বিয়ে হয়েছিল, পরিবার মেনে নেয়নি, তাই আলাদাই সংসার পাততে হয়। খুব বড় বেতনের চাকুরী নয়, যা উপার্যন তাতে দুজনের চলে যেত, অভাবটা তাই পিছু ছাড়তনা, সম্পর্কের শুরুতে বাস্তবতার হিসেব নিকেশ গুলো ভালাবাসার তরীতে ভেসে বেড়ানো দুটি প্রাণের কাছে কোন অস্তিত্বই ছিলনা, সময় বাড়ে উপলদ্ধিতেও কড়া নাড়ে বাস্তবনা, বুঝতে বেশী দিন সময় লাগেনি তার আগেই সব হিসেব নিকেশ চুকে যায়, সংসারের এ টানপোড়েন আর্থিক ঐশ্বর্যে লালিত হওযা মেয়েটি মেনে নিতে পারিনি তাই গর্ভের সন্তান নিয়ে ছেলেটির ঘর ছেড়ে চলে যায়। ছেলেটি হয়ে পড়ে একাকী, না পাশে থাকে তার পরিবার, না তার প্রিয ভালবাসার মানুষটি।

সন্তান জন্মগ্রহণের পর একবার কি দুবার দেখার সৌভাগ্য হয়েছিল, তাও সে একেবারে ছোটবেলায়, মেয়েটির পরিবার থেকেও কেউ কোন যোগাযোগ রাখতে চাইনি, সন্তান বড় হতে থাকে, এক সময় মেয়েটির পরিবার মেয়েটিকে সন্তানসহ বিদেশ পাঠিয়ে দেয়।

ছেলেটি যখন জানতে পারে, বোঝাতে পারবনা ছেলেটির কষ্ট অনুভূতির কথা। তার আবেগ, তার ভালবাসা মিশ্রিত অশ্রুসজল চোখদুটির বর্ণনা দেবার সাধ্য আমার নেই। যে আবেগের মূল্য কোন ভালবাসা, স্বান্তনা, প্রতিশ্রুতি দিয়েও শোধ করা যাবেনা। সন্তানের বাবা হয়েও আজ সন্তানহীন,সন্তান পিতৃহীন। এর চেয়ে বড় কষ্ট কি হতে পারে, সন্তানকে জন্ম দিয়েও তার পিতা হতে না পারার ব্যর্থতা ঘাড়ে নিয়ে বেচে থাকা।

ছেলেটির সন্তানের বয়স আজ হয়ত বছর ৫ হয়ছে, কিন্তু এত দিনের পরও একটি দিনের জন্যও সে শুনতে পারেনি তার সন্তানের কান্ঠোর "বাবা" ডাকটি। বাস্তবতা এতটাই নিষ্টুর হতে পারে, বিশ্বাসঘাতক হতে পারে কল্পনায় আনতে পারেনা ছেলেটি, তাই যখন আজ এক অন্যরকম 'বাবা' ডাকটি শুনতে পারে জগতে সমস্ত কষ্টগুলো জমা হতে থাকে তার বুকে।

একাকীত্বে ভোগা ছেলেটি সম্পর্কগুলো নিয়ে ভাবতে থাকে, সবকিছুই আধার, অস্পষ্ট মনে হয়, মিথ্যে মনে হয় ভালাবাসা, প্রেম আর সম্পর্ক। চুর্ণ - বিচূর্ণ করে দিতে চাই জগতের সব বাধনগুলো, যখন কেউ কারও জন্য মায়া করবেনা, ভালবাসবেনা, কেউ কাউকে কাছে টানবেনা।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৬
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×