সারপ্রাইজ ! আর কাউকে নয় নিজের গিন্নিকে দেয়া সারপ্রাইজ। গিন্নীর জন্মদিনের সারপ্রাইজ। প্রশ্ন জাগতেই পারে এত সম্পর্কেল ভীরে গিন্নিকে কেন টেনে আনছি ? তা পোষ্টটি পড়লেই বুঝতে পারবেন। শিরোনামের সাথে সঙ্গতি রাখছি, তিনটি কালের বিবর্তনে সারপ্রাইজের যে রং লেগেছে তারই কিছুটা ....
অতীত:
[আজ গিন্নীর জন্মদিন, সকাল থেকেই অপেক্ষা করছে কখন সে আসবে, এদিকে তার আসারও নাম নেই, কিন্তু ওদিকে যে গিন্নীর সাহেব এক বিশাল সারপ্রাইজ নিয়ে আসছে তা কি গিন্নী জানে ? ]
- কই গো, কোথায় গেলে, আরে দেখে যাও, তাড়াতাড়ি এস
=কি ব্যাপার এত চেচামেচি করছ কেন? কি হয়েছে ?
- হ্যাপি বার্থডে মাই গিন্নী
=উহু, এত আহ্লাদ করতে হবেনা, হয়েছে !
- গিন্নী, আজ তোমার জন্মদিনে তোমার জন্য এক মস্ত বড় সারপ্রাইজ এনেছি
=সত্যি ! আমি ভাবতাম, তুমি আমাকে মন দিয়ে ভালবাসনা, কিন্তু সারপ্রাইজ দিবে বলবেনা, আমি কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য !
- সারপ্রাইজ কি বলে দিতে হয় !
=কই তোমার কি সারপ্রাইজ এনেছ ? দেখি !
- ভিতরে আসেন বেগম সাহেবান
(এই সময় একজন মোটামুটি বয়সের মহিলা ঘরে প্রবেশ করল)
=এটা আবার কে ? কে এই মহিলা ?
- গিন্নী এ হল তোমার সারপ্রাইজ, মানে তোমার জন্য আর একজনকে নিয়ে আসলাম
তুমি বাড়ীতে একা সংসার সামলাও, তোমার কত কষ্ট হয়, জান আমি তোমার কষ্ট সইতে পারিনা, তাই তোমার জন্য বিয়া করে বেগম সাহেবানকে নিয়ে আসলাম, সালাম কর ওনাকে, ওনি তোমার মুরুব্বী হন !
এই যদি হয় গিন্নীকে দেয়া তার জন্মদিনের বিশেষ সারপ্রাইজ, তাহলে এবার বর্তমানের টা শুনুন ....
বর্তমান:
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশ ভারতের সেরা ধনী এবং বিশ্ব ধনীদের তালিকায়ও যার নাম উঠে এসেছে তিনি তার স্ত্রীর জন্মদিনে সরাপ্রাইজ দেবার মত কিছুই পাচ্ছিলেন না, অবশেষে অনেক ভেবে চিন্তে সারপ্রাইজ দিয়েছেন ঠিকই, যেন তেন ক্ষুদ্রাকৃতি কিছু নই পুরোদস্তুর একটি "এয়ার বাস"।
"এয়ার বাস" গিফট করে ইতোমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় শিরোনামেও উঠে এসেছেন, জেনে গেছে বিশ্ব তার স্ত্রীর জন্মদিনের কথা।
এবং ভবিষ্যত :
আর কি লিখব ! সিদ্ধান্তহীনতায় ভুগছি কি দেয়া যায় গিন্নীকে সারপ্রাইজ হিসেবে, যদিও গিন্নী হতে এখনও বছর ৫ দেরী, তবুও সারপ্রাইজের যে হাল-চাল পড়েছে তাতে এখন থেকে না ভাবলে কি আর সময় পাওয়া যাবে ?
তাই আসুন অতীত, বর্তমান বিবেচনায়, পর্যালোচনায় আমাদের গিন্নীদের জন্মদিনের সারপ্রাইজ এখনই নির্ধারণের চেষ্টা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


