somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উচ্ছাস ভরা কিছু সময়, কিছু ঘটনা আর জমে থাকা কিছু স্মৃতি

০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারী ছুটির দিন, তারপরেও অফিস, মনিটরের সামনে নেটে বসে থাকা, ¯েপ্রডশীট, টাস্ক ম্যানেজার ওপেন করে আনমনাই থেকেই কিছু কি ভাবতে থাকে ছেলেটি। একপ্রকার উদাসীনই বটে আজ!
একটা ফোন পেয়েই বাহিরে ছুটতে হল। যদিও অফিসের কাজই।
যখন স্টুডেন্ট ছিল তখন এ ছুটির দিনগুলিতে বন্ধুদের সাথে আড্ডায় সময় পার হত। পড়ালেখা পুরোপুরি শেষ হয়নি, তার আগেই আসতে হল এ ব্যস্তময় জীবনে, দায়িত্ববোধ বেড়ে পাহার সমান। তাই ক্ষনিকের জন্য অবসরও খুজে পাইনা আজ। আজ অনেকদিন হল বন্ধুদের সাথে আড্ডা হয়না, দেখাই হয়না হয়তবা তারা ভূলেই গিয়েছে।

গাড়িটি বেশ ধীর গতিতে চলছে, এসির ভলিউমটা বাড়িয়ে দিতে বলল, আর মিউজিক প্লেয়ারে চলছে হালকা সাউন্ডে গান।
জ্যাম, বেশ অকেক্ষন ধরেই আটকে, গ্লাসের বাহিরে তাকিয়ে থাকে, হঠাতই চোখ আটকে যায়, ৩টি ছেলে আর ২টি মেয়ে,চেনা চেনা লাগছে, তারপরেও, গ্লাসটি নামিয়ে ভালভাবে দেখার চেষ্টা করে, সে চিনতে পারে, এ যে তারই ক্লাসমেট, সাথে সাথে গাড়িটি ঘুরিয়ে ফেলে।

কেমন আছিস তোরা, চিনতে পেরেছিস
০ আপনাকে ঠিক, কার মত লাগছে, এক মিনিট
আপনি বলছিস কেন, চিনতে পারিসনি, আমি তোদের ........ মনে আছে আমাকে !
০ তুই ..... সত্যি তুই ......
কেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে
জড়িয়ে ধরে সবাই, দোস্ত তুই কেমন আছিস, শালা ছিলি কোথায় এতদিন, কোন খবর দিসনি কেন

---এক হুপুসে বলেই চলছিল---
কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি, আজ বছর ৪ পর দেখা, সবাইকে চিনি অথচ কারও সাথে দেখা নেই

০ তারপর বল এভাবে কেতা-দুরস্ত হয়ে কোথায় চলেছিস, তোকে তো পুরা অন্যরকম লাগছে
আরে আমার কি আর তোদের মত জীবন আছে, আমি তো বন্দী
০ ওই গাড়ী কি তোর ?
না, অফিসের
০ তুই চাকরী করিস, কোথায়, কবে থেকে কোনদিনও তো বলিসনি
আরে দেখাই তো হল আজ, জানবি কোথা থেকে
০ শালা, তুই তো দেখি একদম ভদ্র হয়ে গেছিস, মনে আছে কলেজে কিরকম বাদরামী করতাম
মনে পড়ে কিছু কিছু, তারপর তোদের কথা বল
০ এই তো এখানেই আছি, শেষ বছর চলছে, আর কয়েকটা সময় তারপর তোদের লাইনেই হয়ত ঢুকতে হবে
এই তোর ডার্লিং এর খবর কি? ক্লাস নাইন-এর সেই মেয়েটা এখনও আছে !
০ না -রে ওতো কবে চলে গেছে, এর মধ্যে কত এসেছে গিয়েছে, তুই কি বিয়ে করেছিস
ধুর, এখনও কি বিয়ের বয়স হয়েছে
০ তুই কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়েছিস, গলার স্বরও চেঞ্জ হয়েছে
তোরা তাহলে পরিবর্তন দেখতে পারিস

বসের ফোন এ সময়, তাড়াতাড়ি ফিরতে হবে
অফিসের কার্ডটা দিয়ে আবার গাড়িতে উঠে বসি, গাড়ী চলতে থাকে, ভাবনা বাড়তে থাকে
কিছু কিছু সময় আসে যার স্থায়ীত্ব এতটাই সমসাময়িক এবং ক্ষুদ্র কিন্তু তার স্মৃতি ধরে রাখার মত

ছেলেটি অফিসে ফিরে আসে কিন্তু থেকে যায় তার স্মৃতি অনুভবে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৯
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×