“সখিনা,
প্রিয়তমা আমাকে বিশ্বাস কর তোমাকে আমি ভালবাসি আর ভালবাসি, ........................... আমার ভালবাসার স্বাক্ষী এ চিঠি, এ রক্ত, যে রক্ত দিয়ে লেখা এ চিঠি
আমাকে বিশ্বাস না কর আমার এ রক্তকে বিশ্বাস কর
ইতি, তোমার আবুল ভাই”
আমাদের ভিতর যারা প্রেমিক মশাই, কভু ভালবেসে কিংবা প্রেমের সাগরে হাবুডুবু খেতে খেতে এধরনের কাব্য লিখতে গিয়ে বলাকা ব্লেডের সাহায্যে হাতের আঙ্গুল কেটে কতই না রক্ত ঝড়িয়েছেন, এ তো গেল বেশ পুরোনো গল্প, যেখানে ভালবাসা মানেই হাতের আঙ্গূলের রক্ত, আবার বেরসিক প্রেমিকা সাহেবা সেই রক্ত আসল না নকল তা বিচারগুণ করতে গিয়ে জীবন্ত তরতাজা রক্তকেও গরু বা জবাই করা মুরগীর রক্ত বলে চালিয়ে দিয়েছেন। তখন সেই মুহূর্তের প্রেমিক মশাইয়ের কষ্টটা কিরুপ হয়েছে তা অনুমান করা বড়ই দুরূহ।
এখন তো আর সেই শিরি-ফরহাদ, লাইলি-মজনুর যুগ নেই যে হাতের আঙ্গুলের রক্ত দিয়ে লেখা চিঠি ডাকে প্রেরণ করতে হবে। এখন ভার্চুয়াল যুগ, ই-মেইল, চ্যাটিং-এর মাধ্যমে সত্য মিথ্যা সব মিলিয়ে চালানো যায় প্রেমের কথন, ভালবাসার রুপকথা, পাল ছাড়াই ভেসে বেড়ানো যায় তরীতে, যা দিয়ে পার হওযা যায় সাত সমূদ্র।
যে সুখবরটি দেওয়ার জন্য এ পোষ্ট, যারা প্রেম করছেন ভার্চূয়াল জগতে, প্রেমের চিঠি পাঠাচ্ছেন ই-মেইলে কিংবা ইন্সটেন্ট ম্যাসেজে, তাদেও সামনে তো আর সে সুযোগ নেই যে হাতের আঙ্গুলের রক্ত দিয়ে লেখা দু-একটি কাব্য কিংবা চিঠি পাঠাবেন, অথচ মনটাও খুব চায় একবার যদি সম্ভব হয় রক্ত দিয়ে তার নামটিও অন্তত লেখা তাও তো ভাল।
জ্বি হ্যা সেই সব প্রেমিক/প্রেমিকাদের জন্য সুখবর এবার তারাও পারবেন এ ভার্চুয়াল লাইফে হাতের রক্ত দিয়ে প্রেয়সীর নাম লিখতে এবং তা মেইলও করতে। তবে তা অবশ্যই নিজ হাত কেটে সেই রক্ত দিয়ে নয়, বরং মাউস দিয়ে দিয়ে লিখতে হবে কম্পিউটার স্ক্রীনে। তারপর সেটা পাঠিয়ে দিন প্রেমিক/প্রেমিকার কাছে।
বিশ্বাস করুন আর নাই করুন একবার অন্তত ট্রাই করে দেখুন, ক্লিক করুন এই লিংকে
এটা অন্তত আশ্বস্ত করতে পারি এ রক্তে কোন ভেজাল নাই,পুরা ১০০% খাঁটি ভার্চুয়াল রক্ত।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


