আমার প্রিয় পোস্ট
- আইডিএম নিয়ে ঝামেলা? আর না আর না
- রূপক
- বড়দের পোস্ট:
সেরা গরম ছবির তালিকা
- শওকত হোসেন মাসুম
- উইন্ডোজ ভিসতায় 'স্লিপ' অপশনকে কিভাবে 'সাটডাউন' এ পরিবর্তন করবেন - আফরোজ_জাহান
- পছন্দের মুভির তালিকা - বিডি আইডল
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
- ফ্রি ওয়েব হোস্টিং ! ! - রতন সুন্দর পাড়ই
- মিস্তার পেইনের "স্ত্রী হত্যার পরথিশোধ" - চাঙ্কু
- যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন...একটি সতর্কতামুলক পোষ্ট - তাসমান
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!! - এ. এস. এম. রাহাত খান
- কেউ জানাবেন? - মুয়ীয মাহফুজ
- আসুন আমরা Rapidshare থেকে Resume Support সহ Super Speed এ File Download করি... - অতিথি_পথিক_মানুষ
- পরীক্ষা করে দেখুন আপনার এন্টিভাইরাসটি ঠিকমত কাজ করছে কি-না...... - লুলুপাগলা
- ফ্রি এবং খুবি সহজ পদ্ধতি তে সাইট তৈরি করুন....... - গিফার
- ফ্রি মুভি ডাউনলোডেরলিংক দিতে পারবেন কেউ? (অগ্রীম ধন্যবাদ) - মেঘলা মানুষ
বিশ্ব সপ্তাশ্চর্যের শীর্ষ তিনে "সুন্দরবন" এবং "কক্সবাজার" - এগিয়ে চলেছে বিজয়ের রথে
২৬ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:১৭
দুটি প্রাকৃতিক বিষ্ময় "কক্সবাজার" এবং "সুন্দরবন", আমাদের দেশেরই সম্পদ। মনোনয়নপ্রাপ্ত ১৫৮টি বিশ্বের অন্যান্য বিষ্ময়ের সাথে বাংলাদেশের এ দুটি প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের সপ্তাশ্চর্য নির্বাচন প্রতিযোগীতায় গতপরশু যথাক্রমে ২৩ ও ১৪তম স্থানে অবস্থান ছিল, গতকাল (২৬/১২) সেই অবস্থান যথাক্রমে ৫ম ও ৪র্থ এবং আজ সকালে (২৭/১২) অবস্থান ছিল যথাক্রমে ৩য় ও ২য় এবং বর্তমান অবস্থান যথাক্রমে ১ম ও ২য়।
সুখকর খবর বটেই আমাদের জন্য, আমাদের দেশ বিশ্বের তালিকায় স্থান পাবার জন্য প্রতিযোগিতায়, আমরা সে প্রতিযোগিতার অংশ বিশেষ ভোটিং-এর মাধ্যমে নিজ দেশের অবস্থানকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু এজন্য দরকার আরো ক্যাম্পেইন। যেখানে ইন্টারনেট ব্যবহারকারীরা সবাই জানবে এই সপ্তাশ্চর্যে বাংলাদেশের অবস্থানের কথা এবং তার ভোটিং-এর কথা।
আমাদের দেশকে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেবার জন্য কি খুব বেশী উদাহরণ প্রয়োজন ? একটি প্রশ্ন ! অথচ যখন বাংলাদেশ বলতে দূর্ণিতিপরায়ন, দুর্যোগকবলিত, ঋনের দায়ে দায়গ্রস্ত একটি দেশের চিত্রগুলো প্রথমেই ভেসে উঠে, সত্যি কষ্টকর! কিন্তু আমরা এখনও বলতে পারি-চিনিয়ে দিতে পারি, বিশ্বে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের পটভূমির রচয়িতা বাংলাদেশ, নোবেল বিজয়ী দেশ বাংলাদেশ, মুক্তিযুদ্ধে লাখো শহীদের অর্জিত বিজয়ের দেশ এই বাংলাদেশ।
এরকমই একটি উপলক্ষ ’বিশ্বের সপ্তাশ্চর্য’। যদি সেখানে স্থান করে নিতে পারে আমাদের দুটি প্রাকৃতির ঐশ্বর্য তা হতে পারে আমাদের গর্বের এক নতুন মাত্রা, বাংলাদেশকে পরিচয় করিয়ে দেবার এক অনন্য উদাহরণ।
""কর্তৃপক্ষ আপনার কাছে অনুরোধ একটি শিরোনামে সপ্তাশ্চর্যে ভোটিং-এর লিংকটি স্টিকি করে দিন ব্লগের প্রথম পাতায়। আপনাদের কাছে খুব সামান্য একটি জায়গা বরাদ্দের অনুরোধ জানাচ্ছি। রেজিষ্টার্ড, আন-রেজিষ্টার্ড, ভিজিটর সবাই জানুক আমার দেশের কথা, দেশের প্রকৃতিক সৌন্দর্যের কথা। আপনারা কি পারবেন না এই সামান্য কাজটুকু করে দিতে, যেখানে চিরভাস্মর হয়ে থাকবে আমাদের প্রিয় ব্লগ সামহোয়ারইন ব্লগের-এর নাম, সামহোয়ারইন এর ব্লগার বন্ধুদের কৃতজ্ঞতা। "" - এটা ছিল কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এবং কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করে সাড়া দিয়ে সবার দৃষ্টিগোচরের জন্য "নির্বাচিত পোষ্ট"-এ স্থান করে দিয়েছেন-কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ একটি সাফল্য প্রচেষ্টার সঙ্গে সম্পৃক্ত হবার জন্য।
বাংলাদেশের দুটি প্রাকৃতিক বিষ্ময়কে এগিয়ে নেবার জন্য ভোট দিন : ক্লিক করুন এবং ভোট দিন
একটি ব্যপার মনে রাখা দরকার, যেহেতু এ প্রক্রিয়া এক বছর ধরে চলবে অর্থ্যাত আগামী ৩১ডিসেম্বর ২০০৮পর্যন্ত ইন্টারনেটে ভোটিং লাইন চালু থাকবে সেহেতু দরকার নিরবিচ্ছিন্ন প্রচার এবং ধারাবাহিকতা।
এখানে ক্লিক করে জানতে পারবেন বিশ্ব সপ্তাশ্চর্যে সুন্দরবনের বর্তমান অবস্থান
এখানে ক্লিক করে জানতে পারবেন বিশ্ব সপ্তাশ্চর্যে কক্সবাজারের বর্তমান অবস্থান
প্রকাশ করা হয়েছে: বাস্তবতা বিভাগে ।
লেখক বলেছেন: শুকরিয়া, কোন পোষ্ট নির্বাচিত করার চেয়ে থ্রেড দিলে সহজ হয় বিষয়টি যে কেউ একসেস করতে পারবে
লেখক বলেছেন: গুড লাক বাংলাদেশ
মন ভাল না বলেছেন:
বুদ্ধি খুব ভাল....।আমি ৫টা ভোট দিয়েছিলাম ২-২.৫ মাস আগে...।তাড়াতাড়ি দিয়ে দেন...।১ নাম্বারে আনতেই হবে....।রাখতেও হবে...।আপনাদের কাছে অনুরোধ কত নাম্বারে আছে..তার আপডেট জানাতে, কয়েকদিন পরপর..।আমি আরও ভোট দেব..।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাই, বিষয়টি কর্তৃপক্ষকে একবার পদক্ষেপ নিতে হবে, কেমপেইন তো আমাকে আপনাকেই করতে হবে
লারেলাপ্পা বলেছেন:
দুই নম্বরী কইরা হালায় কয়ডা ইমেল খুলছি কইতারুমরা। তয় আর কত ভুট দিমু। বিদেশীরা কয় তোমাগো বিচে কোন মাল খাওনের জায়গা, নাই যাইয়াও লাভ নাই....
লেখক বলেছেন: ভাই হাসাইলেন
আমাদের মনে রাখতে হবে আমরা দুটি প্রকৃতিক সৌন্দর্যকে বিশ্বের তালিকায় নিয়ে আসার জন্য ভোট দিচ্ছি, অবশ্যই পর্যটনের বিষয়টি চলে আসে
আপনার মন্তব্যে যথাযথ আনন্দ পাইলাম
নরাধম বলেছেন:
এখন ৩ আর ৫ নাম্বারে আছে।
পদ্মানন্দ বলেছেন:
বিদেশীরা কয় তোমাগো বিচে কোন মাল খাওনের জায়গা, নাই যাইয়াও লাভ নাই.... -- একমতমাল্টি ডাইমেনশনাল ব্লগ সামহোয়ারেই নূডিস্ট
http://www.somewhereinblog.net/blog/nudistblog
ব্লগটা ওপেন করে না , আবার বীচ করবো বিদেশীদের উপযোগী করে !?
লেখক বলেছেন: ভাই আপনিও কি এখনো পারছেন না ?
লেখক বলেছেন: এখানে যে লিংকটি শেয়ার করেছি তা দিয়েও কি একসেস করা যাচ্ছেনা ?
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
হাসিব বলেছেন:
আপনাদের ভাব দেখে মনে হচ্ছে এই সপ্তমাশ্চর্যের একটা হৈতে পারলেই সবপেয়েছির দেশে বাংলাদেশ উন্নিত হবে ।হাস্যকর উদ্যোগ-প্রচেষ্টা সব ।
লেখক বলেছেন:
এরকমটি ধারনা বোধহয় কারোরই এখানে হয়নাই, আপনারই প্রথম হল, যেকারণেই এমন একটি মন্তব্য
হাস্যকর বলতে কোনটি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়, বিশ্বের তালিকায় দুটি প্রাকৃতিক সৌন্দর্য স্থান পাওয়া না এই পোস্ট ?
একজন বাংলাদেশী হয়ে আমি আপনি নিশ্চয় চাইব যেকোন কিছুতেই আমার দেশ সর্বাগ্রে থাকুক, সে ক্ষেত্রে আমার প্রচেষ্টা থাকবেও তেমনটি। আজ যদি বাংলাদেশের কোন প্রকৃতিক বিষ্ময় সপ্তাশ্চর্যে স্থান পায় সে ক্ষেত্রে তা তো আমাদের গর্বের একটি বিষয়, পুরো বিশ্ববাসী আমাদের দেশকে আরও একবার চিনবে, তার জন্য আমাদের সামান্য প্রচেষ্টা কি খুব অন্যায়ের ?
রাতুল" বলেছেন:
ভোন্দাই হাসিবের কথা ধইরেন না। পুলাডায় পুরাডায় নেগেটিভ হইয়া গেছে গা। ওর দুর্গন্ধ মাখা কথা বাদ দিয়া আপনে যা লিখেছেন তাকে সাধুবাদ জানাই। আমি ৩ টা ভোট দিছি। আরও দিমু।
লেখক বলেছেন: পক্ষে-বিপক্ষে, ভাল-মন্দ সবজাগাতেই থাকবে
এসব নিয়ে ভাবলে কি আর অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে? এসব নিয়ে কিছু ভাবিনা
পাছে লোক কিছু বলবেই-জগতের নিয়ম-খন্ডাবে কে ?
ধন্যবাদ আপনাকে ভোটিং-এর জন্য
লাভলুদা বলেছেন:
নির্বাচিত পোস্টে এড্য করা হল। এবার এটিকে এডিট করে উপরের কথা গুলি বাদ দেওয়ার জন্য অনুরুধ করছি।
লেখক বলেছেন: লাভলুদা ধন্যবাদ আপনাকে
অফিস থেকে বাসায় ফিরে জুম নেট কানেকশন করতে পারিনি
কানেকশন পেতে গিয়ে দেখি লাইন ডিসকানেক্ট তাই আর রাতে লগইন করতে পারিনাই
খোলাচিঠি বলেছেন:
নরাধম বলেছেন: এখন ৩ আর ৫ নাম্বারে আছে।i am so excited ! !
আমি ভোট দিসিলাম।
ফেইস বুক থেকে জয়েন করে।
আমাদের এটার পেছনে অবশ্যই কাজ করতে হবে।
এত কাছে এসে নাম্বার পজিশন কিছুতেই মিস করা যাবেনা।
লেখক বলেছেন: আপনার মন্তব্য আরো উতসাহ যোগাল
এভাবেই উদ্ভুদ্ধ করতে হবে আমাদের আশেপাশের সবাইকে যারা ইন্টারনেট ব্যবহার করছে
খোলাচিঠি বলেছেন:
নরাধম বলেছেন: এখন ৩ আর ৫ নাম্বারে আছে।i am so excited ! !
আমি ভোট দিসিলাম।
ফেইস বুক থেকে জয়েন করে।
আমাদের এটার পেছনে অবশ্যই কাজ করতে হবে।
এত কাছে এসে এক নাম্বার পজিশন কিছুতেই মিস করা যাবেনা।
লেখক বলেছেন: আমাদের সকলের প্রচেষ্টা সফল হোক সে প্রার্থনাই করি
শাওন বলেছেন:
ধন্যবাদ। আবারো আশার আলো দেখি ।
ধুসর গোধূলি বলেছেন:
দিলাম ভুট
মুনিয়া বলেছেন:
ধন্যবাদ।
আবূসামীহা বলেছেন:
দিলাম ভোট। ধন্যবাদ পোস্টের জন্য।
সাইফুর বলেছেন:
ভোট দিয়ে আসছি
রাতুল" বলেছেন:
এখন ১ ও ২ নাম্বারে আছে সুন্দরবন ও কক্সবাজার। আলহামদুলিল্লাহ।
সামিহা এষা বলেছেন:
আমিও দিয়েছি
`হাসান বলেছেন:
অর্থহীন ফালতু বিষয় নিয়া খুব বেশি লাফালাফির স্বভাবটা বাংগালির গেলোনা। অপ্রয়োজনীয় ও বিরক্তকর একটা বিষয় নিয়া এত ফাল পারার কি আছে বুজিনা
লেখক বলেছেন: ভাই হাসান, ভাল না লাগলে বা না বুজে আসলে এই পোষ্টে বারবার আসার প্রয়োজন নাই বা যদি ভোট দেবারও পয়োজনীয়তা আপনার কাছে অর্থহীন মনে হয়, সেটাও আপনার বিবেচ্য
রাতুল" বলেছেন:
হাসান তুরে এখানে আইতে কইসে কেডা, যা ভাগ !!!
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
আমি ৭টারে ভোট দিছি। সুন্দরবনরে একটা আর কক্সবাজারকে একটা। আরও একটা এলাকা ছিল। নামটা মনে নাই। ভোট দিয়া দেখি আরও চারটা বাকি। শেষ চারটা ভোট শেষের চারটা এলাকাতে দিয়া দিছি।
রাতুল" বলেছেন:
অস্ট্রেলিয়ান গরু আইসে, যা আগে ২ পয়সার মানুষ হ।@হাসান
লেখক বলেছেন: প্রোফাইলের ছবির মত মনটাকে বড় করুন, নিজে ভাল থাকুন অন্যকে থাকতে দিন
প্রকৃত দেশপ্রেমিক বলেছেন:
আমিও দিলাম আমরাই হব প্রথম>>>
সামিহা এষা বলেছেন:
Click This Linkএ লিংকটিতে গিয়ে asia choose করেন তাহলে খুব সহজে ভোট দেওয়া সম্ভব হবে।
লেখক বলেছেন: ধন্যবাদ, ডাইরেক্ট লিংক
লেখক বলেছেন: `হাসান বলেছেন:
- দিলাম অপ্রয়োজনীয় একটি পোস্তকে স্তিকি করার জন্য
অনিশ্চিত বলেছেন:
সুন্দরবন আর কক্সবাজার প্রথম সাতে থাকলে তো সারা বিশ্বে একটা বিশাল বিজ্ঞাপন হইয়া যাইবো। পর্যটকের সংখ্যা বাড়বো। কিছু ডলার আয় করা যাইবো। পাশাপাশি এই জায়গাগুলারে যে রক্ষা করা দরকার, আরো যত্ন নেওয়া দরকার, সেই বিষয়ে তো সরকারের ওপর চাপ বাড়বো। তার চাইতে বড় কথা, প্রাকৃতিক সপ্তমাশ্চর্যের একটা হইলে লাভ ছাড়া কোনো ক্ষতি তো দেখতাসি না। - আমরা কেউ কেউ এই সহজ কতাগুলা বুজি না ক্যান।একটা ভোট দিলাম একটু আগে। কিন্তু সেখান থেকে মেইল আসছে না। তাই ভোটটি কনফার্মও করতে পারছি না।
লেখক বলেছেন: প্রাসঙ্গিক মন্তব্য, বিশ্ব তালিকায় বাংলাদেশের নাম থাকবে থাকবে তাদের ঐশ্বর্যের নাম-এটা তো নি:সন্দেহে গর্বের বিষয়
কিন্তু সত্যিকার অর্থে এ সোন্দর্যগুলোর আরো বিশেষ যত্ন নেওয়া উচিত- শুধু সরকার নয় পাশাপাশী দেশের জনগণেরও একটি দায়িত্ব আছে।
আমাদের পর্যটন শিল্পকে বিশ্বমানের গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
`হাসান সাহেব - দিছে।
ফুসকু বলেছেন:
সুন্দর ও গুরুত্বপূর্ন একটা লেখার জন্য ধন্যবাদ। অবশ্যই ভোট দিমু কিন্তু কেমনে দিতে হইবো, জানাইলে উপকার হয়। অাবারো সাধুবাদ জানাই
লেখক বলেছেন: ভোট দেবার জন্য পোষ্টে যে লিংকটি দিয়েছি সেখানে ক্লিক করে সাইটে ঢুকুন।
এরপর সাইটে "Vote for your nominee" অপশনে ক্লিক করুন।
প্রয়োজন হবে শুধুই আপনার valid e-mail address
নীচে ভোটিং-এর অপশন আছে সিলেক্ট করে সাবমিট করুন।
মিসকল বলেছেন:
মাত্র দুইবার ভোট দিলাম।
চির সবুজ বলেছেন:
সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।
প্রচেত্য বলেছেন:
ব্লগ কর্তৃপক্ষ সহ ব্লগার বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা বিষয়টি স্ব-আগ্রহে সমর্থনের পাশাপাশি রাংকিং-এ বাংলাদেশের দুটি প্রাকৃতির সৌন্দর্যকে এগিয়ে নেবার জন্য নিজ নিজ অবস্থান থেকে তাঁর প্রচেষ্টাকে। যদিও চুড়ান্ত বিষয়টি অনেক সময় সাপেক্ষ তথাপিও যেন প্রচেষ্টা থেমে না থাকে থেমে না যায়ু - সে লক্ষেই অটুট থাকুক আমাদের সবার মনোবল।
`হাসান বলেছেন:
আমারতো এক হাজারের উপর ইমেইল আইডি আচে, আমি কি হাজার বার ভুট দিতে পারবো?
আর একখান ইসকিরিপট লিইখা ছাইরা দিলে কিমুন হই যেটা অটোমেটিক ভুট দিবে?
জেনারেল বলেছেন:
ইসকিরিপট লেকার জন্য তেরভুজ ভাইয়ের লগে যুগাযোগ করবার ফারেন @ 'হাসান
`হাসান বলেছেন:
ইসকিরিপটতো তিরিবুজ ভাইয়েই লিকবে, আমি কি আর ঝিআরই কর্চি যে ইসকিরিপট লিকতে পারবো। প্রচেত্য গিরিন সিগনাল দিলে তিরিবুজ ভাইয়ের কাচে যাওয়া হবে
লেখক বলেছেন:
ভাই হাসান,
আপনার ব্যক্তিস্বাধীনতার উপর প্রচেত্য কখনই হস্তক্ষেপ করবেনা
আন্ধার রাত বলেছেন:
ভোট দিয়ে বুঝতে পারছিনা এটা হলো কিনা। " আপনার খালি জায়গা পুরণ করুন" বলে। কিন্তু তন্য তন্য করে কোন জায়গা খালি পেলামনা। কি করি?
বুমবুম বলেছেন:
ভুট দিলাম...
স্বপ্নদ্রষ্টা বলেছেন:
মাত্র দেখলাম ১ এবং ২ এ আছে যথাক্রমে সুন্দরবন ও কক্সবাজার
রাগ ইমন বলেছেন:
জেনারেল আর দ হাসান ,১। কি নিয়ে ফালাফালি করা উচিত আমাদের ?
এবং
২। আপনারা যে জিনিস নিয়ে ফালাফালি করতে বলবেন , সেইটা করলে বাংলাদেশের মানুষের কি কি উপকার হবে?
লেখক বলেছেন: যথার্থ প্রশ্ন
সিহাব চৌধুরী বলেছেন:
যারা এইপোষ্টের স্টিকিনেস নিয়ে প্রশ্ন তুলছেন, তারা আর যাই হোন দেশপ্রেমিক না ।
ফারহান দাউদের আনঅফিসিয়াল ২০-২০ ম্যাচে বাংলাদেশের জয় নিয়ে পোষ্টে, এদের নজিরবিহীন ঋণাত্বক মন্তব্য অনেকেই দেখেছেন।
রাজাকার অধ্ম এইসব নরাধ্মকে চিনে রাখুন, ব্লগবাসী ।
ধন্যবাদ প্রচেত্য ।
সাইফুর বলেছেন:
রাগ ইমন বলেছেন: জেনারেল আর 'হাসান ,
১। কি নিয়ে ফালাফালি করা উচিত আমাদের ?
এবং
২। আপনারা যে জিনিস নিয়ে ফালাফালি করতে বলবেন , সেইটা করলে বাংলাদেশের মানুষের কি কি উপকার হবে?
---------কপি পেষ্ট করলাম
রাজীব বলেছেন:
এখন তো সুন্দরবন এক নং এ .... ওয়াও.....
পান্জেরী বলেছেন:
আ. আলাইকুম। ভোট দিয়ে এলাম। ধন্যবাদ।
বন্ধনহীন বলেছেন:
হাসান ও হাসিবের সাথে সম্পূর্ন বিরুদ্ধ অবস্থান নেয়ার জন্য লগইন করলাম। অনলাইন জরিপের গুরুত্ব কতটুকু, তা আপনারা কত সময় অনলাইন থাকেন, তাতেই বুঝা যায়।
আমিও সবার মতো সব সুন্দর উদ্যোগে আমাদের বাংলাদেশকে দেখতে চাই।
প্রচেত্য কে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে মায়ের কোল (চট্টগ্রাম) থেকে শুভেচ্ছা।
তীরন্দাজ বলেছেন:
ভোট দিলাম।
অন্যআনন বলেছেন:
ব্যক্তিগত ভাবে যার যতো লিংক আছে, বা ওয়েব আছে তাতে অন্যান্য বন্ধুদের আহ্ববান করা যেতে পারে+ তাদের উৎসাহিত করা যেতে পারে। এছাড়া বন্ধুকে ভোটিং -এর লিংক দিয়ে এস এম এস করে , তাকে তার পরিচিত মহলে ফরোয়ার্ড করে দেয়ার জন্য অনুরোধ করা যেতে পারে।অবশ্যই আমাদের ১ নম্বর হতে হবে। আর ১ নম্বর হলে আমার চেয়ে খুশি বিশ্বে আর কেউ হবে না!!
লেখক বলেছেন: অবশ্য গ্রহণীয় সুবুদ্ধি,
অনেককে ম্যাসেজ পাঠিয়ে দিয়েছি, মেসেঞ্জারে আপডেট করে দিচ্ছি
মৃন্ময় আহমেদ বলেছেন:
ভোট তো অনেক আগেই অনেকগুলো দিছি... এখন হতে আরো দিতে হইবো...
িপপাস বলেছেন:
দিচ্ছি দিচ্ছি ভো....ট দিচ্ছি।
`হাসান বলেছেন:
The Swiss-based NOWC claims more than 100 million votes were cast through the Internet or by telephone. Since nothing prevented fans, government or tourism agencies from casting multiple votes, the poll is considered "decidedly unscientific"[.sb]
NOWC relied on private donations, the sale of merchandise such as shirts and cups, and revenue from selling broadcasting rights.
UNESCO has distanced itself from the undertaking.
পুরা ব্যাপারটাই একটা ধান্দাবাজি তাই এসব ফালতু বিষয়ে টাইম নস্ট করার কোনো মানে দেখিনা
মিয়াবেপারী বলেছেন:
সর্ব প্রথম কথা আমরা বাংলাদেশী বাংলাদেশকে ভালবাসী দেশ মায়ের ডাকে আসতেই হবে...... যে যেখানে থাকি না কেন
ধন্যবাদ @ প্রচেত্য
অনামিকা বলেছেন:
পারলে ভোট দেন, না পারলে দিয়েন না। কার্যকারীতা নিয়ে প্রশ্ন না তোলাই ভালো। এতো লাভ ক্ষতি দেখলে ভালো ঘুমও দু:স্বপ্নে ভরে যাবে। ভালো থাকুন সবাই।
বিকেলবেলার সপ্ন বলেছেন:
সহমত প্রচেত্য
আশরাফ রহমান বলেছেন:
যৌক্তিক দাবী ।
নীল গোলাপ বলেছেন:
ভোট দিলাম।
ফারজানা১৬ বলেছেন:
হাহাহা!
হাসছি কেন জানেন?
প্রথমে সাতটা নমিনিতেই কক্সবাজারের নাম দিয়ে দেখি বেটারা বলে- একটা নমিনিকে মাত্র একবারই ভোট দেয়া যাবে!!
উপ্স, তারপর ভাবলাম, ঠিক আছে, শুধু কক্সবাজার আর সুন্দরবনকে ভোট দেই, বাকীগুলোকে দিবনা, বলা যায়না, যদি একটা ভোটের জন্যে একধাপ এগিয়ে যায়!!
কিন্তু এবারো দেখি বেটারা বলে- সাতটা বক্সে সাতটা নমিনিকে ভোট দিতে হবে!!
ঃ-(
কক্সবাজার এখন দু নাম্বার এ। কিন্তু সুন্দরবন অনেকককক নীচে চলে গিয়েছে।
সবাই ভোট দিন। দলে দলে ভোট দিন।
আপনার পরিচিত সবাইকে ভোট দিতে বলুন।
বাংলাদেশের আরেকটা পরিচয় উঠে আসুক। আমাদের গর্ব করার জন্যে আরেকটা মাত্রা যোগ হোক।
প্রচেত্য, আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে!
শুধু আশা করছি- সবাই আপনার মত দেশপ্রেমে উজ্জীবিত হোক।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
"হাসিব বলেছেন: আপনাদের ভাব দেখে মনে হচ্ছে এই সপ্তমাশ্চর্যের একটা হৈতে পারলেই সবপেয়েছির দেশে বাংলাদেশ উন্নিত হবে ।"এইরকমটা বোধহয় কেউ ভাবে না হাসিব ভাই । সব পেয়েছির দেশে উন্নিত না হইলেও কিছু পেয়েছির দেশে যে উন্নিত হবে সেইটা বলা যায় ।
প্রাকৃতিক সপ্তাশ্চার্যের তালিকায়,কক্সবাজার বা সুন্দরবন-এর নাম থাকলে কিছু মানুষ দুর্গত পিড়ীত এই দেশটারে হয়তো নতুন কইরা চিনবো । সবচে' বড় কথা এইখানে আমাদের লাভ ছাড়া ক্ষতিতো নাই, নাকি আছে ?
@হাসান সাহেব
আপনের কাছে এই পোষ্ট ভাল লাগে নাই,সেইটা আপনের রুচি ! আপনে ভাল না লাগা দাগাইছেন, কিন্তু দেশকে নিয়া দেয়া আপনের কোন পোষ্টে যদি এইরকম কেউ (-) দাগাইতো আপনে তারে কি কইতেন,-"রাজাকার"?
আপনের কাছে ভাল না লাগলেও সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে ভাল লাগছে । সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু একমত তাইলে এই পোষ্ট ঠিক আছে বলা যায়,কি বলেন ?
প্রচেত্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
কর্তৃপক্ষকেও অশেষ ধন্যবাদ, 'দৃষ্টি আকর্ষণ' নামের নতুন এই বিভাগটির জন্য ।
ফারজানা১৬ বলেছেন:
ফারহান দাউদের ক্রিকেট জয়ের উচ্ছাসে যারা পানি ঢালতে চেষ্টা করেছিল,
এখানে কক্সবাজারকে ভোটিংকে যারা ‘ফালতু টাইম পাস’ বলছে,
তাদেরকে নিন্দাবাদ!
ফারজানা১৬ বলেছেন:
ওহ, আই স’ দ্য ফ্লাড অফ ইউর কান্ট্রি ইন সিএনএন!
বিদেশীদের কাছে এই মন্তব্য না শুনে এখন শুনতে চাই-
কংগ্রেটস! ইউ গট দ্য টপ পজিশন ইন সেভেন ওনডার নমিনিস!
ভোট দিন, ভোট দিন!
দলে দলে ভোট দিন!!
লেখক বলেছেন: গ্রেট, ইন্সপায়ার্ড

















আমি এর আগে ভোট দিয়েছি। একটা স্টিকি থ্রেড খোলা উচিত।