অন্যরকম একটি উপলক্ষ তৈরী হয়ে গেল, যদিও গতানুগতিক বা ধারাবাহিকতারই কিছ। একটি সূর্যাস্ত এবং এক নতুন সূর্যদয় দেখার অপেক্ষা। আজ বছরের শেষ দিন, সন্ধ্যা ঘনিয়ে রাতের আধার আনার জন্য যখন সূর্য মশাই পশ্চিম দিকে হেলে পড়বে তখন শুধু একটি দিনের সমাপ্তিই হবেনা, পুরো বছরের আনন্দ, বেদনা, হাসি, কান্নার ৩৬৫দিনের একটি অধ্যায়েরও ইতি টানবে।
যদি ব্যাক্তিগত আবেগ বা অনুভূতিগুলোকে এ মুহূর্তে প্রাধাণ্য দেই, তাহলে ২০০৭সালটি এক রকম মোটামুটিভাবেই পার করে দিয়েছি। সংসার যেমনি ছিল তেমনিই আছে, পড়ালেখার বছর একটি আগিয়েছে, কর্মস্থলে আগের অবস্থানেই কিন্তু দায়িত্ব বেড়েছে বহুগুণ, প্রেম-ভালবাসায় কোন পয়েন্টই নেই, দু:খ আছে, আছে স্মৃতি, সুখ বা ব্যাথার, শারিরীক ভোগান্তি ছিল বেশ সময় জুড়ে, আকাশ কুসুম চিন্তাও ছিল যদিও অধরাই রয়ে যায়, কোন নতুন সম্পর্ক হয়নি বা স্মপর্কছেদও হয়নি, ধোকা খেয়েছি, বারণ করেছি, বারণ শুনেছি, আদেশ, অনুরোধ, অভিযোগ, অভিমান সবই ছিল, বাড়তিও না আবার ঘাটতিও না। নিজের সম্পর্কে বলা খুব কষ্টের, মেলানো যায়না, বড্ড এলোমেলো। তবুও সত্য যখন বলতেই হবে, আত্মপ্রশান্তি যতটা না পেয়েছি, আত্মকষ্টে ভুগেছি তার চেয়েও অধিক। কারণ-টা না হয় অজানাই থাক !
ব্লগিং জগতে আসি, লেখার শুরুটা যেদিন থেকে পাঠক হিসেবে আবির্ভাব তারও আগে। নিরব পাঠক, উচ্ছাস আর শামুকের মত গুটিয়ে থাকতে দিলনা। প্রথম লেখা ” প্রচেত্য” । লেখার পরিবেশটা বুঝতে কিছুটা সময় নিলেও এগিয়েছি যতটুকু পারা যায়, পরিধিটাও ততদিনে বেড়ে ১সংখ্যা থেকে ২ তারপর ৩সংখ্যাও পৌছাল, আজ হয়ত এ লেখা দিয়ে একটি ৩সংখ্যার পূর্ণতা হবে। চমতকার বিণ্যাস। কোন শ্রেণীবিভাজন নয়, এখানে প্রত্যেকের লেখাই ভাল লাগে, ভিন্নতা আছে বলেই বৈচিত্রময়তায় অনন্য আমাদের এ ব্লগ। ভাল লাগে পড়তে, লিখতে এবং মন্তব্য করতে, কিন্তু সময়ের সাথে যুদ্ধ বাঁধে, অফিসে বসের চোখ আর বাড়ীতে মায়ের চোখ ফাকি দিয়ে ব্লগিং। উপভোগ্যই বটে!
নতুন বছরের কোন নতুন প্রত্যয় নই, যে প্রত্যয়ে আমার জীবন গড়া, তার ভবিষ্যত পরিকল্পনা শুধু সংকল্প এটুকু যেন বিচ্যুতি না ঘটে, হোচট না খেতে হয়, এগিয়ে চলার শক্তি যেন ফুরিয়ে না যায়, অনুপ্রেরণার সঙ্গীগুলোকে সাথে নিয়ে চলতে পারি বহুদুর, যে অনুপ্রেরণা সঙ্গী এ ব্লগের আমার সব ভার্চুয়াল বন্ধুরা।
কি বন্ধুরা আছি তো মোরা সুখে, দু:খে একসাথে !
ব্লগার বন্ধুদের নতুন বছর ২০০৮এর শুভেচ্ছা রইল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


