চোখের পাতাদুটো বন্ধ, কিন্তু ঘুমিয়ে নেই, ইচ্ছে হচ্ছিলনা জানালার পর্দা সরিয়ে দেবার। আজ কি আকাশে মেঘ করেছে? অন্য সকালের মত আজ আলোর তেমন ছটা নেই। তবুও উঠতে ইচ্ছে হচ্ছিলনা। ব্যালকনির কার্ণিশে কোন পাখির ডাকও নেই, ওরাও কি আমার মত আজ বিষন্ন তাহলে! কি হল আজ কেনই বা এমন হচ্ছে! কাল রাতে কি তাহলে মশাড়ি টাঙানো হয়নি, হয়তবা ! লাইটটাও বন্ধ করা হয়নি যে!
ব্যালকনিতে দাড়িয়ে, আকাশের দক্ষিন কোণে খানিকা মেঘেরা জটলা পাকিয়েছে, আকাশের শুভ্রতাকে চুরি নিজেরা জায়গা নিয়েছে। বাতাসও আছে, সে বাতাসে ব্যালকনির কাপড়গুলো দুলছে, খানিকটা চুলগুলোকে এলোমেলো করে দিল, যেন বাতাসেরই অধিকার।
তাইত! সামনের ব্যালকনিতে কতই না তাকিয়ে থাকা হয়ে উঠত, যখন বাতাসের খেলায় তোমার চুলগুলোকে উড়িয়ে দিত, তার চেয়ে বেশী ..... থাক নাই বা বললাম। এই তো সেদিন, আমার মনে পড়ে ঠিকই, সকালের øান সেরে যখন বারান্দায়, তোমার ভেজা চুলে এক কি উষ্ণতায় হারিয়ে যেতে কোন মানা ছিলনা। একই রিকশায় পাশাপাশি দুজনে কত সকাল, দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল শেষে সন্ধে হলেই হারিয়ে ফেলতাম, হারাতে চাইতামনা, তবুও! যাক না সে তো অতীতের স্মৃতি। এখনও মনে পড়ে, ডিনার টেবিলের স্মৃতি, আলো আধারির সে টেবিলে বসে ঝলমলে বাইরের দৃশ্য, কত স্বপ্ন বোনা! একবার অসুখে পড়েছিলাম, সে কি টেনশন তোমার, যেন আমার কিছু হয়নি সবই তোমার, আমি বুঝতে চাইতাম না তবুও বুঝতে হত তোমারই অনুরোধে।
ধুর ! এসব কি ভাবছি! ততক্ষনে বাহিরে বৃষ্টি শুরু হয়েছে। পড়ার টেবিলটা এলোমেলো, অনেকদিন গোছানো হয়নি। সিডিপ্লেয়ারের আশেপাশে সিডিগুলো কিভাবে পড়ে আছে, কম্পিউটারটাও যাচ্ছেতাই অবস্থা। না আজ কিছু করতেও ইচ্ছে হচ্ছেনা। আচ্ছা তাহলে আমি কি জড় হয়ে যাচ্ছি সময়ে পরিক্রমায়। কেন এমন হচ্ছে অতীতের স্মৃতিগুলো বারবার হানা দিচ্ছে, দস্যুর মত সব এলোমেলো করে দিচ্ছে আমার বর্তমান, ভবিষ্যত। হঠাত কেন এমন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কাল রাতে পাওয়া কার্ডটি এখনও হাতে, একটি বিয়ের ইনভাইটেশন কার্ড, আমার, আমারই প্রিয়তমার।
হা হা হা হা ! অট্টহাসিতে বিছানায় লুটিয়ে পড়ি। আজ, এখন খুব হাসি পাচ্ছে, বিরামহীন হাসি ................
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০০৮ সকাল ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


