আমার প্রিয় পোস্ট

যেমন ভালবাসি মা-কে তেমনি ভালবাসি এ বাংলাকে, বাংলার মানুষকে, বাংলার মাটিকে

বাবা হতে পারা

২০ শে মে, ২০০৮ দুপুর ২:২০

শেয়ার করুন:                   Facebook

সদ্য প্রসবের একটি সন্তান, মাত্র পৃথিবীর আলো দেখছে। শরীরের তখনও রক্তের ছোপ লেগে ছিল, নাড়িটা এই কিছুক্ষন হল কাটা হযেছে। ওকে পাওয়া যায় একটি হাসপাতালের বেডে কিন্তু ওর মাকে পাওয়া যায়নি। পিতৃ-মাতৃ পরিচয়হীন একটি সন্তান। কে তার দায়িত্ব নেবে ? রেখে আসা হয় একটি অনাথ শিশু আশ্রমে। যেখানেই সে বড় হচ্ছে। ঠিক সেভাবে বুঝে না উঠলেও যতটুকু বুঝতে পারে তার অন্যসব সঙ্গীর মত কেউ তাকে আদর করতে আসেনা, মায়ের মমতাই কেউ তাকে কোলে নেয়না, না চোখের জল মুছে দেয়, বাবার øেহে কখনো প্রশস্ত বুকে আশ্রয় হয়না এতটুকুন ছেলের। আজ আর কোন তার অভিমান নেই, আবদারে ফুপিয়ে কান্নার কোন অভিযোগও নেই। রাগ, ক্ষোভহীন একটি মানুষ হচ্ছে ও।

প্রজেক্টের রিপোর্টের কাজে একবার ওখানে যাওয়া হয়েছিল। সেবারই প্রথম, সেদিন সব বাচ্চাগুলোর মধ্য থেকে ঠিক ও আলাদা ছিল। বেশ কয়েকবারই গিয়েছি প্রতিবারই কাছে ছুটতে আসত, উপহার হিসেবে তো চকোলেকের বক্স থাকতই। কি জানি আমার সব লেখা আটকে যেত, কন্ঠে কোন ভাষা খুজে পেতাম না, তার চোখে দেখেছি জীবনের সরলতা, যে আকুলতা যেখানে চাওয়া - পাওয়ার সীমা এক করা অসম্ভব। ছলছলহীন চোখে তাকিয়ে থাকার অর্থ কি সে শুধু অতটুকুন ছেলেই বুঝত। আমি শুধু বুঝতাম কিছু হয়ত আমাকে পেতে চাইছে আর আমারও কিছু দেবার আছে।

অগ্রাহ্য করতে পারিনি তাইত সবাইকে অনুরোধ করে ওকে আমার কাছে নিয়ে আসি। বড় করতে থাকি নিজের সন্তানের সব ভালবাসাটুকু দিয়েই। জীবনে আর বিয়ে করা হয়ে উঠেনি, তবুও অতৃপ্ত নই। আমার সন্তান এখন বাবা বলে, বাবা বলে ডাকতে শিখেছে। এখন আমি একজন সন্তানের পিতা, পিতৃত্বের গর্ব করে বলতে পারি আমারও একজন সন্তান আছে, যাকে আমি ভালবাসতে পারি, ভালবাসা দিতে পারি, সমস্ত অর্জন, শ্রেষ্ঠত্ব আমার সন্তানকে ঘিরে, সব কষ্টগুলোর মাঝেও সুখকে খুজি শুধু ওরই জন্য, সমস্ত বিষাদের মাঝেও আনন্দের পরশ পাবার চেষ্টা সেটাও আমার সন্তানেরই জন্য।

আমি তার দুধ মা’র কাছে যাই। তার পা ছুয়ে সালাম করে আসি। আমার আর আমার সন্তানের জন্য দোআ নিয়ে আসি। যার ভাগ্যে জোটেনি তার মায়ে বুকের দুধ, সেখানে রক্তের সম্পর্কহীন এই মানুষটি সেই মায়ের মমতাই দিয়েছে, এইতো মা, আমরা যে মা কে নিয়ে গর্ব করি এই তো সেই মা, সারাজীবনও নিজের জীবনের বিনিময়ে হলেও যার ঋণ শোধরাবার নয়। ছেলেকে তাই বুঝিয়ে দেই।

ওর কাছে কোন কাছে কিছুই গোপন করবনা, বড় হলে জানিয়ে দেব কি তার পরিচয়, কোথায় তার মা কিংবা বাবা। মিথ্যে নয় বরং সত্যের সঙ্গে পরিচয় করে দিয়ে ওকে সাহসী করে তুলতে চাই। সে যেন গর্ব করে বলতে পারে তার এক দুধ মা আছে আর আছে এক বাবা।

আজ অফিসে আসার সময় বলে “বাবা, তাড়াতাড়ি ফিরো কিন্তু, আজ পার্কে যাব”
আমি তাড়াতাড়িই ফিরি
আমার হাত ধরে ছুটে বেড়ায় পার্কের সবুজ মাঠে, অনাবিল এক আনন্দে।

 

প্রকাশ করা হয়েছে: বাস্তবতা  বিভাগে ।

 

  • ৪৯ টি মন্তব্য
  • ৪৮৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩০ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২০ শে মে, ২০০৮ দুপুর ২:২২
comment by: শাওন বলেছেন: কিছু বলার নেই । অতি রকমের ভালো পোস্ট । অসম্ভব ভালো লাগলো ।
২. ২০ শে মে, ২০০৮ দুপুর ২:২৩
comment by: সামী মিয়াদাদ বলেছেন: টাচি....আর কিছু কইলাম না
৩. ২০ শে মে, ২০০৮ দুপুর ২:৩১
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: "শরীরের তখনও রক্তের ছোপ লেগে ছিল, নারীটা এই কিছুক্ষন হল কাটা হযেছে"।

ভাই প্রচ্যেত ,এই নারী আর ওই নাড়ি এক জিনিস নয়।

ডাক্তার নাড়ি টিপেন, নারী নয়। ক্ষেত্রবিশেষে অবশ্য নারীও...................................

মারাত্বক রকমের একটা ভুল বানানের জন্য মাইনাস।
৪. ২০ শে মে, ২০০৮ দুপুর ২:৩২
comment by: জুলিয়ান সিদ্দিকী বলেছেন: নিজে যা পারি না, অন্যকে করতে দেখলে ঈর্ষান্বিত হই। তবুও আপনাকে অভিনন্দন। কামনা করি অন্যরাও উদ্বুদ্ধ হোক।
৫. ২০ শে মে, ২০০৮ দুপুর ২:৩২
comment by: রেটিং বলেছেন: স্যালুট আপনাকে........
৬. ২০ শে মে, ২০০৮ দুপুর ২:৩৪
comment by: জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ফরহাদ উদ্দিন স্বপন বলেছেন: মারাত্বক রকমের ভুল বানানের জন্য মাইনাস। মারাত্বক না মারাত্মক? অভিধানে খুঁজে দেখবো?
৭. ২০ শে মে, ২০০৮ দুপুর ২:৩৮
comment by: যীশূ বলেছেন: দারুন কাজ করেছেন!

আরও উৎসাহ পেলাম।
৮. ২০ শে মে, ২০০৮ দুপুর ২:৫৮
comment by: শফিকুল বলেছেন: অসাধারন।
৯. ২০ শে মে, ২০০৮ বিকাল ৩:১৫
comment by: রুখসানা তাজীন বলেছেন: প্রথমে ভেবেছিলাম একটা মানবীয় গল্প হতে যাচ্ছে। কমেন্ট দেখে বুঝলাম গল্পটা জীবনের। কোন শব্দেই আমার ভালোলাগা প্রকাশিত হবেনা, তাই ব্যর্থ চেষ্টা করছিনা।

আপনার সন্তানের নাম কী? ওকে নিয়ে আরো লেখা পাবার প্রত্যাশা রইলো।
১০. ২০ শে মে, ২০০৮ বিকাল ৩:১৯
comment by: শাহবাজ বলেছেন: ভালো লাগসে
১১. ২০ শে মে, ২০০৮ বিকাল ৩:২৪
comment by: ৈবেদশী বলেছেন: মানুষ মানুষের জন্যে।

অভিনন্দন আপনাকে

শাব্দিক ভুলভ্রান্তি স্বাভাবিক একটা বিষয়। লেখাটা মুখ্য নয় লেখার বিষয় বস্তুটাই মুখ্য। কেনযে মানুষ সুন্দরের মাঝে খুঁত খুজেঁ বুঝতে পারিনা।
১২. ২০ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৩
comment by: রেটিং বলেছেন: স্বপন আপনাকে আর বুদ্ধিমান ভেবেছিলাম।
১৩. ২০ শে মে, ২০০৮ বিকাল ৩:৩৫
comment by: শফিকুল বলেছেন: বাবা হতে পারাটি কি মাইনাস । যে দিয়েছে মাইনাস সে ধ্বজ।
অক্ষম পুরুষ বা মহিলা।
১৪. ২০ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৭
comment by: মুক্তির কথা বলেছেন: অসাধারণ, ভাষা খুজে পাচ্ছিনা কিছু বলার
১৫. ২০ শে মে, ২০০৮ বিকাল ৩:৫৩
comment by: দোলাহাসান বলেছেন: আপনাকে অভিনন্দন।
১৬. ২০ শে মে, ২০০৮ বিকাল ৪:১৮
comment by: মাসুদ সেলিম বলেছেন: খুবই ভাল লাগলো।
দোয়া রইল আপনার আর শিশুটির জন্য।
১৭. ২০ শে মে, ২০০৮ বিকাল ৪:২৯
comment by: অরুনাভ বলেছেন: অসম্ভব রকমের ভালো লাগা জীবনের গল্প........
১৮. ২০ শে মে, ২০০৮ বিকাল ৪:৩১
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
প্রথমত , এই পোস্টে মাইনাস দিয়ে নিজের হীনমন্যতা কে প্রকাশ করেছে জানিনা , কিন্তু লজ্জা হচ্ছে তার জন্য ।

প্রচেত্য , আপনাকে হিংসে হচ্ছে সত্যি । আমি কি আপনার ছেলেকে একটু আদর করতে পারি ?
১৯. ২০ শে মে, ২০০৮ বিকাল ৫:০৩
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: সারিয়া, রেটিং এবং অন্যরা আমার কমেন্টের অর্থটা আপনার না বুঝলেও লেখক বুঝতে পেরেছেন। তাই তিনি বানানটা ঠিক করেছেন। নাড়ি এবং নারী দুটি শব্দের শাব্দিক অর্থের আকাশ পাতাল তফাৎ। আমি শুধু তাই বলতে চেয়েছি।

মাইনাচ দেয়ার কারণে আমি বুদ্ধিহীন হয়ে থাকলে কোন আপত্তি নাই। কারণ এতো বুদ্ধিমানের মধ্যে দু'একজন বুদ্ধিহীন না থাকলে ইকোসিস্টেমের সমস্যা হবে।

২০. ২০ শে মে, ২০০৮ বিকাল ৫:৪১
comment by: ফেল্টুস বলেছেন: স্বপনকে বলছি: আপনি যে কতবড় ফ্রিক সেটা বুঝতে আমার দুদিন লাগেনি। মানুষ হয়ে জন্মাইলে মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব থাকতে হয়। আপনি এখনো অমানুষই আছেন। মানুষ হওয়ার চেষ্টা করেন। আপনি ক্ষুদ্র একটি ভুলের জন্য একজন অসাধারন মানুষের মহত্ব দেখতে পারেন নি।
আপনাকে করুণা ও করবো না। আপনাদের মত ধান্ধাবাজদের জন্যই দেশের এই অবস্থা।

প্রচেত্য ভাই আপনাকে সেল্যুট। ভালো থাকুন।
২১. ২০ শে মে, ২০০৮ বিকাল ৫:৪৪
comment by: শফিউল আলম ইমন বলেছেন: ভাই আপনি একজন অসাধারন মানুষ।
আপনাকে শ্রদ্ধা।
ভালো থাকুক আপনার সন্তান।
আপনিও ভালো থাকুন।
২২. ২০ শে মে, ২০০৮ বিকাল ৫:৫৮
comment by: সারিয়া তাসনিম বলেছেন:
স্বপন ভাই ,

মাইনাস দেয়ার অর্থ হলো পোস্ট টা আপনার ভালো লাগেনি ।
আমরা তো কেউ বানান বিশারদ নই , তাই পোস্টের সিগনিফিকেন্সটাই বড় করে দেখেছি।

অনেক সতর্ক হয়ে কমেন্ট করলাম , আবার না বানানের ভুল ধরেন।
২৩. ২০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
comment by: মিসকল বলেছেন: অতিরিক্ত রকমের ভাল লেগেছে!

জটিল লিখা।
২৪. ২০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২২
comment by: েজবীন বলেছেন: দারুন....ভালো লাগল...
২৫. ২০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৯
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: অসম্ভব ভাল লাগলো...ভাল থাকুন আপনি আর আপনার সন্তান।অনেক
শুভেচ্ছা রইল আপনাদের জন্য।
২৬. ২০ শে মে, ২০০৮ রাত ৮:২৮
comment by: প্রণব আচার্য বলেছেন: ভালো লাগলো
২৭. ২০ শে মে, ২০০৮ রাত ৮:৫৯
comment by: এক্স ফাইলস্‌ বলেছেন: + + + + +
২৮. ২০ শে মে, ২০০৮ রাত ১১:১৩
comment by: একরামুল হক শামীম বলেছেন: দারুন হইছে প্রচেত্যদা।
২৯. ২০ শে মে, ২০০৮ রাত ১১:৫৫
comment by: প্রিয়তমা বলেছেন: অসাধারণ লিখেছেন !! খুবই ভালো লাগলো।
৩০. ২১ শে মে, ২০০৮ সকাল ৮:৪১
comment by: ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: @ ফেল্টুস ভাই, আপনার সঙ্গে ব্লগে কোনদিন আমার তর্ক বিতর্ক হয়েছে বলে মনে পড়েনা। তবে আপনি যদি অন্য আইডি নিয়ে আসেন তাহলে তা আমার জানার কথাও না। তবে ঠিক কী কারণে আপনি দুদিনেই বুঝছেন আমি অমানুষ তা যদি ব্যখ্যা করতেন।
৩১. ২১ শে মে, ২০০৮ সকাল ১১:৪৭
comment by: হিমু রুদ্র বলেছেন: ভাই প্রচেত্য আপনি তো শ্রেষ্ঠ প্রোফাইলের অধিকারী !

জরিপের ফলাফল দেখেন ই নাই ???
৩২. ২১ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২১
comment by: জোনাকি বলেছেন: কেমন আছো?
তুমার ইয়াহু আইডিটা কি আবার দেয়া যাবে?
আমি আই ডি চেন্জ করেছি..আর ঐটার পাস ভুলে গেছি।
লেখাটা দারুন হইছে..ভালো থেকো বাপ বেটা .
৩৩. ২৩ শে মে, ২০০৮ বিকাল ৫:০২
comment by: মুনিয়া বলেছেন: এসব কি লিখলেন!
সত্যি নাকি গল্প? অদ্ভুত...
বাচ্চাটা লাকি...সো লাকি...
৩৪. ২৩ শে মে, ২০০৮ বিকাল ৫:৫৩
comment by: সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: অনাবিল এক আনন্দ................আর বলতে না পারা অসম্ভব এক মুগ্ধতা!
৩৫. ২৩ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
comment by: স্পাইডারওয়েব বলেছেন: চোখে জল এসে গেল! শুভকামনা বাপ-বেটার জন্য!
৩৬. ২৩ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৪
comment by: কালপুরুষ বলেছেন: অসম্ভব রকমের ভাল এক হৃদয় ছোঁয়া লেখা। মনের আবেগ আর অনুভূতি নিংড়ানো এক মমতাস্পর্শী লেখা। মুগ্ধতা রেখে গেলাম। চমৎকার!
৩৭. ২৬ শে মে, ২০০৮ ভোর ৫:০১
comment by: তানজু রাহমান বলেছেন: সাংঘাতিক ভালো!
৩৮. ২৬ শে মে, ২০০৮ ভোর ৬:৫৫
comment by: নিলা বলেছেন: ভালো থাকুন আপনি, ভালো থাকুক বাচ্চাটা। ওর নামটা কিন্তু জানা হলো না। বাবুটার জন্য অনেক অনেক আদর রইলো
৩৯. ২৬ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
comment by: কেএসআমীন বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল। ধন্যবাদ লেখাটার জন্য। আরও লেখা আশা করি...
৪০. ২৭ শে মে, ২০০৮ দুপুর ১২:০৩
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন: চমৎকার কাহিনীটা চমৎকারভাবে বর্ণমালায় বন্দী করেছেন।

প্রিয়তে নিয়ে গেলাম।
৪১. ২৭ শে মে, ২০০৮ রাত ১০:৪১
comment by: মাহিরাহি বলেছেন: এতিমরা সবচাইতে বেশি সহানুভুতি পাবার অধিকার রাখে।
সুন্দর একটি লেখার জন্য ধন্যবাদ।
৪২. ২৮ শে মে, ২০০৮ সকাল ৯:২৬
comment by: রন্টি চৌধুরী বলেছেন: নতুন লেখা কই?
৪৩. ৩০ শে মে, ২০০৮ দুপুর ১২:২৮
comment by: আমি ও আমরা বলেছেন: আমি দাদা ভাষা হারিয়ে ফেললাম, ভয়ঙ্কর রকমের সুন্দর আপনার এই লিখা। দোয়া করি আপনার ছেলে কে। আর আমিও এই সামনের অক্টোবরে বাবা হতে জাচ্ছি দোয়া করবেন।
৪৪. ৩০ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
comment by: সোমেশ্বর অলি বলেছেন: দোয়া ও ভালোবাসা থাকলো।
৪৫. ০২ রা জুন, ২০০৮ সকাল ১১:৪০
comment by: ""শ্রাবণী"" বলেছেন: আপনি ভাগ্যবান। এমন ভাগ্য খুব কম মানুষেরই হয়। জন্ম না দিয়েও বুকে চেপে রাখার আনন্দ অন্যরকম। সে সুখ আমি পেয়েছি। আমি জানি তার আনন্দ কতখানি। আরও কাছ থেকে সে সুখ পেতে চাই। আমিও যেন এমন ভাগ্যবতী হতে পারি, দোয়া করবেন।

বাবুসোনাকে অনেক অ-নে-ক আদর, ভালবাসা ও চকলেট রইল। বাবুটার নাম কি? খুব জানতে ইচ্ছা হচ্ছে।
৪৬. ০৩ রা জুন, ২০০৮ রাত ১২:৫২
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: সুন্দর।
৪৭. ০৪ ঠা জুন, ২০০৮ দুপুর ২:১৭
comment by: শাহানা বলেছেন: বাবা দিবসের উপযুক্ত লেখা। ব্লগার মদনকে একটু দেখানো দরকার। মনে শান্তি পেত।
৪৮. ৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১৭
comment by: নিহন বলেছেন: জাক্কাচতো ।
৪৯. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৮
comment by: বোকামাষ্টার বলেছেন: দারুণ।

 



 


সংবিধিবদ্ধ সতর্কীকরণ: সম্মানিত ব্লগার বন্ধুরা, এ ব্লগে যদি কোন সাহিত্য, কবিতা, গল্প কিংবা উপনাস শিল্পের ছোয়াও খোঁজার চেষ্টা করিয়া...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৬৯৮৬