নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

বিজ্ঞাপন দোষে দুষ্ট একটি প্রাকটিক্যাল অভিজ্ঞতার খসড়া

১৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

শেয়ারঃ
0 0 0

শিরোনামটি পড়ে মনে হতেই পারে এ পোষ্ট কি কোন কচি খোকা লিখছে যে কিনা তার দুষ্টুমীর কথা সবাইকে জানাতে চাই, অন্তত এটা তো নিশ্চিত কোন বড় সড় ধরনের ছেলে অবশ্য তার বয়সের তেমন কোন দুষ্টুমী করবেনা যা আবার লিখে সবাইকে ঘটা করে জানাতে হবে।

এখানে আসলে দুষ্টুমী শব্দটি না ব্যবহার করে যদি ফাইজলামী, বিটলামী কিংবা শয়তানী এ টাইপের কিছু ব্যবহার করতাম তাহলে বয়সের সাথে প্লাস লিঙ্গের সাথে একটা মানানসই হত।

থাকগে, পাঠক মশাইয়েরা যে যেভাবে নিবেন সেভাবেই কার্যসিদ্ধি হবে।

হঠাত করেই বিষয়টি মাথায় চেপে বসল, কোন ভাবনা ছাড়াই চিন্তা হলে যা হয় আর কি, অপরিপক্ক সিদ্ধান্ত। মোবাইল থেকে ফোন করে বসলাম একটি মোবাইল কোম্পানীর কাষ্টমার কেয়ারে। সুকন্ঠী কন্ঠের কোন নারী নিশ্চয় ফোন ধরবে - সেরকমই প্রত্যাশা করছিলাম। তাই হল .......

- শুভ সকাল। জ্বী স্যার বলুন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি ?
[কিছুক্ষন নিশ্চুপ রইলাম, ইচ্ছে করেই]
- হ্যালো স্যার, আপনি কি শুনতে পারছেন ?
জ্বী পারছি, আপনি কে বলছেন ?
- জ্বী বলুন, আপনার সমস্যাটি কি ?
কে বলছেন আপনি ?
- জ্বী
আপনি কি সৈকতের বোন বলছেন ? আপু কেমন আছেন, সৈকত ভাইয়া কিন্তু দারুন দুষ্টু
- মানে ? সরি স্যার আপনার সমস্যাটি বলুন।
আপু, আমি কিন্তু ইয়েস বাটনই প্রেস করেছি
- দু:খিত আপনি ভুল করছেন, আপনি কি সঠিক নম্বরে ফোন করেছেন ?
ও আপনি সৈকতের বোন না, তাহলে কি আপনি শাহেদ ভাইয়ার বৌ বলছেন ?
- সরি, আপনি নিশ্চয় কোথাও ভুল করছেন
ভাবী, আসসালামু আলাইকুম, আছেন কেমন ? শাহেদ ভাই ভাল আছেন ?
- হ্যালো, আপনি আবারো ভুল করছেন, আপনি যে কারণে ফোন করেছেন প্লিজ কারণটি বলুন
হ্যালো, আপনার কথা ঠিক মত শুনতে পারছিনা [মিথ্যে কথা, ঠিকই শুনতে পারছিলাম]
যাই বলেন ভাবী, শাহেদ ভাইয়ের যে ’ইয়ে’ রোগে পাইছে, তাতে আপনি না থাকলে আসলেই যে কি হত ..
- হ্যালো, আপনি সীমা অতিক্রম করছেন
আচ্ছা বাদ দেন, বলেন তো আমার ইয়েটা কত হইছে
- ইয়ে, সরি
ইয়ে মানে ইয়ে, আমার ইয়েটা, আপনারা তো আমাদের কাছের মানুষ, ইয়েটা বুঝেননাই
টেলিভিশনে ইয়ে বললে বুঝেন, এখন বুঝেন না ?
- দু:খিত, কিছু মনে করবেন না, আমি ফোনটি আমার উর্ধ্বতনকে ট্রান্সফার করছি

[কিছুক্ষন অপেক্ষার পর একজন পুরুষের কন্ঠ শুনতে পেলাম]

- জ্বী বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ?
আরে আপনি জলিল সাহেবের নাতি না ? নানা-ই কেমন আছেন, তারে সালাম দিয়েন
- জ্বী, আমি জলিল সাহেবের নাতি নই, আপনি কি জানতে চান সেটা বলুন
আচ্ছা ভাই, আপনি তো আমাদের চশমা, আপনি কি আমার ইয়েটা কত হইছে দেখতে পারবেন ?
- দু:খিত, আপনি স্পষ্ট করে বলুন
আচ্ছা, এই যে আমি হেল্প লাইনে কল করছি, এতে কি আমার বিল কাটছে কি ?
আচ্ছা, এটার কল চার্জ কত ?
এর কি কোন পিক - অফপিক আওয়ার আছে ? রাত ১২টার পর ফোন করলে কি সুপার অফপিক পাওয়া যাবে ?
বাদ দেন,এই যে এতক্ষন কথা বললাম, আমার বিল কত আসছে ভাই সেটাই বলুন ?
- জ্বী আপনাকে আমি এক্ষুনি জানাচ্ছি ...

........ ততক্ষনে লাইনটি কেটে দিয়েছি ........


[দৃ:খিত পোষ্টের বিষয়বস্তুর সাথে যাদের খাপখাওয়াতে একটু সমস্যা হচ্ছে তাদের জ্ঞাতার্থে , বিশেষত যারা দেশের ভিতর অথবা বাহিরে থাকেন অথচ আমাদের মোবাইল কোম্পানীগুলোর একটির এরকম বিজ্ঞাপনটি দেখেননি তাদের একটু কষ্ট হবেই বৈকি, বিষয়টি সহজসাধ্য করার জন্য কিছু তুলনা তুলে ধরলাম ................
সম্প্রতি সেই মোবাইল কোম্পানীটি তাদের কাষ্টমার কেয়ার সার্ভিসকে আরো গ্রহনযোগ্য এবং তা কতটুকু সাহায্যকারী তা বুঝানোর জন্য যে থিম ব্যবহার করেছেন তার ব্যবহারটি নিম্নরুপ :

বিজ্ঞাপন ১ : সৈকত চরিত্রটি ছোট্ট একটি ছেলের তার বোনের চরিত্রে রয়েছে একজন মেয়ে যিনি সেই কোম্পানীর কাষ্টমার কেয়াবের একজন এক্সিকিউটিভ। সৈকত মাটির ব্যাংক থেকে টাকা বের করতে গিয়ে ব্যার্থ হলে বোন এগিয়ে আসে এবং জগৎজয়ী হাসি মুখে তাকে সাহায্য করে, এবং পরবর্তীতে এরুপেই মেয়েটি কাষ্টমার কেয়ারে থেকে সকল কাষ্টমারকে আন্তরিকতার সাথে তথ্য দিয়ে সাহায্য করতে দেখা যায়। কারণ কাছের মানুষ দ্বারাই শুধু এমনটি প্রত্যাশা করা যায়।

বিজ্ঞাপন ২ : শাহেদ ও শাহেদের স্ত্রী, শাহেদ সকালে অফিসে যাবার মুহূর্তে সবকিছু ভুলে ইয়ে ইয়ে করতে থাকে, এই যেমন তার কলম, চার্যার, মানিব্যাগ, বাচ্চার জন্মদিনও পর্যন্ত, কিন্তু শাহেদের স্ত্রী, যিনি অত্যন্ত তার কাছের মানুষ তিনি ঠিকই বুঝতে পারেন তার ইয়ের রহস্য, এবং তাকে সেভাবেই সহযোগিতা করেন, উল্লেখ্য শাহেদর স্ত্রী একজন কাষ্টমার কেয়ারের এক্সিকিউটিভ। তো ঠিক সেভাবেই তিনি তার কাষ্টমার কেয়ারের দায়িত্ব পালনের সময় সকল কাষ্টমারের ইয়ের অর্থ বুঝতে সক্ষম হন এবং সেভাবেই তাদেরকে সাহায্য করেন। কারণ কাছের মানুষ দ্বারাই শুধু এমনটি প্রত্যাশা করা যায়।

বিজ্ঞাপন ৩ : জলিল সাহেব মূল চবিত্রের কেউ না হলেও তার নাতি কেন্দীয় চরিত্রে যিনিও যথাক্রমে একজন ওই কোম্পানীর কাষ্টমার কেয়ারের এক্সিকিউটিভ। নাতি খুব ব্যস্ত মানুষ, ফোনে কথা বলতে বলতে জুতোর ফিতা লাগানোর সময় পর্যন্ত তার হয়না, এমনকি নাস্তার পর্বও খুব সীমিত, তড়িঘড়ি করে বের হচ্ছিল, নানুকে বিদায় সম্ভাষন জানিয়েও কিন্তু নানুর সামান্য মৃদু স্বরে ব্যাথাতুর কন্ঠ তার চোখ এড়ায়না, শত ব্যস্ত হলেও তার নানুকে তুলে ধরে এবং পর্যাপ্ত সময়ও দেয়। কারণ কাছের মানুষ দ্বারাই শুধু এমনটি প্রত্যাশা করা যায়।

উপরোক্ত তিনটি বিজ্ঞাপনের আলোকেই পোষ্টটি লেখা হয়েছে যা পুরোটাই কল্পনাপ্রসূত]

 

প্রকাশ করা হয়েছে: বাস্তবতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
কমুক্যা বলেছেন: উওম ঝাজা না দিয়া পরলামনা। জোটিল হইসে। +
১৮ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন:
আপনাকেও ঝাজা, ঝাজা কি? এইটা কি ঝাড়ি টাইপের কিছু ?
আপনারা আইডি'র বিশ্লেষণধর্মী অর্থ ও তাৎপর্য জানতে পারলে জ্ঞানভান্ডার সমৃদ্ধ হইত

২. ১৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
অন্তিম বলেছেন: অসাধারন বস। দারুন লেগেছে। ইচ্ছা হচ্ছে আপনারে ২০ টি প্লাস দিতে।+
১৮ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন:
গ্রেট, ধন্যবাদ
আপনার উচ্ছাসবোধে বেশ উৎসাহ পেলাম

৩. ১৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
বিবেক সত্যি বলেছেন: হা হা হা হা হা....

দুর্দান্ত হইছে...

+++++++++++
১৮ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন:
আপনাদের আশীর্বাদ

৪. ১৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
সত্যি দুর্দান্ত হইছে................

কেমন আছেন?
কয়দিন আগে করে ছিলাম আপনাকে পাইনি।
১৮ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন:
ধন্যবাদ দাদা
আছি ঠেলেঠুলে একরকম, চলে যাচ্ছে আর কি?
আসলে ছুটিতে ছিলাম, বোধহয় সেজন্যই পাননি

৫. ১৮ ই জুন, ২০০৮ সকাল ১০:২৪
সাত্ত্বিক মানুষ বলেছেন: জটিল হইছে বস ।

২০০ ++

দাদা আপনি খুব ভালো লিখেছেন ।
১৮ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন:
ধন্যবাদ দেবার অন্য কোন ভাষা আমার জ্ঞানের পরিধির বাহিরে, আপাতত বাংলাতে যে ধন্যবাদটি লিখতে পারি, বলতে পারি, জানাতে পারি তাই জ্ঞাপন করলাম, সানন্দে গ্রহণ করুন

৬. ১৮ ই জুন, ২০০৮ সকাল ১০:৩০
মুহিব বলেছেন: মজা হইছে। তবে বিজ্ঞাপনতো বিজ্ঞাপনই।
১৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: যথার্থ

৭. ১৮ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৫
কৌশিক বলেছেন: সোজা ফেভারিটে। গ্রেট গ্রেট।
১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: শুকরিয়া জনাব

৮. ১৮ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৯
আরণ্যক যাযাবর বলেছেন:
ভাই, বিজ্ঞাপন না দেইখাই হাসলাম।
যার নাই চেহারা, তার নাম হয় পেয়ারা।
জিপির হইসে সেই অবস্থা।
১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: টেলিভিশন খুললেই মোবাইল কোম্পানীগুলোর বিজ্ঞাপন
একঘেয়েমী লেগে যায়

৯. ১৮ ই জুন, ২০০৮ সকাল ১১:৩৬
বৃত্তবন্দী বলেছেন: কাইলকা পড়ি নাই ক্যা???
জট্টিলৈসে
১৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৭

লেখক বলেছেন: উৎসাহিত হলাম

১০. ১৮ ই জুন, ২০০৮ সকাল ১১:৪১
আসিফ আহমেদ বলেছেন: আমিও কাল পড়িনাই...
অনেক ইয়ে পাইলাম... :)
১৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৯

লেখক বলেছেন: আসলে লেখাটায় কি তাহলে ইয়ে ছিল ?

১১. ১৯ শে জুন, ২০০৮ দুপুর ১:৫৫
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
প্লাস।
আমি এইটা নিয়া একটা পোষ্ট দিতে চাইছিলাম।
১৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:১২

লেখক বলেছেন: কৃতজ্ঞতা রইল
নিশ্চয় উপভোগ্য হবে লেখাটি, অপেক্ষায় রইলাম আপনার পোষ্টের

১৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ

১৩. ১৯ শে জুন, ২০০৮ দুপুর ২:২০
আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: খুবই মজা পেলাম ... গ্রেট ......
ধন্যবাদ .....
১৯ শে জুন, ২০০৮ বিকাল ৫:০২

লেখক বলেছেন: সুখবোধ হল

২০ শে জুন, ২০০৮ দুপুর ১:১৫

লেখক বলেছেন: দারুন শব্দটি আসলেই দারুন
ধন্যবাদের শুভেচ্ছা গ্রহণ করুন

২০ শে জুন, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: কোষ্ট কাঠিন্য টাইপের কিছু ?

১৬. ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৩৪
ফ্রুলিংক্স বলেছেন: বিজ্ঞাপনগুলো দেখিনি।

কঠিন হইছে।
২০ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: কষ্ট করে কঠিন জিনিস পড়ার জন্য কঠ্ঠিন ধন্যবাদ

১৭. ২০ শে জুন, ২০০৮ দুপুর ২:৫৬
নিবিড় অভ্র বলেছেন: হা হা........
পোস্টটা মজার....বিটলামি না....একদম.... তবে........
একদম শুরু থেকে শেষ লাইনের আগ পর্যন্ত ঘটনাটা সত্যি ভেবেছি........!!!
এইটা হল সত্যিকারের বুদ্ধিপূর্ণ. বিটলামি......।
প্লাস
২০ শে জুন, ২০০৮ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: "এইটা হল সত্যিকারের বুদ্ধিপূর্ণ. বিটলামি......।"
-- এতক্ষনে ধরতে পেরেছে

২৩ শে জুন, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: শুকরিয়া জনাব

১৯. ২৩ শে জুন, ২০০৮ সকাল ৭:১৭
আশরাফ মাহমুদ বলেছেন: হা হা...... দারুণ এবং জটিল হইছে।
২৩ শে জুন, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: আপনাদের সমর্থন আমার উৎসাহ
নিরন্তর শুভেচ্ছা

২৩ শে জুন, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: এভাবে বলতে পারলেন বাবা ?

আমি তো জানি আপনি মহান
মহানের এই দশা, না জানি ..................

বাবা, পাগলাবাবা, আপনে কি আসলেই পাগল না আজকার আধুনিক সভ্য সমাজের মানুষের মত ভান করা অবুঝ মানুষের প্রতিকৃতি

২১. ২৩ শে জুন, ২০০৮ সকাল ১০:৫৪
মেহরাব বলেছেন: সবাই মিলে ১২১১৫ এ ফোন দিন।
২৩ শে জুন, ২০০৮ দুপুর ১:৫৮

লেখক বলেছেন:
এটা কোন দেশীয় নম্বর ?
সবাই অংশগ্রহণ করবে অবশ্যই, আপনি শুভ উদ্বোধন করুন

২২. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৫
প্রীটি সোনিয়া বলেছেন: হাহাহা..মজার পোষ্ট.....ভাল লাগলো।
২৫ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৬

লেখক বলেছেন: শুকরিয়া

২৩. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:০২
রেটিং বলেছেন: এতদিন এই লেখা পড়ি নাই কেন ? আমিত মনে করছিলাম কেও বুঝি সাইন এড নিয়া লিখছে, তাই ঢুকি নাই। জটিল লিখছেন আপনি । ঝাজা।
২৬ শে জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: ঝাজা - বিশ্লেষনটা কি?
বুঝতে পারিনাই

জাতা দিলেন না কি ?

২৪. ২৫ শে জুন, ২০০৮ বিকাল ৫:১৫
নাহিন বলেছেন: ও সত্যি সত্যি করেন নাই???:(
২৭ শে জুন, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: আমি সত্যি সত্যি মনে করছিলাম, সবাই হয়তবা শেষের লাইনটা বাদ দিয়েই পড়ে যাচ্ছে কিনা, কিন্তু এখন মনে হল না, সবাই ঠিকই পড়ছে
শুভেচ্ছা রইল

 

মোট সময় লেগেছে ০.৯১৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
--- : শর্ত প্রযোজ্য : ---
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ