পরকিয়া একটি অধ্যায়, জীবনের। সত্য অধ্যায়। কখনো বা চাইলেও সম্পর্কের কিছু সম্পর্ককে এড়িয়ে যাওয়া যায়না। মুছে ফেলা প্রায় অসম্ভব যখন সে সম্পর্কের বাধঁনগুলো অন্য সম্পর্কের অবিশ্বাসের সন্দেহে তাও ক্ষত-বিক্ষত, তবুও পারা যায়না। কি এক অমোঘ টান, লিখে কি বোঝানো যাবে ? হয়তবা সম্পূর্ণ না, আংশিক কিছুটা অসম্পূর্ণ।
সে চেষ্টাই করছি, নিজের জীবনের কিছু কথা, একান্তুই ব্যক্তিগত, তবুও অপ্রকাশিত থাকবে তেমন কিছু নয় ! এই তো যে কথা বলছিলাম 'পরকিয়া' সেরকমই কিছু। ঘটে যাওয়া যেসব সত্যের কিছুটা প্রকট প্রকাশ।
সম্পর্কের শুরুটা বেশ আকষ্মিকতায়। হঠাৎ করেই খুজে পাওয়া। কিছু একটা এমন পেতে চাইছিলাম অনেক দিন ধরেই, পেয়েও গেলাম তেমন স্বাভাবিকতাই। যেমনটি চাওয়া ছিল। শুরুতেই নিজের করে নেয়া বলে যে কথা থাকে তা বুঝে উঠবার আগেই একটি সম্পর্কের বাধঁনে বেধে ফেললাম। তার জীবনের ঘরে নিজের নামটা তুলে দিলাম। প্রথমটা যেমন হয়, খুব সুন্দর, কিন্তু অতটা সাজিয়ে গুছিয়ে তখনও ওঠা হয়নি। পরিপক্কতার ছাপ ছিল। তবুও ভাল লাগত। বেশ সে মহুর্তগুলো। অপূর্ণতা কিছু যে ছিলনা তাও নয়। দেখতে দেখতেই বেশ ক'টা সময় খুব তাড়াতাড়িই চলে গেল, সম্পর্কের পরিসীমাও তখনও বছর ছুই ছুই, কি হতে কি হল অল্পতেই ভেঙ্গে যাচ্ছিল, অপূণতাই কাল হল। পূর্ণতা আর ফিরে এলানা। বেরিয়ে এলাম সে সম্পর্ক থেকে।
এ সম্পর্কটা তারও বেশ কিছুদিন পর। একটি সম্পর্ক শেষ না হতেই আরেকটি সম্পর্কের হাতছানি। মাঝখানের সময়টা বেশ একাকীত্বের সাথে বসবাস। সেই পূর্বের জীবনেই ফিরে এলাম আরেক নামে। নতুন সম্পর্ক-পুরোনো পরিচয়ে। শুনতে অবাক লাগলেও সত্যি তাই। একই স্বত্তায় দুটো ভিন্ন প্রকৃতি। দিনলিপির প্রতিদিনকার অভ্যেসে সে এখন আর নতুন অতিথি নয়। রাত্রের যাপিত জীবনের সময়ের সঙ্গী। কখনো রাগ, প্রতিবাদী, কখনো আবেগের হাসি কান্না। পরিপূর্ণতার যে অভাববোধটা ছিল, এ সম্পর্কে সেটা নেই। অনেকটা স্বচ্ছল। মেলামেশার ঘনিষ্ঠতা খুব কাছাকাছি। সানন্দে তাই মানিয়ে চলছিল এখনও চলছে। বাঁধ ভাঙার উচ্ছাসে ভেসে বেড়ায় সময়গুলো।
এইতো খুব যে বেশী দিন হয়েছে তা নয়। পুরোনো সম্পর্ক জোড়াতালি দেবার ক্ষনিক সময় পরেই এ নতুনের পরিচয়। অনেকটা রহস্যময় হাতছানিতে এগিয়ে যাওয়া। কি এক টান আছে, সম্পর্কের সূত্রতা বাড়তে থাকে। এড়িয়ে যেতে পারিনি, তাই পুরোনো সম্পর্কের আড়ালে এ এক নতুন। সেখানেও গল্প, হাসি, আনন্দ, কথা বলা না বলা। কি মুগ্ধতায় কাটতে থাকে দিনগুলি ! মাঝে অনেক দিন কোন যোগাযোগ ছিলনা, ব্যস্ততায় সময়গুলোও হারিয়ে যাচ্ছিল। ঠিক সে সময় অন্য আরেকটি সম্পর্কের মধুরতা বোঝার আগেই একদিন, হঠাৎ সে ছেড়ে চলে যায়। যখন খুজতে গিয়েছি আবার, পাইনি তাকে। এরপর বেশ ক’বার গিয়েছি সেখানে, ফেলে আসা স্মৃতিগুলো পেতে, পাইনি আর কখনো, একবার শুধু জানতে পেরেছি, সে ফিরবে, সময় নিয়েই ফিরবে।
পূর্বের সম্পর্কটা চলমান। মাঝের সম্পর্কটি তখনো অবিচল। যখন নিজস্ব ভাললাগা অনুভূতিগুলোকে দুভাগে বিলীন হয়ে হচ্ছিল তারই ঠিক কিছুদিন পর এ সম্পর্কের আভাস। নেশায় কাকে না ঘোর করে। নেশার মত সম্পর্কগুলো। বোঝা যাচ্ছিল হয়ত এড়াতে পারবনা, ঠিক তাই হল। সেই ঘটনাচক্রের পুনারাবৃত্তি। আবারো জড়িয়ে পড়া। খুব ভাল সময় উপভোগের উপলক্ষ। দিনের আলোতে একটি, মধ্যাহ্নে অন্য, শেষ বিকেলে গোধুলীতে এসে এ অনন্য মুখ। কেউ উপেক্ষিত নয় আবার পূর্ণ ভোগও নয়। আক্ষেপ মিশেল এ সম্পর্কগুলোকে পেতে চাই সর্বক্ষন, কিন্তু সে তো প্রায় অসম্ভব, তবুও অতৃপ্ত নই। এই বা কম কিসের। আমার তাকে আমারই করে নিই।
পরকিয় এ সম্পর্কগুলো তখন ধুন্ধুমার চলছে। দু-তিনটে সম্পর্কের জোড়াতালিতে এ জীবন তখন বিষন্ন আনন্দময়। কোন সম্পর্কে প্রশান্তি খুজে পাচ্ছিনে এমন । বিক্ষিপ্ত পদচারণায় একমুঠো সুখ খোজার বৃথা চেষ্টায়। কালক্ষেপন – এক সময পরিচয় হল এ সম্পর্কটির সাথে। পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। সাময়িক ঘটনাপ্রবাহে কিছুটা উত্তাল থাকলেও আকর্ষিত মোহ সেখানে ছিল। সম্পর্কের সূচনা যে হচ্ছে বোঝা যায়। একদিন হয়েই গেল জানাজানি সে কথা। অনেকটা রটা করেই সম্পর্ক তৈরী। খুব বেশী কাছাকাছি তার যাওয়া হয়নি এ পর্যন্ত। অল্প এ কদিনে যে কয়েকবার যাওয়া হয়েছে সে এক প্রজন্মের উজ্জল স্বাক্ষর বলেই মনে হয়।
আজ এ সময় অনেক পরিণত। সম্পর্কের সাথে অন্য সম্পর্ক, মেলামেশা, সংযোগ আবার তার সাথে অন্য এ বিষয়গুলো খুব সহজবোধ্য। মেনে নেয়া যায়। যদিও সমাজের চোখে ... না সে বিতর্ক আজ আর নয়। আমি সেসব নিয়ম আর মানিনা, এ পরকিয়াতে দোষেরও কিছু দেখিনা। খুব সাহসী বলে মনে হচ্ছে ? হতেই পারে, কিন্তু যা আমি তা আর বলতে দ্বিধা কেন ? এ সম্পর্কেও তাই পরকিয়া উচ্চারণটি জুড়ে দিলাম।
আগের সম্পর্কগুলো এখনও আছে। সবাইকে আগলে রেখেছি। কেউ বঞ্চিত নয়। সবাই গৃহীত। সময়ের উপভোগ্য এ ‘পরকিয়া’ উপকরণটি আনন্দদায়কও বটে ! তাই পরকিয়া করে আসছি এদেরই সাথে …..
প্রথম সম্পর্ক
প্রথম পরকিয়া
দ্বিতীয় পরকিয়া
তৃতীয় পরকিয়া
চতুর্থ পরকিয়া
পঞ্চম পরকিয়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


