সহজ করুন¬¬¬ e-mail-এ ঢোকার পথ, user name এবং password ছাড়াই প্রবেশ করুন e-mail
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৪
আমরা যারা নেট ব্যবহার করছি, তাদের ক্ষেত্রে অপরিহার্য একটি বিষয হচ্ছে, মেইল চেক করা। সকালটাই শুরু হয় ইনবক্সে নতুন কি মেইল আসল তা দিয়ে। কিন্তু এই মেইল চেক করার জন্য আপনাকে প্রথমে ব্র্রাউজারে ঢুকতে হবে, মেইল একসেস পেইজ খুলে, ইমেইল আইডি, পাসওয়ার্ড টাইপ করে তারপর পাওযা যাবে ইনবক্স।
একটু শর্টকাট করেই বলি, এতকিছু করেও কিন্তু আমরা মেইল চেক করছি, তথাপি কাজটি যদি আরও সহজ করে দেয়া যায় তাহলে সময়ও বাচঁল আবার এতগুলো প্রসেসের হাত থেকে কিছুটা স্বস্তিও পাওয়া গেল।
কিভাবে ? ধরুন আপনার পিসির ডেক্সটপে একটি তৈরী শর্টকাট থাকল, পিসি ওপেন করে শুধু সেই শটকার্টে ক্লিক করলেই হল, সোজাসুজি সে নিজে থেকেই ব্রাউজার ওপেন হয়ে অটো লগইন করে আপনার মেইলে নিয়ে যাবে। কাজটা কত সহজেই হয়ে গেল তাইনা ? একবার শুধু শর্টকাট করে নিলেই হল, ব্যস।
অবশ্য এজন্য আপনাকে সেই শর্টকাট তৈরীর সময় একটি কমান্ড লাইন লিখতে হবে। (পোষ্টে যথাক্রমে তা দেয়া থাকল কপি-পেষ্ট করলেই হবে)
১) ডেক্টটপে মাউসের ডান দিকে ক্লিক করে একটি নতুন শর্টকাট তৈরী করুন
২) “Type the location of the item” – বক্সে নীচে দেয়া যে কোন সার্ভিসের একটি কোড সেখানে কপি-পেষ্ট করুন। [ব্রাকেট ছাড়া]
৩) MYUSERNAME – এর স্থানে আপনার ইমেইল আইডি এবং MYPASSWORD – এর স্থানে আপনার ইমেইলের পাসওয়ার্ড টাইপ করুন।
৪) Next – এ ক্লিক করে পরের স্টেপে যে শর্টকাটটি তৈরী করতে যাচ্ছেন তার একটি নাম দিন, নিজের পছন্দনুযায়ী।
৫) Finish করে শর্টকাটটি তৈরী কমপ্লিট করুন।
এবার ডেক্সটপে তৈরী হওয়া শর্টকাট-টিতে ক্লিক করে উপভোগ করুন সরাসরি ইমেইল চেকিং, ইউজার নেইম, পাসওয়ার্ড ছাড়াই।
CODE
My Yahoo!
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://my.yahoo.com]
Yahoo! Mail:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://mail.yahoo.com]
Compose Yahoo! Mail:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://compose.mail.yahoo.com]
Yahoo! Address:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://address.yahoo.com/yab/us]
Yahoo! Notepad:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://notepad.yahoo.com]
Yahoo! Briefcase:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://briefcase.yahoo.com]
Yahoo! Groups:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://groups.yahoo.com]
Yahoo! Calendar:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://calendar.yahoo.com]
Yahoo! Geocities:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://geocities.yahoo.com]
Yahoo Photos:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://photos.yahoo.com]
Yahoo 360:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://360.yahoo.com]
Yahoo Chat:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://chat.yahoo.com]
কিন্তু, এই টিপসটি শুধুমাত্র ইয়াহু সংশ্লিষ্ট সার্ভিসগুলোর ক্ষেতে প্রযোজ্য। যা ইতোমধ্যে আপনারা সার্ভিসগুলোর কোড দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ফাহমী রহমান বলেছেন:
ভাল
লেখক বলেছেন: ধন্যবাদ জ্ঞাপণ করছি
মদন বলেছেন:
খাইছে রে...
লেখক বলেছেন: এ পোষ্টটি খাওয়া মানা !
মুকুট বলেছেন:
আর একটা কাজ করা যায় হয়ত, মেসেন্জারে অটো লগিন দিয়ে রাখা, এরপর মেইল আইকনে ক্লিক করে সরাসরি ইমেইল এ যাওয়া......আপনারটাও কাজের...
লেখক বলেছেন: আমি সেরকমই করতাম, এটাও চেষ্টা করলাম
লেখক বলেছেন: অবশ্যই বলব আশা করি
প্রচেত্য বলেছেন:
ব্যবহারিক ক্ষেত্রে আমার কিছু ব্যক্তিগত অভিমত ছিল : ১) যদি একান্তই আপনার ব্যক্তিগত পিসি হয়, সেখানে যদি অন্য কারও একসেস না থাকে, তাহলে সমস্যা নেই, কিন্তু অন্য কেউ যদি আপনার পিসি একসেস করে এবং এই শর্টকাটে ক্লিক করে, তাহলেই সর্বনাশ।
২) নূন্যতম যারা এ বিষয়ে অভিজ্ঞতা রাখেন এবং এ শর্টকাটটি পেয়ে থাকেন তাহলে খুব সহজেই এ শর্টকাটের properties থেকে আপনার ব্যবহৃত ইমেইলের username এবং password পেয়ে যাবেন। সর্বনাশ এখানেও।
তাহলে ????
সমাধান নয় সর্তকতা :
১) আপনি আলাদা ইউজার ব্যবহার করতে পারেন
২) শর্টকাটটিতে শর্টকাট কমান্ড দেয়ার ব্যবস্থা আছে, properties এ গেলেই পেয়ে যাবেন, একটি শর্টকাট কমান্ড দিয়ে নিন, তারপল শর্টকাটটি hide করে রাখুন।
যেমন ধরুন, ডেক্সটপেই শর্টকাটটি hide করে রাখলেন কিন্তু তার শর্টকাট কমান্ড Ctrl+1 সেট করা ছিল। hide থাকলেও Ctrl+1 প্রেস করলেই আগের মত সোজাসুজি ব্রাউজারের মেইলে ঢুকে যাবেন।
[বি:দ্র: অসাবধনতা বশত: কারও ইমেইল আইডি এবং পাসওয়ার্ড হ্যাক হয়ে গেলে এই পোষ্টদাতা কোন অংশে অতীত, বর্তমান এবং ভবিষ্যতকালীন কোন সময়ে কোন ভাষায় যে কোন বর্ণনায় লিখিত বা বক্তব্য দায়ী করা যাবেনা ]
মুক্ত বয়ান বলেছেন:
প্রচেত্য ও লেখক.. দুইজনকেই ++
লেখক বলেছেন: পোষ্টদাতা এবং মন্তব্যদাতা প্রচেত্য দুইজনই একজন
শুভকামনা রইল
লেখক বলেছেন: চিন্তনীয়
নিহন বলেছেন:
কেমন আছন ??
লেখক বলেছেন: আছি আলহামদুলিল্লাহ
আপনি নিশ্চয় ভাল আছেন
ইসানুর বলেছেন:
মুক্ত বয়ান বলেছেন: প্রচেত্য ও লেখক.. দুইজনকেই ++
লেখক বলেছেন: অনেক উপভোগ্য ছিল মন্তব্যটি
লেখক বলেছেন: শুভকামনা রইল
লেখক বলেছেন: শুভকামনা রইল
আবু সালেহ বলেছেন:
টিপস তো ভালো দিছেন...
তয় আমার পিসিতে এইটা মোটেও করা যাইবো না....
তাইলে খবর আছে.....
লেখক বলেছেন: সালেহ ভাই,
সে চিন্তা করেই মন্তব্যে কিছু সর্তকতা-ও দিয়ে দিয়েছি
আপনার খবর হোক এটা নিশ্চয় আমি চাইবনা
শুভকামনা রইল আপনার প্রতি
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















