নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

ঈদের ছুটি !

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮

শেয়ারঃ
0 1 0

ঠাস ঠাস.... করে বন্ধ করার শব্দটা এমনভাবে কানে আসছিলো ... আমার ঘর থেকেই স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, একটা একটা করে সব জানলা বন্ধ করছে। যা ভেবেছিলাম তাই, একটু আস্তে বন্ধ করলে কি হয়, এমন জোড়ে আওয়াজ করছে পাশের ফ্লাটের মানুষরাও জানলায় ভীড় করেছে, অথচ আমি যে এখানে দিব্যি দাড়িয়ে আছি সেদিকে একবারেও খেয়ালও নেই ! কিন্তু অন্য সময় হলে তো চোখ নামানোই দায় .. ‘যাও না, এবার ঘরে যাও, সবাই দেখে ফেলবে তো’ - অনেক আদুরে অনুনয়ে তারপর জানলার পর্দা সরিয়ে বন্ধ করতো।

আমি জানতাম, এমন ব্যবহারই সে করবে, আজ বাদে কাল ঈদ, অথচ রোজার এ’কটা দিন খুব চটে আছে। কিছু হলেই রাগ করবে “দেখবে, সত্যি একদিন তোমায় ছেড়ে চলে যাবো”, খুব খারাপ লাগতো, ভয়ও হতো – সত্যি যদি ও চলে যায়! রাগ কি শুধু সেই করবে? আমিওতো করতে পারি, নেহায়েৎ ..!, আজ এমন রাগ করেছে;পর্দাগুলোতো সেটে দিয়েছেই, এখন জানলাগুলোও বন্ধ করছে। .. এত কিছুর পরেও যখন মিষ্টি মুখে এসে বলবে নয়তো আমিই ফোনে একটা ‘সরি’ এসএমএস পাঠাবো .. সব কোথায় যে উধাও হয়ে যায় - একেই জানি কি সেইসব বলে ? মেয়েটাকে বললে বলে “আমার ভাই অতো খেয়ে দেয়ে কাজ নেই, তোমাকে ভালবাসবো”

আমি যে এপার্টমেন্টে থাকি ঠিক তার মুখোমুখি ওদের ঘরটা, অন্য এপার্টমেন্ট। রাত জেগে পড়তাম, সেও জেগে থাকতো .. কি ব্যপার? পর্দা সরিয়ে পড়া আমার অভ্যেস। কিছুদিন বাদেই লক্ষ্য করেছিলাম মেয়েটির ঘরের পর্দাও সরানো। ঠিক সবসময় দেখা যেতোনা, এই হয়তো একটু চুল আচড়াচ্ছে... নয়তো ছোট বোনটাকে পড়া দেখাচ্ছে ... আবার যখন তার বাবা বকতো .. পর্দা সরিয়ে দিতো।

কলেজে যাবার মুখে সেবারই প্রথম পথ আগলেছিলাম, ‘কি ব্যপার, পর্দা খুলে রাখেন কেনো ? আমার পড়াশোনা তো সব যাচ্ছেই যাচ্ছে, মাথাটাও নষ্ট করছেন’ অচেনা ঠোটে আর চোখের ইশারায় হাসলো .. “আপনি না তাকালেই হলো” ‘তাই বলে আপনি পর্দা বন্ধ করবেন না?’ “না” উত্তরে কোথায় যে হারালো, যখন খুঁজে পেলাম, এ হৃদয়খানিতেই সে লুকিয়ে ছিলো।

কাল রাতের রাগটা এখনো পুষে রেখেছে, “তোমায় ছেড়ে যখন চলে যাবো; আর ফিরে আসবোনা, তখন বুঝবে” খুব কষ্ট পেলে এ কথাগুলোই বলতো, কাল রাতেও একবার বলেছিলো, সেই থেকে জানালায় অপেক্ষা, একবারেও এলোনা, শুধু দেখেছিলাম কি জানি ব্যাগ ভর্তি করছে। ভয়ে কেপেঁ উঠলাম, ও যদি আর ফিরে না আসে? ওদের বাড়ীর গেটে একটা ট্রাভেল ব্যাগের পাশে ও দাড়িয়ে। অন্যপাশে কেউ আছে কিনা দেখতে পাচ্ছিনে। এ জানালা দিয়ে ছুটে বারান্দাতে গিয়ে দেখি ট্রাভেল ব্যাগটা আছে ও নেই, সত্যি ও বোধহয় খুব রাগ করেছে ‘না না, ও এভাবে না বলে যেতে পারেনা’
……………………
“কি ব্যপার তুমি রিকশার পেছনে দৌড়াচ্ছো কেনো ? বাবা দেখে ফেলবে তো”
: আমি সরি, দেখো আর কোনদিনও ভুল করবোনা
“যাওনা বাবা, দেখে ফেললে কিন্তু আমায় খুন করে ফেলবে”
: বলছিতো সরি, তুমি আমায় ছেড়ে যেওনা প্লিজ
: আমি আর কোনদিন ও .......
“এ্যাই তোমার কি হইছে; পাগলামী করতেছো কেনো?”
“আরে আমি যাচ্ছিনে ..... তো
.... ঈদের ছুটিতে বাড়ী যাচ্ছি”
শেষ কথাগুলো বাতাসে তখনও ভেসে ছিলো, যতক্ষন ওর রিকশাটা দেখছিলাম, গলির বাকেঁ মোর নিলেই চোখের আড়াল হয়, কথাগুলোকে বুক পকেটে নিয়ে ঘরে ঢুকি, হাত দিতেই দেখি উধাও, কখন যে সেগুলোও হৃদয়ে গিয়েছে, খেয়ালই হয়নি।
শেষটা - “দাড়াও এবার ফিরে এসে তোমায় মজা দেখাবো”

..........................................................................
আজ যখন ঈদের দিনেও কর্পোরেট হাউজের বিশ তলা উচুঁ ভবনের একটা ফ্লোরে নীল সান প্রটেকটিভ গ্লাসের পাশে কফি হাতে দাড়িয়ে শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তায় ছুটে চলা মানুষগুলোকে দেখি, খুজে ফিরি সেই রিকশা, তার পেছনে ছুটে চলা আমি আর ও। মিষ্টি মুখের দুষ্টুমী হাসি কোথায় সব হারিয়ে গ্যাছে .... অতীত স্মৃতি শুধু তাই মনে করিয়ে আমায় কষ্ট দিতে চায়।

কাজের অযুহাতে যখন শর্ত সাপেক্ষে ছুটি মেলে, ঈদ ও ঈদের পরদিন অফিসের দায়িত্ব, ঈদের ছুটিটাই না কত দূর্বোধ্য, অথচ জানলাতে বসা সেই মেয়েটির ঈদের ছুটিতে বাড়ী ফেরা ....থাক !

আহা! ঈদের ছুটি !

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: ভাষ্কর ভাই, ঈদের শুভেচ্ছা রইলো
ভাবীকে সালাম আর বাবুকে আদর দিবেন

ঈদ মোবারক

২. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৭
মাহিরাহি বলেছেন: কেমন আছেন? শরীর ভাল তো?
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: শরীরটা এখন আলহামদুল্লিাহ ভালো
ঈদ তো অফিসে বসে পালন করছি... তারপরেও ভালো আছি, আলহামদুলিল্লাহ
ঈদের শুভেচ্ছা গ্রহণ করবেন
ঈদ মোবারক

২১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: আপনার প্রতি জানাই আমার ঈদের শত কোটি আনন্দ শুভেচ্ছা, ঈদ মোবারক

৪. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
অলস ছেলে বলেছেন: আহারে অফিস। ঈদ মুবারক
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৪

লেখক বলেছেন: আরে ভাই আজকেও তো অফিসে ... দু:খের উপর দু:ক, যখন এ দিনেও বস ঝাড়ি দেন --- মনে মনে ভাবি এভাবেই হয়তো বসেরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
পারভেজ বলেছেন: ঈদ মোবারক।
ঈদের ছুটি আর ঈদের স্মৃতি!
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩০

লেখক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো ... ঈদ মোবারক

৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৭
অপ্‌সরা বলেছেন: তুমি অনেক সুন্দর করে লিখো।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইলো সাথে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক !

৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫
ধূসর মানচিত্র বলেছেন: চমৎকার একটি লেখা।
ভাল থাকুন।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ
ঈদের শুভেচ্ছা রইলো
ঈদ মোবারক

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: আল্লাহ তাকে সুখী করবেন, শুভকামোনা থাকলো

৯. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০১
ফ্রুলিংক্স বলেছেন: চমৎকার লেখা।
ঈদ মোবারক।
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: টোটাল আটটা ডিগবাজী হাসি উপহার দিয়েছেন আমি কি দিতে পারি ? কিন্তু তো ওভাবে সুন্দর ড্রইং করা হাসি পেষ্ট করা জানিনে ...

১২. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৮
মেঘশাদা বলেছেন: কিছু হলেই রাগ করবে “দেখবে, সত্যি একদিন তোমায় ছেড়ে চলে যাবো”, খুব খারাপ লাগতো, ভয়ও হতো – সত্যি যদি ও চলে যায়! রাগ কি শুধু সেই করবে? আমিওতো করতে পারি, নেহায়েৎ ..!,


.. এত কিছুর পরেও যখন মিষ্টি মুখে এসে বলবে নয়তো আমিই ফোনে একটা ‘সরি’ এসএমএস পাঠাবো .. সব কোথায় যে উধাও হয়ে যায় - একেই জানি কি সেইসব বলে?


‘তাই বলে আপনি পর্দা বন্ধ করবেন না?’ “না” উত্তরে কোথায় যে হারালো, যখন খুঁজে পেলাম, এ হৃদয়খানিতেই সে লুকিয়ে ছিলো।


ভয়ে কেপেঁ উঠলাম, ও যদি আর ফিরে না আসে?....এ জানালা দিয়ে ছুটে বারান্দাতে গিয়ে দেখি ট্রাভেল ব্যাগটা আছে ও নেই, সত্যি ও বোধহয় খুব রাগ করেছে ‘না না, ও এভাবে না বলে যেতে পারেনা’


“আরে আমি যাচ্ছিনে ..... তো
.... ঈদের ছুটিতে বাড়ী যাচ্ছি”

শেষ কথাগুলো বাতাসে তখনও ভেসে ছিলো, যতক্ষন ওর রিকশাটা দেখছিলাম, গলির বাকেঁ মোর নিলেই চোখের আড়াল হয়, কথাগুলোকে বুক পকেটে নিয়ে ঘরে ঢুকি, হাত দিতেই দেখি উধাও, কখন যে সেগুলোও হৃদয়ে গিয়েছে, খেয়ালই হয়নি।
শেষটা - “দাড়াও এবার ফিরে এসে তোমায় মজা দেখাবো”









খুজে ফিরি সেই রিকশা, তার পেছনে ছুটে চলা আমি আর ও। মিষ্টি মুখের দুষ্টুমী হাসি কোথায় সব হারিয়ে গ্যাছে ....ঈদের ছুটিটাই না কত দূর্বোধ্য, অথচ জানলাতে বসা সেই মেয়েটির ঈদের ছুটিতে বাড়ী ফেরা ....থাক !


০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: "জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন" - .......... জবাব নাই ....

১৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৮
ইষ্টিকুটুম বলেছেন: কোথ্থেকে যে খুঁজে পাও এই সব গল্পগুলি?? !!!...গল্পের প্লট ভালোই সাজাতে পারো!!

ভালোই হয় তোমার কাহিনীগুলো। ভালো থেকো।
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: আপনার ভাল থাকটাই প্রার্থনা করি

০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: উহুঁ ....

১৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৮
তাজা কলম বলেছেন: মজা পেলাম পোষ্টটি পড়ে।
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তাজা কলম

১৬. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৯
সহেলী বলেছেন: শিরোনাম দেখে খুশীমনে এসেছিলেম ,
এখন দেখছি অন্যরকম !
কেন যেন মনটা ভরে গেল বিষাদে ।
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন: ওফফফফফফফফফফপপ !

১৭. ০৯ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৩
মুনিয়া বলেছেন: এবারের ঈদ হয়নি। বিদেশে পরিবার-পরিজন ছাড়া মরুভূমি... :(
০৯ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৩

লেখক বলেছেন: ওহো !

 

মোট সময় লেগেছে ২.২১৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
--- : শর্ত প্রযোজ্য : ---
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ