নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

ছিনতাইকারী

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৯

শেয়ারঃ
0 2 0

ছেলেদুটোর তাকিয়ে সহজেই অনুমান করা যায় ওদের বয়সটা, আমার থেকে তো বেশী নয়ই, কতই বা হবে ! বড়জোড় তেইশ কি চব্বিশ। হাতের তালুর ভাগ্য রেখাগুলো এখনও অমলিন, অন্ধকারে স্পষ্ট দেখতে না পেলেও যতটুকুন বোঝা যাচ্ছিলো, তাতেই দেখার চেষ্টা। কতটা দূর্ভাগ্য ওরা, ভাগ্য রেখাতেও ওদের ভ্রুক্ষেপ নেই।

“ওই মিয়া তাড়াতাড়ি করেন, যা আছে দিয়া দ্যান, বেশী কথা বাড়ায়েন না, মানুষ জমে গ্যালে কিন্তু সমস্যা হইবে” - এক উপুষে বলা কথাগুলোর মাঝে কিছুটা যতি চিহ্ন টেনে থামাতে চাইলে, পাশের ছেলেটার সতর্ক চাহনি আর অস্বস্তিকর উশখুশ করা থেকেই বুঝতে পারি, খুব একটা স্বস্তিতে কাজটি তারা করতে পারছেনা। চোখে-মুখেও সে কথা - কোথাও ভয়-আশংকা, আবার তড়িঘড়ি; কিন্তু যারা এ লাইনে প্রফেশনাল, তাদের তো এমনটা হবার কথা না! অভিজ্ঞতাটা আমার বেশ আগের - কারণ ছিনতাইকারীদের কবলে পড়া - এটাই প্রথম নয়।

‘দ্যাখো তোমরা সব নাও, ঠিক আছে, কিন্তু আমার মোবাইল টা ... ওটাতে অনেক..’ / “দ্যাখেন আপনে কিন্তু বেশী প্যাচাল পারতাছেন, বেশী কথা কন ক্যান ! মোবাইলটা এদিকে দ্যান ..” - ওদের হাতের ছোড়াটা যেভাবে অসংলগ্ন ছিলো, অপ্রস্তুত হাতে কখন যে তা ব্যবহার হয়ে যায় সে ভয়ও কাজ করছিলো; এক ঝাপটায় হাত থেকে কেড়ে নিতে চাইলো মোবাইলটা ‘আচ্ছা ঠিক আছে; নাও, কিন্তু নেবার আগে আমাকে একটা কল করতেই হবে .. সে সুযোগটুকুও দাও, প্লিজ’ - সত্যি বোধ হয় ছেলেদুটো এবার বিপদে ফেলে দিলাম, দুজনের তাকাতাকিতে আর অস্পষ্ট সিদ্ধান্তে আরো একবার স্পষ্ট হোলো তারা এ লাইনে কতটা আনস্মার্ট! “যা করবেন তাড়াতাড়ি করেন .... সময় নাই আমাদের” ওদের দূর্বলতার সুযোগকে আরো একবার হাতছাড়া করতে চাইলাম না। ওদের দুজনের একজন তুমি আরেকজন আপনি করে বলছিলো।

‘বাবা, বলো .. হুমম... না না ! .. আমি ঠিক আছি বাবা ... তুমি বলো ... না কোন সমস্যা নাই, জ্বী বাবা ... পথে .. আসছি ... নামগুলো বলো... তাড়াতাড়ি ...’ / “ওই মিয়া আপনারে না তাড়াতাড়ি কইতে কইলাম? রাখেন ?” এক ঝাপটায় আবারো কেড়ে নিতে চাইলো মোবাইল-টা। ‘কথা তো শেষই হয়নি .. তিনি অসুস্থ ...’

‘প্লিজ! আরেকটা’ .... ‘জ্বী ভাইয়া .. বলছি .. ভালো ... ভাইয়া, আমি তো রাস্তায় এখন .. জ্বী .. ফিরছি .. ভাইয়া আমি তো বিপদে পড়ে ..’ / “ওই ধরতো শালারে, শালা বেশী বাইরা গ্যাছে, ওই মিয়া তুমি কারে কও ..” / ‘ভাই শোনো শোনো .. আমি তো তোমাদের কথা বলতে চাইনি .. আমার সমস্যার কথা, ..’

“রাখেন আপনার ফোন ! একটা কইয়া প্যাচাল শুরু করছে” / “ওই দেখতো, ওর পকেটে কি আছে ?” / ‘দাড়াও দিচ্ছি .. এই নাও ঘড়ি’ “মানিব্যাগে টাকা নাই ক্যান? রাখচোছ কোই, বাইর কর ?” / ‘এইটা কি ? চালাকি করো ? এক্কেবারে দিমু যখন - তখন বুঝবা’

‘আসলে, আমার বাবা খুব অসুস্থ, প্রতিদিন তাকে ওষুধ দিতেই হয়, আজই বেতন পেয়েছিলাম .. শেষের দু-দিনের দুটো ডোজ দিতে পারিনি, আজ না দিলে ... তোমরা তো টাকাগুলো নিয়ে যাবে, তাই ভাইজানকে ফোন দিলাম - ও যদি কিছু পারে ...’

“ওই, শালার সব ভালো করে চেক কর” / ‘হাত উচা করেন ... দেখি .. মোজার ভিতর কিছু নাই তো!’, “আপনার বাবার কি হইছে” / ‘তিনি প্যারালাইসিস, ব্রেন স্ট্রোক করছিলো ...’ / “কবে ?” / ‘এইতো বছর ছয়েক হতে চললো’ / “ছয় বছর? এখনো বেঁচে আছেন?”/ ‘হুমম’

ছেলেটা আচমকাই থেমে গ্যালো, “আমার বাবাটাও .... করছিলো .. কিন্তু .....” বাম হাতটা পকেট থেকে ছাড়িয়ে নিয়ে চোখের আড়ালে কিছু একটা লুকোতে চাইলো, পারলোনা, আবছা আলোতে স্ফটিকের মতো স্বচ্ছ চোখের জল যখন টি-শার্টে জলের ছোপ ফেলে দিলো, ওটা কি এত দ্রুত শোকাবে?

“ওই, হইছে সব ? নে চল …কিরে দাড়ায়ে আছিস ক্যান” / “দাড়া, মোবাইল-টা দে তো !” / “ক্যান কি করবি” / “আরে দে না !”

“ধরেন, মোবাইল-টা রাখেন, টাকা-টা আমাদের দরকার”
“নে চল”

প্রাণহীন মানুষের মতো কিছুটা সময় নিস্তব্ধ দাড়িয়ে থাকি। বিচারবোধ এবং ভাবনাগুলোকে এলোমেলো করে দেওয়া সেই অমানুষ ছিনতাইকারী ছেলেগুলো এবং তাদের ভেতরে বাস করা পিতৃস্নেহের অমূল্য ভালবাসা, কোনটাকেই অগ্রাহ্য সম্ভব নয়।
ওদের হেটে চলা চেয়ে থাকি ... যতদূর না মিলিয়ে যায় ল্যাম্পপোষ্ট থেকে অদূরে আলো-অন্ধাকারের ত্রিমুখী সড়কে। আজ হৃদয়ের হাতেগোণা হিসেবি কতকটা আবেগ সত্যি সত্যি ছিনতাই হয়ে গ্যালো, ছিনতাই করে নিলো ছিনতাইকারী সেই ছেলেদুটো। মানিব্যাগের পকেট-টা খালি, সামনের বুক পকেটটাও।

“কোন সমস্যা ?” / ‘না ঠিক আছে, কোন সমস্যা নেই’ - ট্রাফিক পুলিশের সন্দেহের চোখটাকে এড়িয়ে যেতে আরও একবার সত্যিটা ছিনতাই করি এবার আমি নিজেই।

এক অর্থে, আমিও একজন ছিনতাইকারী; হয় আবেগের নয়তবা সত্যের।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: খুশি হইছেন ?

২. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩১
মেঘশাদা বলেছেন: আজকে হল? এখন কেমন আছেন?
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: না আজকে হয়নি, এইতো ভালো, আপনি ?

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৬

লেখক বলেছেন: দিলো তো ! আজীব !

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: কৃতজ্ঞতা জানাচ্ছি
শুভকামোনা রইলো।

৫. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৫
নকীবুল বারী বলেছেন: এরচেয়ে চামে দিয়া আমাদের কত কিছু ছিনতাই হয়া যাইতেছে...........................আর এইটা তো সামান্য কিছু টাকা
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫২

লেখক বলেছেন: দাড়ান পরের কোন গল্পে একদম খালি করে দিবো ....

৬. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মন কেমন করা লেখা.........
"এক অর্থে, আমিও একজন ছিনতাইকারী; হয় আবেগের নয়তবা সত্যের।"

কি সত্যি যে কথাটা।
সবাই ভালো থেকো প্রচেত্য।
শুভকামনা।
১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৪৩

লেখক বলেছেন: সাজি আপু, জ্বী দোআ রাখবেন
আপনারা সকলেও ভালো থাকবেন
প্রার্থনা করি।

১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৭

লেখক বলেছেন: "বিচ্ছরী" শব্দটা আমার প্রিয় শব্দ তালিকায় এখন।
একজন পাঠকের মন্তব্যে এটা তো একপ্রকার অর্জনই বটে ! আমার বলার মাঝে কপটতা নেই, নি:সন্দেহে প্রাপ্তি নিয়ে মাঝে মাঝে কিছুটা চিন্তিত থাকলেও এক্ষেত্রে তার সম্পূর্ণ ব্যতিক্রম।
"বিচ্ছিরী" আমি ভাবতেই পারি কতটা গাঢ় অনুভূতির বহি:প্রকাশ এটি।

কিন্তু পাঠক বাবু, আপনার মন্তব্যে "বিচ্ছিরী ..." যে ডট ডট তিনটে ডট দেখানো হয়েছে সেখানে কি অপ্রকাশিত কিছু রয়ে গ্যালো না কি ?
আমি অপেক্ষায় .......

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: অপ্সরা ধন্যবাদ
শুভকামনা রইলো

৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৪
উল্টো মানুষ বলেছেন: "এক অর্থে, আমিও একজন ছিনতাইকারী; হয় আবেগের নয়তবা সত্যের"

দারুন ভালোলেগেছে শেষটা।
১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: ভালোলাগাটাই আমার সার্থকতা
এভাবেই হয়তো অনুপ্রেরণা খুজে পাই
শুভেচ্ছা গ্রহণ করবেন

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: আপনার লেখাটা যথার্থ ছিলো
আজ তো কবির সুমনের মিউজিক শো ছিলো
প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলই কাভার করলো, তাই দেখছিলাম

১১. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫২
মেঘশাদা বলেছেন: /:) /:) /:)
duniyar manusher ghore ghore jaiyya montobbo koren aar nijer ghorer khobor nai. :|| :| .....bolllen na je ghoto na kobe ghotlo :``>> .
Arr joshor journey er next part kobe pabo. X( X((
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: মেঘসাদা - এটা তো একটা গল্প
গল্প যেমন সত্য হতে পারে, আবার বানানোও হতে পারে
কোনটাকেই অমূলক ধরা সমীচিন হবেনা

১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯

লেখক বলেছেন: হাসান ধন্যবাদ
শুভোকামনা রইলো

১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩০

লেখক বলেছেন: ভাল লাগাটা সাথে রইলো

১৪. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯
বৃত্তবন্দী বলেছেন: অপ্রকাশিত কিছু তো থাকেই,
এখানে আছে

ঐ ছিনতাইকারী ছেলেটার জন্য কিছু শুভ কামনা...

সে যেন এই পথে চিরজীবন না থেকে সুস্থ্য সুন্দর পথে ফিরে আসতে পারে সেই চাওয়াটা...

সেই সাথে আমি কেন আপনাদের মত এত সুন্দর করে লিখতে পারিনা সেই হতাশা...
১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:২২

লেখক বলেছেন: "সেই সাথে আমি কেন আপনাদের মত এত সুন্দর করে লিখতে পারিনা সেই হতাশা..." এ লাইনটা যদি আপনার মত আমার কোন বন্ধু আজ করতো ... তার উত্তরটা দিতাম
"কিরে দোস্ত .. এইটা তুমার কয় নাম্বার চাপা, চাপা দিতি তো পয়সা লাগেনা, য্যামনে খুশি তেমনে দাও, তাইনা !"

আমি বিশ্বাস করি বৃত্তবন্দী কোন চাপা দেননি।

১৫. ১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২১
আবু সালেহ বলেছেন:
আমরা সবাই কিছু না কিছু ছিনতাই করছি...

ভালো লাগলো....
০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: হেই বস, আপনার রিপ্লাইটা কেমোনে মিস হইলো ...
এর জন্যে আমার শাস্তি হওয়া উচিত ..

ধন্যবাদ এবং শুভকামনা রইলো

১৬. ১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬
মেঘশাদা বলেছেন: golpo hoile bole deya uchit................shurute golpo likhe tarpor golper nam likhle bhalo hoi........na hole sheshe bole deya jai.....ata shudhui golpo........

karon keu jokhon pore sheto golpo na shotto ta bhujte pare na...shotto ghotona hole manush ekdhoroner abeg niye pore arr golpo hole onnodhoroner........

ata thik je onek golper ghotona bastob thekei ashe...tobu bole deya uchit bole mone kori... karon shotti kothata holo keu shotto bhebe portese pore dekhse je na ata mittha...ate ekishatthe tar feelings take hurt kora hoi...ekdhoroner dhokabajio bola jai...plus she khub confused hoi pore...tar kon likhata shotto arr konta mittha ta dhorte pare na......

arr golpo holeo dekha jai je golpo ta likha hoise shotti er moto kore...jemon akhane nijeke joraye ..so shobaito shotti bhabbe......commentgula jara korse shobai to shotti mone korei korse..ata to onekta mitha take shotti diye chalai deyar namantor...comment er reply deyar shomoy apnar moddhe bindumatro holeo oporadhbodh kaj kora uchit...jodi sheta na kore tahole obbosho onno kotha...


abaro bolsi...golpo likhe shuru korle apni hoito bhabsen je likhatar abedon noshto jabe...oke then abhabei likhe sheshe golpo bole dilei hoi.. karon bloge golpo sarao manush nijeder doinondin ghotona share kore...

oneke bhabe je golpo likhsi or banai likhsi ata bole dile hoito likhar abedon kome jabe......ata khub bhul dharona ......taholeto manush story book porto na........harry potter to purai obastober upor vitti kore likha....shobai golpo mene niye porse...koi tate ki kono abedon komse.......SHOTTI KOTHA HOLO AIDHORONER CONFUSING STATE JOKHON KEU RAKHE ....AMONKI COMMENT GULA DEYAR SHOMOY BAPARTA ARAL KORE JAI....PURA POST TATEI EKDHORONER SHOTTIMITTA SHOTTIMITHA KHELA KHELE TOKHON SHETAKE SREF DHAPPABAJI TYPE LAGE.....mone hoi post er kattti baranor jonno likha hoise...plus shotti bhebe je porse tar feelings take aghat kora hoise....( ami kintu bolsi na je apnar uddesho arup just bolsi je jokhon keu abhabe likhe tokhon amar kase arokomtiii lage)




Allah malum atto bishal comment pore apni ki bhabsen. :``>> :``>> :-* .. ami shudhu amar moner kothatai bolsii...ami kintu bhai apnake kono dosharop korsi na...amake bhul bujhiyen na...arr apni keno amon korsen, ki uddeshe shetao jani na...hoito sheta apnar ekantoi baktigoto bapar..amar bolata uchit hoini or kono right nai... tarporeo bollam......karon onek din dhore ai kothagulo mone chepe sillo......oneker likha porei amon hoise..shotti bhebe poresi pore dekhi purai mittha...ami arr chepe rakhte paarsi na dekhe bole fellam..apni please mind koren na or onnobhabe niyen na or mon kharap koiren na :``>> :``>> :``>> .. ashole proshongshar poriborte onno kissu bolle manush sheta khub shohoje grohon korte pare na...apnar jonno onek onek shubhokamona... :) :) :) :)
১৭. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬
প্রচেত্য বলেছেন: আপনর মূল্যবান পরামর্শের জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপণ করছি, গ্রহণ করবেন।

বিষয়বস্তুটি একজনের জীবনে অবশ্যই ঘটেছিলো ...
০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইজান

০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: আমি কবিতা ভালবাসি .. শুধু সময়ের অপেক্ষা

০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: ছিনতাইকারী ..

০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: শরীর'টা ভালো লাগছেনা ... কেমন জানি জ্বর জ্বর লাগছে .. আপনি কেমন আছেন ...

 

মোট সময় লেগেছে ১.০২২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
--- : শর্ত প্রযোজ্য : ---
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ