মা’কে নিয়ে টুকিটাকি; কিছুনা’ তার মায়ের জন্মদিনের শুভেচ্ছা !
১১ ই মার্চ, ২০১০ সকাল ৯:৪৩
আজ সকালে আওয়াজ খুলতেই প্রথম যে সাউট-টা চোখে পড়ল তা কিছুনা ’র একটা ছোট্ট সাউট। “আজকে আমার আম্মার শুভ জন্মদিন
”, আজ কিছুনা’র মায়ের জন্মদিন।
অনেক অনেক শুভেচ্ছা কিছুনা’র আম্মুর প্রতি।
‘মা’ শব্দটাই আমার কাছে হৃদয়ঘটিত ব্যপার। অন্য কোন অনুভূতি এতটা মায়া কখনো আনতে পারেনা যা একমাত্র ‘মা’ শব্দটাই পারে। কিছুনা’র মায়ের কথা ভাবতে ভাবতে আমার মা’য়ের কথা মনে পড়ে গ্যালো। একবার এরকম হয়েছে মা’কে জিজ্ঞেস করছি ‘মা তোমার জন্মদিন কবে’ মা তো হেসেই খুন, ‘কি করবি খোকা’ আমিও নাছোরবান্দা ‘আহা বলোনা, কবে তোমার জন্মদিন’ মা অনেকক্ষন কি জানি খোঁজাখুজি করলেন তারপর ‘খোকা, তোকে পরে বলবোনে’ – অবশ্য পরে আর জানাও হয়নি মায়ের জন্মদিনের তারিখ’টা।
‘মা’ নিয়ে যখন দু-কথা বলতে বসলাম, তখন এইতো কিছুদিন আগেকার দুটো স্মৃতি শেয়ার করা যাক ....
প্রতিদিনকার মত সকালে চা বানিয়ে সবাইকে খাওয়ানো আমার রুটিন মাফিক অভ্যাস। এটার কোন বাধ্যবাধকতা নেই কিন্তু নিয়মে দাড়িয়ে গিয়েছে। সেদিনও চা করে মায়ে’র রুমে চা দিতে গিয়ে দেখি মা’ নামাজ পড়ে চেয়ারেই ঘুমিয়ে পড়েছেন, আমি আর তাকে ডাকিনি, অবিকল চায়ের কাপ হাতে ঠাই দাড়িয়ে থাকলাম, কতক্ষণ হবে, বড়জোড় ৫০ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড, মা জেগে উঠলেন ‘কি রে, চা হাতে দাড়ায় আছিস’ আমি সুযোগ্য সুযোগে ‘মা, দেখো দেখো তোমার প্রতি আমার ...’ মা কথা কেড়ে নিলেন ‘কতক্ষণ দাড়ায় আছিস’ এবার আমিও ‘যতক্ষণই থাকি না কেনো, বায়েজীদ বোস্তামী পানি হাতে সারা রাত দাড়িয়ে পরে বড় পীড় হয়েছিলেন মায়ের দোআয়, আর আমাকে দেখো সকাল সকাল চা হাতে তোমার পাশে দাড়িয়ে, মা এবার তাড়াতাড়ি বায়েজীদ বোস্তামীর মায়ের মত একটা দোআ দাওতো’ – মাথাখানি নীচে নামিয়ে দিলাম ‘খোকা, আমি তোর মা-ই দোআ দিচ্ছি, অনেক বড় হবিরে খোকা’ – মা’কে জড়িয়ে ধরে বললাম ‘মা, তুমি তো সব সময় দোআ করো, আর লাগবেনা’
ওইদিনটা আমার সবচে ভালো গ্যালো।
দ্বিতীয় ঘটনাটা, অফিস ছুটির দিন বাসায় আছি। তখন সন্ধ্যার দিকে একটা ফোন এসেছে সেলফোনে। ধরতে ইচ্ছে করছিলোনা, মা তখন ওযু করছেন, মাকে গিয়ে অনুরোধ করলাম ‘মা, ফোনটা ধরে বলো, শুয়ে আছি’, ওযু করতে করতেই মা বলছেন ‘আমি ওযু করছি আর তুই আমাকে মিথ্যে বলতে বলছিস’ আমিও চিন্তায় পড়ে গেলাম, ফোনটা বেজেই চলেছে, সাথে সাথে তাই ‘মা, আমি বিছানায় গিয়ে শুয়ে পড়ছি, তুমি এবার বলো – আমি শুয়ে আছি’ মা আমার দিকে গড়গড় চোখে তাকিয়ে আছেন, ফোনটার লাইন ততক্ষনে কেটে গ্যালো। পরক্ষনেই সেই ফোনটা আবার এলো এবার মাকে ফোনটা দিয়েই শুয়ে পড়লাম – মাও যথারীতি ফোনের লাইন-টা কেটে দিলেন। “খোকা এভাবে আমাকে দিয়ে আর কখনো মিথ্যা বলবার জন্য বলাবিনা” – রাতে মা’কে সরি বলেছিলাম, মা আর কিছুই বলেন নি।
মা’কে নিয়ে এরকম আমাদের সকলের জীবনে অনেক টুকিটাকি ঘটনা রয়েই গ্যাছে, খুব আনন্দিত হোই, আবেগে আপ্লুত হোই, ভালবাসাই সিক্ত হোই – সবটাই মা’য়ের উপলক্ষ।
আজ তাই এদিনে, কিছুনা’র আম্মুর জন্য আমাদের সকলের পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভকামনা। তিনি দীর্ঘজীবি হউন এ প্রার্থনাই করি।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অবশ্যই, ঠিক বলেছেন
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মা........
ছোট্ট একটা শব্দ অথচ কি গভীর !
কিছুনা এর মায়ের জন্য অনেক জন্মদিনের শুভেচ্ছা......
শুভকামনা প্রচেত্য।
লেখক বলেছেন: সাজি আপু, অনেকদিন পর, খুব মনে পড়ে কিন্তু ব্যস্ততায় অনেকটা বন্দী ... সবাই ভাল আছে নিশ্চয়
কালপুরুষ বলেছেন:
"মা" - এই ডাকের হয়না তুলনা। কিছুনা'র আম্মুকে জন্মদিনের শুভেচ্ছা।
লেখক বলেছেন: কালপুরুষ'দা অনেকদিন পর দেখা হলো, নিশ্চয় ভালো আছেন
আপনি শূনে আশচর্য্য হবেন আমি যখনই আমার ছেলেকে বায়জীদ বলে ডাকি তখনই সে ১ গ্লাস পানি নিয়ে আসে। তার নাম অন্য কিন্ত একদম ছোট বেলায় বায়জীদ বোস্তামী (রহঃ)র গল্প বলেছিলাম।
লেখক বলেছেন: ওয়াও, সত্যি দারুন তো ব্যপারটা - আপনার ছেলের কথা শুনে তাই ভাবছি মায়ের প্রতি কতটা ভক্ত, কত অনুগত , ওর জন্য অনেক অনেক দোআ রইলো।
মায়ের প্রতি তার ভালবাসা সারাজীবন অটুট থাকুক সে চাওয়াটাই থাকবে আপনার সন্তানের প্রতি, সকল মা'ই তাই চায়।
আমার যেকোন লেখায় যখন কারও মন্তব্য পাই, খুব উৎসাহিত হই। প্রত্যেকটা মন্তব্যই আমার বড় পাওয়া, অনেক অনেক অভিজ্ঞতার।
শুভকামনা রইলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ, পারভেজ
শুভকামনা রইলো
সাঈফ শেরিফ বলেছেন:
আমার পিচ্চির জন্মদিন এপ্রিলে, কিছু একটা পাঠানো দরকার।
লেখক বলেছেন: অনেক অনেক শুভকামনা
লেখক বলেছেন: আমিও যোগ করি ... অনেক
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
খুব সুন্দর একটা পোষ্ট, প্রচেত্য! পড়ালেখার কারণে পরিবার থেকে দূরে থাকি, মা'র সাথে ফোনে প্রতিদিনই কথা হয়, কিন্তু তাতে কি মন শান্ত হয়? মাকে একবার দেখলে মেঘলা দিনটাই যেন রৌদ্রজ্বল হয়ে ওঠে... একটা খুশির খবর, আজ রাতে মা'র কাছে যাচ্ছি!! পৃথিবীর সব মাকে আমার শ্রদ্ধাবনত শুভেচ্ছা।
লেখক বলেছেন: দারুন খবর, আমি অবশ্য বিধাতা'র কাছে শুকরিয়া- সারাটাজীবন মায়ের কাছে থাকতে পেরেছি ..আপনার আনন্দের অনুভব-টা আমি নিজেও পরখ করতে পারছি
তাকেঁ আমার সালাম এবং শ্রদ্ধা জানাবেন।
ত্রেয়া বলেছেন:
কিছুনার আম্মুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা....প্রচ্যেত্য, আপনার নিজের মাকে ঘিরে লেখা টুকিটাকি গল্পগুলো পড়তে গিয়ে আমার নিজের মাকে হঠাৎই মিস করছি খুব বেশি যেন....
লেখক বলেছেন: আমরা যারা মা'য়ের কাছ থেকে দূরে থাকি বা মা আমাদের থেকে দূরে থাকেন, আমরা প্রত্যেকেই মা'কে প্রতিদিনের জন্য মিস করি, ঠিক একই ভাবে প্রতিটাদিন মা'কে মিস করার এই কষ্টটা নিজের ভেতর লুকিয়ে রাখি।
~স্বপ্নজয়~ বলেছেন:
মা কে জন্মদিনের শুভেচ্ছা ... কৃতজ্ঞতা প্রচেত্য, মা'র জন্মদিনে এত সুন্দর করে পোষ্ট দেবার জন্য
পৃথিবীর সকল মা'কে ভালবাসা ...
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা, স্বপ্নজয়
লেখক বলেছেন: শুভেচ্ছা
লেখক বলেছেন: খাওয়ার আপডেট দেন !
kisuna বলেছেন:
অশেষ ধন্যবাদ প্রচেত্য।যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁরা আমার মাকে না চিনেও শুভেচ্ছা জানালেন, তাই কৃতজ্ঞবধ করছি।
লেখক বলেছেন:
কিছুনা, আমি মনে করি আজ আমাদের সকলের মধ্যে আপনার সবচেয়ে খুশির একটা দিন।
আমার মা'তো পরে আর বলেননি তার জন্মদিন কবে, আমি সেভাবে আর কখনো জানতেও চাইনি।
সবচেয়ে সুখী দিনে নিশ্চয় মা'কে নিয়ে অনেক মজা হোলো। অনেক অনেক শুভকামনা আপনার পরিবারের সকলের প্রতি।
ভাঙ্গন বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা রইলো অদেখা সেই মায়ের প্রতি।
লেখক বলেছেন: অনেক অনেক বেশী অগণিত শুভেচ্ছা
ইষ্টিকুটুম বলেছেন:
কিছুনা-র আম্মুকে ওনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন: শুভেচ্ছা
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
অনেক অনেক শুভকামনা। তিনি দীর্ঘজীবি হউন এ প্রার্থনাই করি।
লেখক বলেছেন: শুভেচ্ছা
লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা
রংধনুর সাত রঙ বলেছেন:
বোহেমিয়ান কথকথা বলেছেন: একটু লেট করেই চোখে পড়ল , ভালো লাগল কিসুনা আপুর আম্মুকে শুভেচ্ছা ।
লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















জন্মদিনের শুভেচ্ছা যানাবেন......................।