নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

এই আমার বর্ষবরণ - এক অন্যরকম অনুভূতি
১৪ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৭
বিদায় ১৪১৪, একটি পোষ্টার সাটা ছিল আমার এ্যাপার্টমেন্টের ঠিক দরজার ওপরটাতে। রাতে যখন বাসায় ফেরা হয় তখন খেয়াল করি। হয়ত ফ্লাটের কোন তরুন বা তরুনী উচ্ছসিত জীবনের কোলাহলের রং এভাবেই ছড়িয়ে দিয়েছে।
ততক্ষনে মোবাইলের এসএমএস ফোল্ডার ফুল, মেইলের ইনবক্সে শ’খানিকের মত আনরিড মেইল, সবই নববর্ষের শুভেচ্ছার আগমন বার্তা। কেউ উপেক্ষিত নয়,...
- ২৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০৬বার পঠিত
বৃষ্টি বন্দনা
১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৪
আধো ঘুমে ব্যালকনিতে দাড়াতেই পায়ে জলের স্পর্শ, আকাশের আলোটাও যেন খানিকটা আঁধারের দখলে, দেখেই বোঝা যায় রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে।
আজ সারাটাদিন মেঘ আর বৃষ্টিদের আকাশ দখলে। ব্যস্ততাময় জীবনের ক্লান্তি ছাপিয়ে যখন নীড়ে ফেরার প্রস্তুতি তখনও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। বাসস্ট্যান্ডে পৌছতে পৌছতে ততক্ষনে শুরু হয়ে গিয়েছে সজোরে। ছাতাটা মেলে দাড়িয়ে...
- ৩২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৫৫বার পঠিত
কাল রাতে পাওয়া কার্ডটি ...
০৭ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:০৫
চোখের পাতাদুটো বন্ধ, কিন্তু ঘুমিয়ে নেই, ইচ্ছে হচ্ছিলনা জানালার পর্দা সরিয়ে দেবার। আজ কি আকাশে মেঘ করেছে? অন্য সকালের মত আজ আলোর তেমন ছটা নেই। তবুও উঠতে ইচ্ছে হচ্ছিলনা। ব্যালকনির কার্ণিশে কোন পাখির ডাকও নেই, ওরাও কি আমার মত আজ বিষন্ন তাহলে! কি হল আজ কেনই বা এমন হচ্ছে! কাল...
- ৩৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৭৭বার পঠিত
আজ সারাদিন - সারাবেলা
০১ লা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
বছরের প্রথম দিন, অপেক্ষার প্রহর শেষে নতুন দিনের প্রত্যাশার প্রাপ্তি। আনন্দ, অনুভূতিটাই অন্যরকম। তেমন কোন আয়োজনের ঘটা নয়, খুব সাধারণভাবেই বরণ করে নেয়া। তবুও সাধারণের মাঝেই অসাধরণের অস্তিত্ব আছে বলেই বিশেসত্বগুলো আলাদা করে চোখে পড়ে। এই যেমন আজ সকালটা অন্যদিনের তুলনায় একটু আলাদাভাবে শুরু হল, মোবাইলের স্ক্রীনে ২০-২৫টি উইশ এসএমএস...
- ১৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩২০বার পঠিত
এক সূর্যাস্ত এবং সূর্যোদয়, একটি নতুন ভোরের অপেক্ষায় :: (স্বাগতম ২০০৮)
৩১ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০
অন্যরকম একটি উপলক্ষ তৈরী হয়ে গেল, যদিও গতানুগতিক বা ধারাবাহিকতারই কিছ। একটি সূর্যাস্ত এবং এক নতুন সূর্যদয় দেখার অপেক্ষা। আজ বছরের শেষ দিন, সন্ধ্যা ঘনিয়ে রাতের আধার আনার জন্য যখন সূর্য মশাই পশ্চিম দিকে হেলে পড়বে তখন শুধু একটি দিনের সমাপ্তিই হবেনা, পুরো বছরের আনন্দ, বেদনা, হাসি, কান্নার ৩৬৫দিনের একটি...
- ৩৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪০৪বার পঠিত
'বন্ধুত্ব' মানে প্রেম নয় !
০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৪
একসাথে পড়াশোনা করছে অমিত - সবিতা। একই ইউনিভার্সিটিতে। শুধু ক্লাসের সময়টুকুতেই নয়, তার বাহিরেও একসাথে প্রতিদিন কিছুটা সময় ব্যয় করে তারা। ক্লাস টেষ্ট, এ্যাসাইমেন্ট, সিডিউল মেইনটেইন সবকিছুই প্লান মাফিকেই করে। পরষ্পর পরষ্পরের বন্ধু, খুব ভাল বন্ধু ওরা। শেয়ার করছে দুজনে সব কিছুরই ভাল, মন্দ, সুখ, দু:খ। বেশ ভালই চলছিল...
- ৩৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৯৯বার পঠিত
রিটায়ারমেন্ট ! !
৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
নিয়মিত কর্মব্যস্ততার জীবন থেকে আজ কিছুদিন হল দিলগুলি অন্যরকম, যেন ছন্দপতন হয়েছে, সকালের পরিপাটি ড্রেসে অফিসের প্রস্তুতির তড়িঘড়ি নেই, এক কাপ গরম চায়েরও আগের মত ডিমান্ড নেই, শেভিং কিটগুলো নিয়েও তেমন নাড়াচাড়া হয়না, সাজিয়ে দেয়া লাঞ্চ বক্সটিতেও কোন দুপুরের খাবার ভরা হয়ে উঠেনা, জুতোর চামড়াতেও কালির প্রলেপ পড়েনা আর।
মরচে পড়ে...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫৯বার পঠিত
বিশ্ব প্রেমিক/প্রেমিকাদের জন্য সুখবর ! নতুন কোন বিষ্ময় কি অপেক্ষা করছে আপনার জন্য !
১৩ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৪
“সখিনা,
প্রিয়তমা আমাকে বিশ্বাস কর তোমাকে আমি ভালবাসি আর ভালবাসি, ........................... আমার ভালবাসার স্বাক্ষী এ চিঠি, এ রক্ত, যে রক্ত দিয়ে লেখা এ চিঠি
আমাকে বিশ্বাস না কর আমার এ রক্তকে বিশ্বাস কর
ইতি, তোমার আবুল ভাই”
আমাদের ভিতর যারা প্রেমিক মশাই, কভু ভালবেসে কিংবা প্রেমের সাগরে হাবুডুবু খেতে খেতে এধরনের কাব্য লিখতে...
- ১৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩৮বার পঠিত
উচ্ছাস ভরা কিছু সময়, কিছু ঘটনা আর জমে থাকা কিছু স্মৃতি
০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৪
সরকারী ছুটির দিন, তারপরেও অফিস, মনিটরের সামনে নেটে বসে থাকা, ¯েপ্রডশীট, টাস্ক ম্যানেজার ওপেন করে আনমনাই থেকেই কিছু কি ভাবতে থাকে ছেলেটি। একপ্রকার উদাসীনই বটে আজ!
একটা ফোন পেয়েই বাহিরে ছুটতে হল। যদিও অফিসের কাজই।
যখন স্টুডেন্ট ছিল তখন এ ছুটির দিনগুলিতে বন্ধুদের সাথে আড্ডায় সময় পার হত। পড়ালেখা পুরোপুরি শেষ...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭৪বার পঠিত
সারপ্রাইজের অতীত, বর্তমান এবং ভবিষ্যত !!! সারপ্রাইজ টু গিন্নী'স জন্মদিন !
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১২:২৪
সারপ্রাইজ ! আর কাউকে নয় নিজের গিন্নিকে দেয়া সারপ্রাইজ। গিন্নীর জন্মদিনের সারপ্রাইজ। প্রশ্ন জাগতেই পারে এত সম্পর্কেল ভীরে গিন্নিকে কেন টেনে আনছি ? তা পোষ্টটি পড়লেই বুঝতে পারবেন। শিরোনামের সাথে সঙ্গতি রাখছি, তিনটি কালের বিবর্তনে সারপ্রাইজের যে রং লেগেছে তারই কিছুটা ....
অতীত:
[আজ গিন্নীর জন্মদিন, সকাল থেকেই অপেক্ষা করছে কখন...
- ২০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩০৭বার পঠিত




