তুমি রোদেলা অরন্নে যেন এক মায়া হরিন
তুমি তীব্র খরার পরে যেন হৃদয়ে বৃষ্টিদিন
জাদুকরি এক ছোঁওয়ায় তুমি বদলে দেবে আমায়
আমি চোখ বুজে দেখি তুমি এলে পায় পায়
ভাবিনি এত সহসা চূর্ণ হব ভালবাসায়।।
তুমি খুব চাওয়ার পরে যেন হাসলে এক ঝলক
আমি চাইনা কিছুই তো আর শুধু চেয়ে থাকি অপলক
অবাক এক প্রভায় কাছে টেনেছ আমায়
আমি রই যে ভাষাহীন সেই অদ্ভুত মমতায়
তুমি সাত সাগর দূরে যেন চমকে দেওয়া কাহিনী
আমি ক্ষুদ্র প্রজা যে দেশে তুমি সেই দেশের রানি
মিষ্টি সুখের আসায় খুজে নেবে এই আমায়
আমি প্রাণপণে ভাবি তুমি আমার সীমানায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

