আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে, আমার স্বপনলোকে দিশাহারা

...পরীক্ষাশেষের জট-ভাবনা

০১ লা মার্চ, ২০০৭ সকাল ৭:৩৩

শেয়ারঃ
0 0 0

সমাবর্তন হয়ে গেলো কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমার ব্যাচের পোলাপান গ্র্যাজুয়েট হবার মহা আনন্দে আমার সামনে আলখেল্লা জাতীয় পোশাকটা পড়ে ঘুরাঘুরি করলো, আমি মুখ গোমড়া করে এখনও দিন গুনছি পরীক্ষা শেষ হবার, হায়রে বিজ্ঞান অনুষদের সেশন জট!

নাহ, আর বেশি দিন আফসোস করতে হবে না, পরীক্ষা অবশেষে শেষ হতে চললো, আর মাত্র একটা বাকি। আর সেই একটা দিন আসতে বাকি আছে মাত্র 2 দিন। পরীক্ষা শেষ করে কি কি করব এইসব প্ল্যান করে করে এখনি সময় কাটানো শুরু হয়েছে-- বইমেলা গেলো মাত্র- নিজের এবং বন্ধুদের কেনা বই মিলে অনেকগুলো বই পাওয়া গিয়েছে পড়ার জন্য, শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট, খুব ভালো কিছু মুভি জমে আছে দেখার জন্য, ব্লগিং তো আছেই--আর সবকিছুর শেষে নতুন খবর পেলাম আমার স্কুলজীবনের অসম্ভব প্রিয় বন্ধু তন্বী আসছে সুদূর জাপান থেকে-- সব মিলে আসন্ন ছুটি কাটানোর আনন্দের কথা ভেবে এখনই চোখ-মুখ উজ্জ্বল হয়ে উঠছে!

কিন্তু জানি না কেন আনন্দ আর আনন্দের ভাবনাগুলোর স্থায়ীত্ব বেশিক্ষণ হয় না...। ঝট করেই মনে পড়ে গেলো থার্ড ইয়ার ফাইনালের কথা। পরীক্ষার সময়ের খুব কমন একটা ব্যাপার, পরে কি হবে এটা ভেবে সময় কাটানো। সেবারও হাজার প্ল্যান করলাম। বাসায় পড়া হয়না বলে পরীক্ষার সময়টা আমি হলেই থাকি। সেবারও পরীক্ষার টানা দেড় মাস হলে ছিলাম। বাসার সবার কথা খুব মনে পড়তো, আর মনকে সান্তনা দিতাম, আর তো মাত্র কটা দিন...আগস্টের 23 তারিখ, পরীক্ষাটা খালি শেষ হোক না, একদম ফাটাইয়া ফেলব!

আমি আদৌ কিছু ফাটিয়েছিলাম কিনা মনে নেই, কিন্তু কপাল বলে কি একটা জিনিস নাকি আছে মানুষের...থাকলে ওইটা আমার ফেটেছিলো বোধ করি, ঠিক 23 আগস্ট, আমার পরীক্ষা শেষের আকাংখিত দিনটিতে...। অপেক্ষার অবসান সব সময় হয় না, সেই দিন বুঝেছিলাম আমি। তাই মায়ের সাথে জমে থাকা গল্পগুলো আর কখনও করা হলো না আমার, দেড় মাসের অপেক্ষা হয়ে গেলো অনন্তকালের।

অনার্স ফাইনালের এই শেষ পরীক্ষাটার আগে সব কিছু ছাপিয়ে প্রতিটা মুহুর্তে সেই দু:সহ স্মৃতিই কেন যে মনে পড়ছে মামণি, পড়তে পারছি না, কোন কিছুতে মন বসাতে পারছি না...এত দিন পরে বোকার মত আবারও প্রশ্ন করি, আম্মু, তুমি কেন চলে গেলে?

 

প্রকাশ করা হয়েছে: খেরোখাতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৭ সকাল ৭:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা মার্চ, ২০০৭ দুপুর ১:৪৬
অতিথি বলেছেন: জীবনটাই তো এমন, সবাইকেই যেতে হবে। আপনার মার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুক, আপনাকে শোক ভুলবার শক্তি দিক। অসংখ্য বার বলা একটা এপিটাফের লেখা রিপিট করছি,

এ পৃথিবীতে জন্ম অনিশ্চিত, কিন্তু মৃতু্যু ধ্রুব, তবু মানুষ মৃতু্য দেখে কাঁদে।
২. ০১ লা মার্চ, ২০০৭ বিকাল ৪:০৯
আলী বলেছেন: ডোন্ট মাইন্ড ঘুরতে যাবেন আমার সাথে?
৪. ০২ রা মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:৫৮
কনফুসিয়াস বলেছেন: মন খারাপের কথা শুনতে চাই না। যদি ভুল করে মন খারাপ হয়, তবে সেটাও ভুলে যা।
খারাপ কিছুর আশংকাকে পাত্তা দিতে নেই কখনো।
সব বাদ দিয়ে সামনে তাকা।
৫. ০২ রা মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
অতিথি বলেছেন: হুমমম, কত কিছুই ঘটে আমাদের জীবনে। শত কষ্ট হলেও কিছু জিনিষ পাশে ফেলে রাখা লাগে।

তন্বী কে আমার শুভেচ্ছা দিয়েন
৬. ০৩ রা মার্চ, ২০০৭ ভোর ৫:৫৫
অতিথি বলেছেন: অনেক কিছুকে সংগে নিয়েই এগিয়ে যেতে হয়। সামনে এগিয়ে যান। শুভকামনা।
৭. ০৯ ই মার্চ, ২০০৭ রাত ৯:১৮
মাশীদ বলেছেন: লেখাটা পড়েছি ক'দিন আগেই। মনটা খারাপ হয়ে গেল।

ভাল থাকিস। দেশে গেলে দেখা হবে।
৮. ০৯ ই মার্চ, ২০০৭ রাত ৯:২৬
নজমুল আলবাব বলেছেন: আগে চোখে পড়েনি। মাশীদের কমেন্ট দেখে ঢুকলাম... মনটা খারাপ হল।
৯. ০৯ ই মার্চ, ২০০৭ রাত ৯:৩৭
হযবরল বলেছেন: ভাবছিলাম কমেন্ট দিবোনা। প্রথম বর্ষের পরীক্ষার মাঝখানে আব্বা ইন্তেকাল করেছিলেন। কেন জানি একই তরঙ্গের অনুরণন বোধ করলাম।
১০. ১০ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:০৬
অতিথি বলেছেন: আউলা মাথার আউলা ধরনের পোস্ট, তবু যারা পড়েছেন...অনুভব করে মন্তব্য করেছেন, তাদের মহানুভবতায় কৃতজ্ঞতা জানাচ্ছি।
১১. ১৩ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:৩০
অতিথি বলেছেন: হুমমমম
অফুরন্ত সময় হাতে...তাই না??

পড়াশোনা তে আছেন ভালো আছেন শেষ হলেই ভালোর দিন শেষ হয়ে যাবে...

 

মোট সময় লেগেছে ০.৯৪৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

কেন খুঁজিস মিছে সোনার মত

হারিয়ে যাওয়া দিন-

কেন ভাবিস বসে চেরাগ হাতে

আসবে আলাদিন--

কেন আঁকিস মনে বৃথাই কেবল

অসম্ভবের ছবি

কেন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ