নিঃশব্দে
২৪ শে মে, ২০০৭ ভোর ৪:০৩
সংগীর অভাব আমার হয় নি কোনদিনই -
এই যে দেখো
বইয়ের তাকে আর একটুখানি জায়গাও নেই অবশিষ্ট।
গানের জলসায় যাওয়া হয় না আজকাল ঠিকই,
তাই বলে গান শুনি না ভাবো না নিশ্চয়ই!
গানের বাজারজাতকরণ ব্যাপারটা মন্দ নয় কি বল?
যদিও ইদানিং আগের মত
খবরের কাগজে খুঁজি না
আজ কোথায় কখন কোন নাটকের শো চলছে,
অথবা ভালো লাগা মুভির ফেস্টিভাল।
কিন্তু সব আছে ডিভিডি হয়ে,
হাতের কাছেই অন্য সব কিছুর মতই।
আর আছে বিশ্বজোড়া জাল ছড়ানো এক গণকবাক্স।
এত কিছু নিয়ে
কাটানোর মত সময়গুলো
অতিরিক্ত হয়ে যায় নি কখনই তাই আমার জন্য।
বুঝতে পারছো তো?
তোমাকে আজকের ব্যস্ত বিকালটার কথাই বলি নাহয়--
আজ কি হলো জানো?
বিকাল বেলা হঠাত সে কি উত্তাল বাতাস! ঝড় !
আমি বারান্দায় গিয়ে দাঁড়াতেই
ভীষণ বাতাসে আমার স্কার্টের ঝুল গোল হয়ে ফুলে উঠলো!
ঠিক ছোট্টবেলায় যেমন ঘরের কোনায় দাঁড়াতাম
ফ্যানের বাতাসে ফ্রকের ঝুল ফোলাতে!
আর ঠিক তখনই আমার একটুখানি, হ্যা খুব একটুখানিই
তোমার কথা মনে হলো...
ধানমন্ডি লেকে বেড়াতে গিয়ে একদিন
হঠাত এমনি ঝড়ের কবলে পড়েছিলাম আমরা,
তোমার মনে পড়ে?
সবাই যখন ছুটোছুটি করে আশ্রয় খুঁজতে ব্যস্ত,
তখন তুমি আর আমি হাত ধরে লেকের পাড়ের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে!
আমি সেদিন কেন যেন শাড়ি পড়েছিলাম,
ঝড়ো বাতাসে
পতপত করে উড়ছিলো আমার লাল টুকটুকে শাড়ির আঁচল...।
এই তো, এইসব স্মৃতি রোমন্থনের ব্যস্ততায়ই
কেটে গেলো আমার আজকের বিকেল,
অন্য আর সব দিনের মতই।
এবার বলো তো, তোমাকে ভাবার বিলাস
তবু কেন কাঁদাবে আমায়?
সময় কোথায় আমার তেমন!
কিন্তু কি আশ্চর্য!
প্রতিটা দিনের শেষে কেন যেন রাত নামে।
নামেই,
রোজ।
আর আমার সারাদিনের নিজস্ব সংগীদের
ঠিক সেই মুহুর্তে সবচেয়ে বড় শত্রু মনে হয়।
আমার ভীষন ব্যস্ততার আলগা মুখোশ
এক নিমেশে খসে পড়ে।
আমার চিতকার করে বলতে ইচ্ছা করে --
আমার এসব কিচ্ছু চাই না
কিচ্ছু না!
আমার--
শুধু তোমাকে চাই!
(মাঝ রাতে এটা কি নাজিল হলো আমার ওপর নিজেই বুঝছি না, তাই "ইচ্ছেঘুড়ি" বিভাগে ছুঁড়ে ফেললাম।)
প্রকাশ করা হয়েছে: ইচ্ছেঘুড়ি বিভাগে । সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৭ বিকাল ৩:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
খুব ভালো লেগেছে নাজিলকৃত পঙ্কিসমূহে লেগে থাকা ভাব।
জানালা বলেছেন:
সুন্দর লিখেছেন প্রজাপতি
তারেক রহিম বলেছেন:
দারুন! খুব ভাল লাগলো পড়ে। আপনার 'তুমি' খুব ভাগ্যবান।
আনোয়ার সাদাত শিমুল বলেছেন:
শুভঙ্কর আজকার বড্ড বেশী ফাঁকি দেয়!প্রজাপতি, জটিল শব্দ প্রয়োগে বিমূর্ত কবিতা বিনির্মাণে আমি ভীত হয়ে যাই। সেখানে আপনার কবিতা সহজিয়া বোধের কারণে মন ছুঁয়ে গেলো। মাঝে মাঝে এরকম দুয়েকটা পোস্ট আশা করতে পারি কি!
মানবী বলেছেন:
ভালো লিখেছেন প্রজাপতি, ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
না কবিতা নন গদ্য, ব্যকুল বাসনায় সিঞ্চিত শ্রাবণ মেঘের সজল-ঘন অনুভূতি হঠাৎ যেন মনের জানালায় মৃদু ঝাপটা দিয়ে চলে গেল। ভিজিয়ে দিল গেল হৃদয়ের এককোণে পরম যত্নে জমিয়ে রাখা বাসর সাজানো গোলাপের সেই পাপড়িগুলোকে।
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
সেই রকম :-)কবিতা বুঝি না, সেই আমারেও কমেন্টানোর জন্য লগইন করাইলেন ...
ফাটাফাটি ...
যীশূ বলেছেন:
নাজিল তো আপনার উপরই হওয়ার কথা। ভালো জিনিস নাজিল হইছে।
প্রজাপতি বলেছেন:
অনুভূতি, সন্ধ্যাবাতি, মাহবুব সুমন ভাই,বেশি বুঝলে তো সমস্যা রে ভাই! কি একখান লিখলাম, এর মাঝে মেলবোর্ন এলো কোত্থেকে? :-)
ফারহান দাউদ,
৫ দিসেন কিন্তুক লেখার জন্য না ভাবের জন্য -- হাসব না কানব আপনিই বলে দেন। :-(
জানালা, তারেক রহিম, মানবী, কালপুরুষ,যীশূ,
অনেক ধন্যবাদ সবাইকে।
কিং, হে হে :-)
শিমুল,
প্রথমত এটা আদৌ কবিতা হয়েছে কি? সেই ঘোষণা দিতে আমার কিন্তু সাহসে কুলাচ্ছে না! তবে, এটা যা হয়েছে সেরকম কিছু মাঝে মাঝে পেতে পারেন মনে হয় :-)
প্রজাপতি বলেছেন:
সত্যি ভাল্লাগলো আপু? তুমি বললা বলে ভালো লাগছে কেমন যেন।প্রজাপতির মতই আবার কেমন কথা? প্রজাপতি কেমন?
শ্যাজা বলেছেন:
প্রজাপতি কেমন এইটা আবার একটা প্রশ্ন হইল রে?সত্যিই ভাল হয়েছে। মিষ্টি। সুন্দর। মনছোঁয়া।
দ্রোহী বলেছেন:
এককথায় ................... চমৎকার!
রশ্মি বলেছেন:
তোমার লেখাটা পড়ে আমার কেন কষ্ট লাগতেছে? ধ্যাত ছাই মোটেই ভালো কিছু নাযিল হয় নাই।এতো চমৎকার করে কেমন করে নিজেকে প্রকাশ করো বলতো প্রজাপতি? আমি যদি পারতাম!!
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
প্রিয় পোস্টে অ্যাড কইরা দিছি :-)
প্রজাপতি বলেছেন:
দ্রোহী ভাই,থ্যাঙ্কু দাদা, এইটা লিখে খুব সংকোচে ছিলাম, কি জিনিস এটাই বুঝছিলাম না!
রশ্মি,
আসলেই ভালো কিছু না। :-(
কিংকং,
আপনেরে মার খাওয়ানোর ব্যবস্থা করতে হবে বুঝলেন? খালি আমারে বিব্রত করেন!
ধুসর গোধূলি বলেছেন:
কুংফুরে কেউ খবর দেয় নাই?
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
আরে আজব, আমি আবার লজ্জা দিলাম কখন? ... আপনার মাত্র ৩টা পোস্ট প্রিয় পোস্টে অ্যাড করছি ... কুংফু ভাইয়ের ২টা ... এতেই আর জায়গা নাই ... জায়গা থাকলে আপনাদের আরো অনেক পোস্ট অ্যাড করতাম ... আপনি খুশিই হন আর বেজারই হন :-)
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন:
মাইর দিতে হইলে তো আগে হাতে পাইতে হবে, আমারে আপনি পাবেন কই? :-)
রক্তিম বলেছেন:
খুব ভালো লিখেছেন প্রজাপতি।
মৃন্ময় আহমেদ বলেছেন:
হায় এমন কেনো হয় বন্ধু বলতে পারো কিকেনো এক ঘরে থেকেও দুজনে একাকী।?
একটা সময় ছিলো যখন চোখ বলতো কথা
একটু কাছে পাবার জন্য কী যে আকুলতা
সারা দিনমান কেটে যেত মনের কথা বলে
পার্কে বসে বিকেল দেখা জরুরী কাজ ফেলে...
মাশীদ বলেছেন:
রাত জাগার খুব বিশ্রী স্বভাব হয়েছে আজকাল। রাত পেরিয়ে ভোর হয়ে যায় প্রায় প্রতিদিনই। আজ রাতটাও প্রায় সেরকম। কেমন যেন একটা অস্থিরতা আজ। অনেকক্ষণ ধরে এ গান থেকে সে গানে যাচ্ছি, এ পোস্ট থেকে সে পোস্টে যাচ্ছি...ঠিক ভাল লাগছিল না কোনটাই। এতক্ষণ পরে তোর এই পোস্টটা পড়ে ভাল লাগছে খুব। কেমন যেন শান্তি-শান্তি, যদিও পোস্টটা মন খারাপের। আজকে এটার দরকার ছিল বলেই বোধ হয় আগে পড়া হয়নি।
প্রজাপতি বলেছেন:
বদ্দা, থ্যাঙ্কু দিতে দেরি হয়ে গেলো। গোধূলী, বুঝতে পারছি না :-(
কিং, পেয়ে যাবো হয়তো একদিন। তখন ঠেলা বুঝবেন!
রক্তিম, অনেক ধন্যবাদ।
মৃন্ময়,
দারুন তো! অনেক দিন পরে আপনি। ভালো আছেন তো?
মাশীদ'পু,
এরকম তোমার একটা পোস্ট অনেক রাত জেগে পড়ে আমার এমন হয়েছিলো মনে আছে? মাঝে মাঝে এরকম মিলে যায়, না?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















শেষের ওই একটা লাইন ই সব বলে দেয় ।