somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ডকুমেন্ট ম্যানেজমেন্টের ভবিষ্যত
উপরন্তু ফাইল কে তৈরী করছে, কবে তৈরী করছে, কোথাও প্রকাশিত হয়েছিল কিনা এইসব ব্যাপারও আলাদা করে জমাতে হয়। এমন যদি হত যে প্রতিটা ফাইল নিজেই স্টোর করবে কোথায় প্রকাশিত, কে লিখেছে, আর কোন কোন ডকুমেন্টের সাথে সর্ম্পকিত তাহলে বেশ হত।

আমার মনে হয় ভবিষ্যতে ডকুমেন্টগুলো এমনই স্মার্ট হবে। একটা ডকুমেন্ট খুঁজতে গিয়ে সেটা না পেলেও একইরকম অন্যান্যগুলো পাওয়া যাবে। তখন একের ল্যাজ ধরে বাকিগুলোকে বের করে ফেলা যাবে।

বলুনতো কি রকম হবে ব্যপারটা?

(সচলায়তনে প্রথম প্রকাশিত)]]>
http://www.somewhereinblog.net/blog/projuktiblog/28715714 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/28715714 2007-06-12 14:55:57
বির্বতিত ওয়েব সার্চের ভিতর জেনেটিক এলগোরিদম
বির্বতিত ওয়েব সার্চ বিষয়টা শুনতে যতো খটোমটো লাগছে আসলে ততটা খটোমটো নয়। আপনি হয়ত এমনিতেই এই পদ্ধতিতে সার্চ করে থাকেন। একটা লেখা লিখেছিলাম কিভাবে [link|http://mahbub.wordpress.com/2007/03/19/comparison-of-bibliographic-search-engines/|wjUv]]>
http://www.somewhereinblog.net/blog/projuktiblog/28705825 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/28705825 2007-04-12 05:18:47
অফলাইনে বাংলা ওয়েবটুলস ব্যবহার http://www.somewhereinblog.net/blog/projuktiblog/26665 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/26665 2006-12-03 03:15:58 ওপেন সোর্স আন্দোলন এবং লিনাক্স http://www.somewhereinblog.net/blog/projuktiblog/24726 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/24726 2006-11-17 20:02:07 লক্ষ ভিজিট আপনার পেজে
শুভ কামনা।
]]>
http://www.somewhereinblog.net/blog/projuktiblog/24678 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/24678 2006-11-17 02:08:50
ব্লগস্পটের জন্য আরো টেমপ্লেট http://www.somewhereinblog.net/blog/projuktiblog/24484 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/24484 2006-11-15 02:08:10 ডিস্ক পার্টিশনিং : ভাঙ্গা গড়ার খেলা (4)
[গাঢ়]অপশন 2[/গাঢ়]
এটি হচ্ছে :
2. Set active partition
একটিভ পার্টিশন হচ্ছে ডিস্কের বুট করতে সক্ষম প্রাইমারী পার্টিশনের একটি চিহ্ন। যদি আপনার হার্ডডিস্কে একাধিক প্রাইমারী পার্টিশন থাকে তবে তার যে কোন একটি বুট করার কাজে ব্যবহার করা যেতে পারে। কিন্তু সবগুলো তো আর একসাথে ব্যবহার করা যাবে না, তাই ঠিক যেটিতে আমরা বুট করতে করতে চাই তার গায়ে এই বুট সক্ষমতার মার্কা লাগিয়ে দিলে কম্পিউটার সেটি থেকে বুট করবে। উইন্ডোজে পাওয়া এফডিস্ক ব্যবহার করে একাধিক প্রাইমারী ড্রাইভ তৈরী সম্ভব নয়। এটি দিয়ে যে সবেধন নীলমনি প্রাইমারী ড্রাইভ (যাকে আমরা C ড্রাইভ বলে আখ্যায়িত করছি) তৈরী করা যায় শুধুমাত্র সেটি বুট করতে সক্ষম - আর তাই এটিকেই আমাদের একটিভ করে নিতে হবে। আসলে এই অপশনটি সুবিধা জনক যদি আপনার একই সঙ্গে একাধিক অপারেটিং সিস্টেম - যেমন একইসাথে উইন্ডোজ 98, লিনাক্স এবং উইন্ডোজ 2000 ব্যবহার করতে হয়। তখন প্রয়োজনমতো দরকারী প্রাইমারী ড্রাইভটিকে একটিভ করে একটির বদলে অন্য অপারেটিং সিস্টেমে বুট করে ফেলা যায়। উল্লেখ্য যে, প্রাইমারী পার্টিশন ব্যতীত আর কোন পার্টিশনকে একটিভ করা যায় না।

এখনকার মতো কিবোর্ডে 2 প্রেস করুন এবং এন্টার দিন। পরবতর্ী স্ক্রিনে যে পার্টিশনটিকে একটিভ করতে চান তার নাম্বারটি প্রেস করুন - বর্তমান উদাহরন অনুযায়ী নাম্বারটি হবে 1। হার্ডডিস্ক ইনফরমেশনের একটিভ কলামটিতে আপনি এরপর `A]]>
http://www.somewhereinblog.net/blog/projuktiblog/23859 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/23859 2006-11-08 20:25:34
ডিস্ক পার্টিশনিং : ভাঙ্গা গড়ার খেলা (3)
[গাঢ়]উইন্ডোজ পার্টিশনিং কনসেপ্ট[/গাঢ়]
অপশন 3 এ যাবার আগে এই ব্যাপারটা একটু পরিষ্কার করে নিই। মনে করুন আপনার কাছে একটি আনকোরা নতুন ডিস্ক ড্রাইভ আছে যার ধারন ক্ষমতা হচ্ছে 20 গিগাবাইট। আপনি এটিতে 5টি পার্টিশন করতে চান - যেগুলোকে আপনি উইন্ডোজে যথাক্রমে C, D, E, F এবং G ড্রাইভ হিসেবে দেখতে পাবেন (এখন ধরে নিন আপনার একটিই মাত্র হার্ডডিস্ক - আগের মতো দুটো নয়)। তাহলে আপনার প্রতিটি ড্রাইভ হবে মোট ডিস্ক সাইজের 20% করে।

উইন্ডোজে তিন ধরনের পার্টিশন আছে। এক, প্রাইমারী পার্টিশন - যা কেবল মাত্র একটিই হয় (সহজ করে বিবেচনা করলে) এবং তাকে আমরা সবাই C ড্রাইভ হিসেবে চিনি। দুই, এক্সটেন্ডেড পার্টিশন - এটিকে সাধারনত কোন ড্রাইভ হিসেবে দেখা যায় না, এটি শুধুমাত্র অন্যান্য ড্রাইভের ধারক হিসেবে কাজ করে - অথর্াৎ D থেকে X পর্যন্ত সমস্ত ড্রাইভ এর উপর অবস্থিত। তিন, লজিক্যাল পার্টিশন - এক্সটেন্ডেড পার্টিশনের উপর অবস্থিত অসংখ্য পার্টিশন, সাধারনত এদের আমরা D, E, ... ইত্যাদি হিসেবে উইন্ডোজে দেখে থাকি। যেমনটি উপরের চারটি ছবিতে দেখান হয়েছে তেমনি ভাবে আমরা পার্টিশনিং তৈরী করার সময় ক্রমাগত একের পর এক ধাপ অনুসরন করব এবং পার্টিশন মুছে ফেলার সময় উল্টোভাবে পেছনের ধাপ থেকে শুরু করে প্রথম পর্যন্ত অনুসরন করে একে একে মুছে ফেলব।

[গাঢ়]অপশন 3[/গাঢ়]
এই অপশনটি হচ্ছে :
3. Delete partition or Logical DOS Drive
অর্থাৎ বুঝতেই পারছেন আপনার পার্টিশন মুছে ফেলা যায় এই অপশনটি ব্যবহার করে। আপনাকে আবারও সাবধান করে দিচ্ছি আপনার কম্পিউটারের সমস্ত ডাটা ব্যাকআপ করে নিতে। ধরে নিন উপরের চতুর্থ ছবির মতো আপনার হার্ডডিস্কে পাঁচটি পার্টিশন আছে - C থেকে G পর্যন্ত। আমরা এগুলোর সবগুলো মুছে ফেলে প্রথম ছবিটির মতো করে ফেলতে চাই। কিবোর্ডে 3 প্রেস করুন। এরপর আপনি চারটি অপশন দেখতে পাবেন। সেগুলো হল :
1. Delete Primary DOS Partition
2. Delete Extended DOS Partition
3. Delete Logical DOS Drive(s) in the Extended DOS Partition
4. Delete Non-DOS Partition

শেষ থেকে শুরু করি - চতুর্থ অপশনটি হচ্ছে অন্য কোন অপারেটিং সিস্টেমের - যেমন লিনাক্স, উইন্ডোজ এনটি ইত্যাদির পার্টিশন মুছে ফেলার জন্য। তৃতীয় অপশনটি হচ্ছে লজিক্যাল ড্রাইভগুলো যেগুলোকে আমরা D, E, ... ইত্যাদি হিসেবে উইন্ডোজে দেখতে পাই সেগুলো মুছে ফেলার জন্য। দ্বিতীয় অপশনটি এক্সটেন্ডেড পার্টিশন - উপরের ছবিতে যাকে ডট ব্যবহার করে দেখান হয়েছে, সেটি ডিলিট করার জন্য। প্রথমটি একবারে মূল প্রাইমারী পার্টিশন অথর্াৎ C ড্রাইভ মূছে ফেলার জন্য। যদি আপনার নন ডস পার্টিশন না থাকে তাহলে চতুর্থ অপশনটিতে হাত দেবার কোন দরকার নেই - নইলে এই অপশনটি সবার আগে ব্যবহার করে নন ডস পার্টিশনগুলো মুছে ফেলতে হবে। আমাদের বর্তমান উদাহরন অনুযায়ী কাজ করতে হলে তৃতীয় অপশন দিয়ে শুরু করতে হবে। কিবোর্ডে 3 প্রেস করে এন্টার দিন এরপর আপনি যে স্ক্রিনটি দেখতে পাবেন তাতে সর্বশেষ ড্রাইভ অথর্াৎ উদাহরন অনুযায়ী G প্রেস করুন। তারপর ভলিউম লেবেল যেটা স্ক্রিনের উপরের দিকে দেখতে পাবেন তা টাইপ করুন। শেষে কনফার্ম করার জন্য `y]]>
http://www.somewhereinblog.net/blog/projuktiblog/23858 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/23858 2006-11-08 20:12:15
ডিস্ক পার্টিশনিং : ভাঙ্গা গড়ার খেলা (2)
[গাঢ়]উইন্ডোজের এফডিস্ক (fdisk)[/গাঢ়]
উইন্ডোজের প্রতিটি ভার্সনের সাথে একটি করে fdisk প্রোগ্রাম থাকে। উইন্ডোজের ভার্সন এর সাথে এই প্রোগ্রামটির ধরনও বদলে যেতে পারে। আমি যদিও এখানে উইন্ডোজ 98 - সেকেন্ড এডিশনের এফডিস্কের বর্ণনা করবো, তথাপি শুধু মাত্র ফ্যাট আর ফ্যাট থার্টিটুর অপশনটি ব্যতীত বাকি সবই পুরোনো যেকোন এফডিস্কের মতো একই রকম। এটির উইন্ডোজের ফোল্ডারে অবস্থিত কমান্ড ফোল্ডারের ভিতরে পাওয়া যাবে (c:\windows\command\fdisk.exe)। যদি বুটেবল ফ্লপি কিংবা সিডি থাকে তাহলে তাতেও এই প্রোগ্রামটি পাওয়া যাবে। সুতরাং আপনি কমান্ড প্রম্পটে, এমএস ডসে রিস্টার্ট করে কিংবা ফ্লপি বা সিডি থেকে বুট করে কমান্ড লাইনে fdisk লিখে এন্টার দিন। যেমন: [আন্ডার]C:\fdisk[/আন্ডার] ।এতে করে আপনি এফডিস্ক প্রোগ্রামটি শুরু করতে পারবেন।

[গাঢ়]শুরুর স্ক্রিন[/গাঢ়]
যদি আপনার হার্ডডিস্কটি 512 মেগাবাইটের চেয়ে বড় হয় এবং আপনি fdisk এর এমন একটি ভার্সন ব্যবহার করে থাকেন যেটি ফ্যাট থার্টিটু সাপের্াট করে থাকে থাহলে আপনি এই স্ক্রিনটি দেখতে পাবেন। যেমনটি আগে বল্লাম - যদি আপনি উইন্ডোজের নতুন ভার্সন গুলোর (উইন্ডোজ 95 - সেকেন্ড রিলিজের পরবতর্ী যেকোন ভার্সন) একটি ব্যবহার করতে চান যেটি ফ্যাট থার্টিটু ব্যবহার করতে পারে তাহলে কি বোর্ডে ]]>
http://www.somewhereinblog.net/blog/projuktiblog/23857 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/23857 2006-11-08 19:55:24
ডিস্ক পার্টিশনিং : ভাঙ্গা গড়ার খেলা (1)
একটা সময় ছিল যখন অন্য সবার মতো আমিও হার্ডডিস্ক পার্টিশনের কথা শুনলে ভয় পেতাম। আর যারা এ ব্যাপারটিতে পারদশর্ী ছিল তাদের বেশ সমীহ করেই চলতাম। তবে আমার মধ্যে একরোখা ভাবটা ছিল বেশ প্রবল আর শেখার ইচ্ছা ছিল অদম্য। একদিন সাহস করে ব্যবহার করেই ফেল্লাম। থাক সে দীর্ঘ আর ক্লান্তিকর অভিজ্ঞতার বর্ণনা।

আসলে হার্ডডিস্ক পার্টিশনিং করাটা তেমন জটিল বিষয় নয়। ঝামেলা হচ্ছে ডিস্ক ড্রাইভ এবং তার পার্টিশনিং কনসেপ্টটা পরিষ্কার রাখা। আমি চেষ্টা করব নু্যনতম কনসেপ্টটা দিয়ে শুরু করতে, যাতে পার্টিশনিংকে আর ''ভয়াবহ'' মনে না হয়।

[গাঢ়]ডিস্ক পার্টিশনিং কি?[/গাঢ়]
একটি হার্ডডিস্কের ধারনক্ষমতা বর্তমানে আমাদের চিন্তা ভাবনার সীমানা ছাড়িয়ে যাচ্ছে। আর এই সমস্ত হার্ডডিস্ক কে সুবিধাজনক ভাবে ব্যবহার করার জন্য তাকে বিভিন্ন অংশে ভেঙ্গে ফেলা হয়। যে পদ্ধতিতে এই কাজটি করা হয় তাকে বলা হয় পার্টিশনিং। সোজা বাংলায় পার্টিশনিং হচ্ছে উইন্ডোজে দেখতে পাওয়া C,D, ... ইত্যাদি ড্রাইভ তৈরীর পদ্ধতি। পার্টিশনিং এর টেকনিক্যাল অনেক সুবিধা আছে - সেগুলো এই সল্প পরিসরে আর উল্লেখ নাইবা করলাম। আবার বেশী পার্টিশন করাও কিন্তু কোন কোন ক্ষেত্রে অসুবিধাজনক। সে যাই হোক, অনেকে বিভিন্ন সময় পার্টিশনিং করবার প্রয়োজনীয়তা বোধ করতে পারেন। তখন যারা এই বিষয়ে বোদ্ধা তাদের শরনাপন্ন হওয়া ছাড়া কোন গতি থাকে না। আমার উদ্দেশ্য এই ব্যাপারটিকে আপনাদের বোধগম্য করে তুলে ধরা।

[গাঢ়]ডিভাইস কনসেপ্ট[/গাঢ়]
হার্ডডিস্ক বা যেকোন আইডিই (IDE) ডিস্ক ব্যবহারের জন্য সাধারন পিসিতে চারটি সংযোগ স্থল দেখা যায়। মাদারবোর্ড থেকে দুটো ডাটা ক্যাবল বেরিয়ে আসে। এদের একটিকে বলা হয় প্রাইমারী আর অন্যটিকে বলা হয় সেকেন্ডারী ক্যাবল। ঠিক কোনটি প্রাইমারী আর কোনটি সেকেন্ডারী তা বোঝা যাবে মাদারবোর্ডের যেখানটায় ক্যাবল লাগানো রয়েছে সেখানকার লেখা দেখে। ওখানটায় লেখা থাকবে কোনটি প্রাইমারী আর কোনটি সেকেন্ডারী অথবা কোনটি পোর্ট 1 আর কোনটি পোর্ট 2 (এ ক্ষেত্রে প্রথমটি প্রাইমারী আর অন্যটি সেকেন্ডারী )। এই দুটি ক্যাবলের প্রতিটিতে দুটি করে মোট চারটি সংযোগস্থল থাকে। এই চারটি সংযোগস্থলে সর্বোচ্চ চারটি ডিভাইস, যেমন - হার্ডডিস্ক, সিডিরম, ডিভিডিরম, সিডিরাইটার অথবা অন্য যেকোন আইডিই ডিভাইস সংযুক্ত করা যেতে পারে। আবার প্রতিটি ক্যাবলের দুটি সংযোগস্থলে লাগানো দুটি ডিভাইসের জাম্পার (একটি ছোট্ট যন্ত্রাংশ) কিভাবে লাগানো রয়েছে তার উপর নির্ভর করে কোনটি কার চেয়ে বেশী প্রাধান্য পাবে। যে ডিভাইসটি বেশী প্রাধান্য পায় তাকে বলা হয় মাস্টার আর যেটি কম প্রাধান্য পায় তাকে বলা হয় স্লেভ। সুতরাং এই চারটি ডিভাইস কম্পিউটার চিনে থাকে যে নাম ধরে এবং যে অনুক্রমে তা হল : প্রাইমারী মাস্টার, প্রাইমারী স্লেভ, সেকেন্ডারী মাস্টার, সেকেন্ডারী স্লেভ। এক্ষেত্রে জাম্পার নামক যন্ত্রাংশটি ঠিক কিভাবে লাগাতে হবে তা ডিভাইসটির গায়ে এঁকে/লিখে দেয়া চিহ্ন দিখে ঠিক করে নিতে হয়। একই ক্যাবলের দুটো সংযোগ স্থলেই যদি একই ধরনের জাম্পার লাগানো থাকে অর্থাৎ দুটোতেই যদি মাস্টার বা স্লেভ জাম্পার সেটিং করে দেয়া থাকে তবে কম্পিউটার কিন্তু কোনটাকেই পাবে না। তাই অবশ্যই একটিকে মাস্টার আর অন্যটিকে স্লেভ করে নেবেন।

(চিত্র 1: মাদারবোর্ডে যেখানটায় আইডিই ক্যাবল লাগাতে হয়)


পার্টিশনিং নিয়ে আর বেশীদুর অগ্রসর হওয়ার আগে আপনাকে সাবধান করে দিচ্ছি আপনার সমস্ত ডাটা ব্যকআপ করে নেয়ার জন্য। এর জন্য যে মাধ্যমই বা সংরক্ষন পদ্ধতি ব্যবহার করুননা কেন, যেমন - অন্য একটি হার্ডডিস্ক, সিডি, ফ্লপি, জিপ ড্রাইভ বা অন্য কিছু, মাধ্যমটিকে কম্পিউটার থেকে সরিয়ে আলাদা নিরাপদ জায়গায় রাখুন। বিশেষ করে অন্য একটি হার্ডডিস্ক ব্যবহার করে থাকলে সেটাকে কম্পিউটার থেকে আলাদা করে ফেলুন - যাতে ভুল করে এই হার্ডডিস্কের ডাটা মুছে না যায়।

[গাঢ়]উইন্ডোজ ফাইল সিস্টেম - ফ্যাট বনাম ফ্যাট থার্টিটু [/গাঢ়]
উইন্ডোজ 95 যখন বেরুল তখন সেটি হার্ডডিস্কে তথ্যাদি রাখার জন্য উইন্ডোজ 95 উত্তরাধিকারসুত্রে ডসের ফাইল সিস্টেম ফ্যাট (FAT) ব্যবহার করত। অনেকে একে ফ্যাট সিক্সটিন (FAT16) ও বলে থাকেন। এরও আগে ফ্যাট টুয়েলভ (FAT12) বলে একটি ফাইল সিস্টেম ছিল যার ব্যবহার সময়ের সাথে সাথে বন্ধ হয়ে যায়। যাই হোক, উইন্ডোজ 95 পরবতর্ীতে এতটাই জনপ্রিয় হয়ে পড়ে যে সমগ্র কম্পিউটার জগতের বেশীরভাগ কম্পিউটার এই অপারেটিং সিস্টেম সেই সাথে ফ্যাট সিক্সটিন ফাইল সিস্টেম ব্যবহার করতে শুরু করে। এরপরে রিলিজ হয় মাইক্রোসফটের উইন্ডোজ এনটি ফোর (WinNT 4.0) যেটা আগের পুরোনো ফ্যাট সিক্সটিনের পাশাপাশি তার নিজস্ব নতুন ফাইল সিস্টেম এনটিএফএস (NTFS) ব্যবহার করতে পারতো। এরপর মাইক্রোসফট পরীক্ষাজনক ভাবে উইন্ডোজ 95 এর সেকেন্ড রিলিজ প্রকাশ করে যাতে ফ্যাট থার্টিটু ফাইল সিস্টেমটি উপস্থিত থাকলেও তাকে ডিফল্ট হিসেবে ব্যবহার করা হতো না। তবে এর পরবতর্ী উইন্ডোজ 98 , উইন্ডোজ 2000, উইন্ডোজ এক্সপি প্রতিটি অপারেটিং সিস্টেম ফ্যাট থার্টিটু ব্যবহার করতে সক্ষম। তদুপরি অন্যান্য অপারেটিং সিস্টেম - লিনাক্স, ইউনিক্স ইত্যাদি বর্তমানে ফ্যাট থার্টিটু ব্যবহারে সক্ষম। সুতরাং যদি আপনি উইন্ডোজের এমন একটি ভার্সন ব্যবহার করতে চান যেটি ফ্যাট থার্টিটু ফাইল সিস্টেম ব্যবহার করতে পারে না তাহলে অবশ্যই ফ্যাট সিক্সটিন পদ্ধতিতে পার্টিশনিং করতে হবে। তা নাহলে নিশ্চিন্তে ফ্যাটথার্টিটু ব্যবহার করুন কেননা না এটি ফ্যাটসিক্সটিন এর চেয়ে ঢেরগুনে ভাল।
]]>
http://www.somewhereinblog.net/blog/projuktiblog/23757 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/23757 2006-11-07 20:58:54
ওয়েব ভিত্তিক ইউনিকোড বাংলা ইনপুট সিস্টেম BDwbRq আর [link|http://www.omicronlab.com/avrokeyboard/|A]]> http://www.somewhereinblog.net/blog/projuktiblog/20974 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/20974 2006-10-05 17:45:07 ভিস্তা এবং ফ্লাশ ড্রাইভের উত্থান
কি লাভ হবে তাতে?
1। বেশ সুন্দর রিড-রাইট স্পিড
2। খুব দ্রুত র্যান্ডম এক্সেস টাইম
3। খুব কম পাওয়ারে চলতে পারে

তাই সিস্টেমের ক্যাশ ফাইল জাতীয় জিনিস গুলো জমিয়ে রাখতে ব্যবহৃত হতে পারে এটি। অনেকে হয়ত বলবেন তাহলে হার্ডডিস্ক না কিনে একটা ত্রিশ গিগার ফ্লাশ ড্রাইভ কিনলেই হয়। কিন্তু:

1। আধুনিক হার্ড ড্রাইভের মতো স্পিডে এখনও পৌছতে পারেনি এটা
2। দাম
3। 100,000 বার ব্যবহারের পর নষ্ট হয়ে যায়

তাই ভিস্তার সাথে ফিচারটি আপনার উপভোগ করতে পারেন।

আরো জানতে [link|http://www.codinghorror.com/blog/archives/000680.html|GLv]]>
http://www.somewhereinblog.net/blog/projuktiblog/20881 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/20881 2006-10-04 20:52:06
ব্লগস্পটের জন্য বাংলা টেমপ্লেট
আমি আমার ব্লগস্পট ব্লগের জন্য দুটো টেমপ্লেট তৈরী করেছি। মূলত মিনিমা টেমপ্লেটের উপর ভিত্তি করে [link|http://udvranto.googlepages.com/bnminima.css|c]]>
http://www.somewhereinblog.net/blog/projuktiblog/20879 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/20879 2006-10-04 20:18:29
ভিস্তা খেলো সব মেমোরী!
ভিস্তায় সুপারফেচ বলে একটি নতুন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। যেটা খুব বুদ্ধিমানের মত আপনার কোন প্রোগ্রাম চালাতে হতে পারে সেটি নির্ণয় করতে পারে। সে অনুযায়ী ভিস্তা তাকে মেমোরীতে তুলে নেয়। এতে করে হার্ডডিস্কের ব্যবহার অনেকটা কমে যায় এবং দ্রুত গতিতে কাজ করা সম্ভব হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন [link|http://www.codinghorror.com/blog/archives/000688.html|GLv]]>
http://www.somewhereinblog.net/blog/projuktiblog/20835 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/20835 2006-10-04 03:59:02
ব্লগার ডট কম বেটা
তবে বাংলা ইউনিকোডে যারা ব্লগান তারা সাবধান। নতুন ব্লগারে সুইচ করার আগে আপনার টেমপ্লেট ব্যাকআপ করতে ভুলবেন না। নইলে আপনার টেমপ্লেট এর সমস্ত ইউনিকোড বাংলা ভেঙ্গেচুরে যাবে।

হ্যাপি ব্লগিং।
]]>
http://www.somewhereinblog.net/blog/projuktiblog/20829 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/20829 2006-10-04 02:55:38
প্রযুক্তি ব্লগ
তবু মানব মন তথ্য শেয়ার করতে চায়। তাই এই ব্লগটা খুললাম। হয়ত অনেকের বোধগম্য হবে না। তবু যদি শতকরা 5 ভাগ মানুষের সাথেও শেয়ার করতে পারি তাহলে কম কিসে?
]]>
http://www.somewhereinblog.net/blog/projuktiblog/20808 http://www.somewhereinblog.net/blog/projuktiblog/20808 2006-10-03 22:36:26