আমার প্রিয় পোস্ট
- কুৎসিত সত্যঃ এক অশুভ দানবের সর্বগ্রাসী আর্তনাদ!! - অগ্রপথিক...
- কিছু জোকস



।ভাল লাগলে পাঠক দায়ী, খারাপ লাগলে লেখক দায়ী - মাতবার
- ৯০ দশকের বিটিভি পর্দার বিজ্ঞাপনো-পিডিয়া - মেহরাব শাহরিয়ার
- বড়দের জন্য বাবুরা ঘুমাইতে যাও



- চেয়ারম্যান০০৭
- সামুতে অর্ধযুগ (৬ বছর) পার করে ফেলেছেন এমন ব্লগারদের লিস্ট (আপডেট হইবেক) - সামুর পাগল
- লাইভ বাংলাদেশী টিভি দেখুন। কোনো সফটওয়্যার/ব্রাউজার ছাড়াই! - রাজুরনি
- জেমসের ব্যান্ড ও সলো সব এ্যালবাম এর কভার + - আব্দুল্লাহ-আল-মামুন শামীম
- কিছু সংগ্রহিত ১৮++ কৌতুক,কমন পড়লে দোষ দিবেন না
- মামুন হতভাগা
- গাড়ী, বাড়ী, নারী কার কোনটা দরকার বেছে নিন?
- ইন্জিনিয়ার জনি
- এ যুগের মেয়ের গল্প (ভুল বুঝা মেয়েদের গল্প) - লাভলু জাফর সাদিক চৌধুরী
- একটা কুকুরের মৃত্যু সংবাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি - নীল_পদ্ম
- সমকামী বিয়ের অনুমোদন !!!! - কানন শাহ
- শুধু ভালোবাসার জোরে। - চিটি (হামিদা রহমান)
ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

প্রতীক্ষার প্রহর
২৬ শে জুন, ২০০৬ ভোর ৬:৪২
ভেবেছিলাম কবিতা আর লিখবোনা,
ছবি আর আঁকবোনা রংতুলি দিয়ে,
ভেবেছিলাম তুমি এলে ধরবোনা আর সিগারেট,
নিঃশেষ করে দেবোনা নিজেকে, নিকোটিনের মায়ায়।
নিঝুম রাত্রিতে গুন গুন করে আর গাইবোনা কোনো ভালোবাসার গান,
কিংবা চিতকার করবোনা আর..
"তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি" বলে।
তবুও..
দীর্ঘনিঃশ্বাস ফেলে হিসেব কষি ভালোবাসায় দেনা-পাওনার
অস্থির রাত কাটে তোমারই প্রতীক্ষায়,
নিষ্পলক চেয়ে থাকি ঐ দূর নীলিমায়।
আবারও..
ভোর আসে, সকাল গড়িয়ে দুপুর থেকে সন্ধ্যা হয়,
তোমার ফিরে আসার সময় আরো দীর্ঘ থেকে
দীর্ঘতর হয় তোমারই অবহেলায়।
যদি..
ফিরে আসো আমার বিদায়ের গল্প শুনে,
যদি দুচোখ বেয়ে অশ্রুনামে বর্ষার মতো,
তবে..
ভেবে নিও সে বর্ষায় আমিও ফিরে আসবো
গল্প শোনাতে তোমায়.. আমার ভালোবাসার।
-----------------------------------------------------------------------
উৎসর্গঃ "পর্না" নামের মেয়েটিকে, যে হৃদয়ের খুব কাছাকাছি থেকেও আজ বহুদূরে। যাকে হারিয়েছি, যখন আমার জীবনে তার প্রয়োজন ছিলো সবচেয়ে বেশী।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
সেভাবে কখনো কবিতা পড়া হয়নি। কিন্তু ব্লগের মেম্বার হবার পর এখানের কবিতাগুলো পড়ে অনেক অনেক ভালো লাগছে। ধন্যবাদ ব্লগের কবিদের।
ঝরা পাতা বলেছেন:
ভালো লেগেছে। মনে হচ্ছে সত্যিকারের কোন ঘটনা, সম্ভবত নিচের নোটের জন্যই। তার কি ফিরে আসার সম্ভাবনা আছে? অরুনাভ সরকারের কবিতা বলে-শুধু নারীরা একবার গেলে আর ফেরে না।
অতিথি বলেছেন:
একটা হাহাকার....।কেনো চলে যাওয়াকে স্মরণ করে বৃথা হৃদয়ের পুরনো ক্ষতে নুন নিক্ষেপন? তাকিয়ে দেখুন অতীত চলে যাবার কারণেই আজকের সুন্দর বর্তমান আপনার চোখের সামনে।
কবি প্রতিভা প্রস্ফুটনের অপেক্ষায়, চালিয়ে গেলে ব্যার্থ হবেন না আশা করি।
সাফল্যের সোঁপানে আপনাকে আসীন দেখার অপেক্ষায়....
ধু. গো.
অতিথি বলেছেন:
ঝরা পাতাঃ হয়তো আপনার কথাই সত্যি, তবে আমি এখনো বিশ্বাস করি সে একদিন ফিরে আসবেই।ধূসর গোধূলীঃ আপনাকেও ধন্যবাদ আমার মঙ্গল কামনার জন্যে।
উপরওয়ালা আপনাদের মঙ্গল করুন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













