আমার প্রিয় পোস্ট
- কুৎসিত সত্যঃ এক অশুভ দানবের সর্বগ্রাসী আর্তনাদ!! - অগ্রপথিক...
- কিছু জোকস



।ভাল লাগলে পাঠক দায়ী, খারাপ লাগলে লেখক দায়ী - মাতবার
- ৯০ দশকের বিটিভি পর্দার বিজ্ঞাপনো-পিডিয়া - মেহরাব শাহরিয়ার
- বড়দের জন্য বাবুরা ঘুমাইতে যাও



- চেয়ারম্যান০০৭
- সামুতে অর্ধযুগ (৬ বছর) পার করে ফেলেছেন এমন ব্লগারদের লিস্ট (আপডেট হইবেক) - সামুর পাগল
- লাইভ বাংলাদেশী টিভি দেখুন। কোনো সফটওয়্যার/ব্রাউজার ছাড়াই! - রাজুরনি
- জেমসের ব্যান্ড ও সলো সব এ্যালবাম এর কভার + - আব্দুল্লাহ-আল-মামুন শামীম
- কিছু সংগ্রহিত ১৮++ কৌতুক,কমন পড়লে দোষ দিবেন না
- মামুন হতভাগা
- গাড়ী, বাড়ী, নারী কার কোনটা দরকার বেছে নিন?
- ইন্জিনিয়ার জনি
- এ যুগের মেয়ের গল্প (ভুল বুঝা মেয়েদের গল্প) - লাভলু জাফর সাদিক চৌধুরী
- একটা কুকুরের মৃত্যু সংবাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি - নীল_পদ্ম
- সমকামী বিয়ের অনুমোদন !!!! - কানন শাহ
- শুধু ভালোবাসার জোরে। - চিটি (হামিদা রহমান)
ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

সড়ক দূর্ঘটনা
২৬ শে জুন, ২০০৬ দুপুর ১:০৯
সারাদিন বা পুরো সপ্তাহের ব্যস্ততার পর আজকাল অনেকেই আশুলিয়া বা মিরপুর বেড়ীবাঁধ এলাকায় বেড়াতে আসেন বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন নিয়ে। অনেকে রিকশায় বন্ধু বা ভালোলাগার মানুষটিকে নিয়ে ঘুরে বেড়ান, অনেক গাড়ি পার্ক করে হেটে বেড়ান এই মনোরম স্থানটিতে। কয়েক বছর আগেও এই স্থানটির কথা অনেকেই জানতেন না, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে যাওয়ার সুবাদে এখানে এখন অনেক মানুষ আসছেন।
এই স্থানটিতে আপনি কিছুক্ষণ অবস্থান করলেই দেখতে পাবেন, অনেকে মোটরসাইকেল বা গাড়ি নিয়ে খুব দ্রুত আপনার পাশ দিয়ে বেপরোয়াভাবে ছুটে যাচ্ছে, যারা গাড়ি বা মোটরসাইকেল চালাচ্ছেন তাদের বেশীরভাগই উঠতি বয়সের ছেলে-মেয়ে। ট্রাফিক ব্যবস্থার কারণে ঢাকার প্রাণকেন্দ্রে তাদের গাড়ি চালানো সম্ভব না হলেও অনেকেই এখানে এসে গাড়ি চালানো শেখেন, বা যারা অল্প জানেন তারা এখানে এসে গাড়ি চালান। তাদের একটু অসাবধানাতার কারনেই ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। তাই আপনারা যারা এখানে যান বা যাবেন তাদের জন্যে আমার ছোট্ট একটা পরামর্শ থাকছে। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব রাস্তায় হাঁটার ব্যাপারটা এড়িয়ে চলতে, আর হাঁটলেও সব-সবসময় আপনার আশে-পাশে খেয়াল রাখুন।
বিঃদ্রঃ উপরের ছবিটি মিরপুর বেড়ীবাঁধ এলাকা থেকে তোলা, সৌভাগ্যক্রমে এই সড়ক দূর্ঘটনাটির সময় আমি সেখানে উপস্থিত ছিলাম ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০০৬ দুপুর ১:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
সাকিব ভাই, আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ, আমি আগে থেকেই জানতাম এমন একটা প্রশ্ন যে কেউ করতে পারে, এবং সেটাই স্বাভাবিক। সৌভাগ্যজনক এই জন্য বলছি যে, দূর্ঘটনা পরবর্তী পর্যায়ে আমি আহত ব্যক্তিদের সাহায্য করতে পেরেছিলাম, এবং আপনাদের সবাইকে এমন একটা ছবি দেখাতে পেরেছি যা ঐ স্থান সম্পর্কে সবাইকে কম-বেশী সাবধান হতে সাহায্য করবে। এছাড়াও এধরনের একটা বাস্তব উদাহরণ এর মুখোমুখি হয়ে, আমি নিজেও অনেকটা সতর্ক হয়েছি, আশা করছি এটা সবাইকে পথ চলতে আরো বেশী সতর্ক হতে সাহায্য করবে।
অতিথি বলেছেন:
ভাইয়া আমি কিন্তু আপনারচেয়ে ছোট। '''সাকিব ভাই'' বললে কেমন জানি বড় বড় মনে হয়। আপনার কথাটার মানে আমি এবার বুঝতে পেরেছি। অবশ্যই আপনি সে ক্ষেত্রে উপস্থিত হয়ে সবাই কে সাহায্য করতে পেরেছেন। সত্যি আপনি ভাগ্যবান।আমার পক্ষ থেকে একটি ধন্যবাদ। আর সকল ব্লগার এর পক্ষ থেকে হাজার হাজার ধন্যবাদ আপনাকে দিলাম।
26.06.2006
অতিথি বলেছেন:
সাকিব ভাই, তড়িৎ উত্তরের জন্যে ধন্যবাদ। ভাই বলার তেমন সুনির্দিষ্ট কোন কারণ নেই, তবে নূণ্যতম শ্রদ্ধাবোধ থেকেই ভাই বলেছি। আর, আজ না হোক কালতো বড় হতেই হবে তাইনা?আপনাদের সবাইকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














আর ভাইয়া আমি বুঝতে পারছি না যে আপনি ঐ খানে ঐ সময়ে ছিলেন তা কেন সৌভাগ্যজনক হবে তা তো হবে দুঃখজনক যে এই রকম একটা দূঘটনা আপনাকে দেখতে হয়েছে।
ভাইয়া ভুল হলে দুঃখিত।
27.06.2006