আমার প্রিয় পোস্ট

ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

চায়ের কাপে,জমজমাট আড্ডা!

২৮ শে জুন, ২০০৬ ভোর ৫:৪০

শেয়ারঃ
0 0 0

এই সাইটটিতে এসে আমার অনেক অভিজ্ঞতা হলো, অনেকের ভিন্ন ভিন্ন লিখা, কবিতা, ব্যক্তিগত কথা অনেক কিছুই পড়েছি, ভালো লেগেছে। ভিন্ন জনের ভিন্ন অভিজ্ঞতার কথা, কবিতা, ব্যাথা এসবই অন্য একজন মানুষকে জীবন সম্পর্কে নতুন নতুন ধারনা দেয়, বাস্তবতা থেকে জানার জন্যে এর চেয়ে বড় উপায় আর কি হতে পারে! তাই যারা এই সাইটটির সার্বিক তত্ত্বাবধানে আছেন, তাদের কে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবোনা, বরং তাদের প্রতি রইলো অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা।

একটা কথা অস্বীকার করার উপায় নেই যে, প্রতিদিনের ব্যস্ত জীবনে মানুষের ভেতর লুকিয়ে থাকা কষ্ট, আনন্দ, ভালোলাগার মুহূর্ত এসব নিয়ে কথা বলার বা লিখার মতো সময় অনেকেরই হয়না, আবার যাদের হয়, তাদেরও অনেকেই এই সাইটটি সম্পর্কে জ্ঞাত নন। আশা করছি ধীরে ধীরে এই সাইটটি বিপুল জনপ্রিয়তা পাবে।

একজন খুব সাধারণ মানুষ হয়েও, নিজের জীবনের কিছু দুঃখ-সুখ, আনন্দ-বেদনার কথা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। জানিনা কথাগুলো আপনাদের ভালোলাগবে কিনা! তবে অন্তত নিজের বুকের ভেতর জমে থাকা কিছু কষ্ট-দুঃখ, ভালোলাগা-ভালোবাসার কথা বলে নিজে একটু হালকা হতে চাই।

আমি একাকী, বন্ধুহীন জীবন কাটিয়েছি দীর্ঘদিন, কিন্তু বুঝতেই পারিনি, একটা মানুষের জীবনের জন্যে বন্ধু কতটুকু প্রয়োজন। জীবন থেকে 24টি বসন্ত চলে গেছে, এতদিন পর মনে হলো জীবনের জন্যে ভালো বন্ধু বড় বেশী প্রয়োজন, হতে পারে সে মেয়ে অথবা ছেলে, এ নিয়ে আমার মধ্যে কোন দ্্বন্দ কাজ করেনা।

বন্ধুত্বের হাত বাড়িয়ে আহবান করছি, সকল উদারমনা ছেলে এবং মেয়েদের। একদিন পরিচয় হবে সবার সাথে, চায়ের আড্ডায় বসে জমজমাট আলোচনা হবে ফুলার রোডে, চলে আসুন আপনারা, দেখা হবে কথাও হবে। কবে, কখন আসতে পারবেন জানিয়ে লিখুন। আপনাদের উত্তরের অপক্ষোয় থাকছি।

ইফতেখার ভূইয়া

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে জুন, ২০০৬ সকাল ১১:০৬
কালপুরুষ বলেছেন: আপনার ডাকে সাড়া না দিয়ে উপায় কি? এমন আকুতিভরা খোলা মনের আহবানে কার না মন চাইবে আপনার সাথ আড্ডা দিতে। ঠিক দেখবেন াকেদিন এসে হাজির হয়ে যাব ফুলার রোডে ফুলুরি খেতে।
আনেক ধন্যবাদ আপনাকে এই প্রাণখোলা আড্ডার আসরে দাওয়াত দেবার জন্য।
২. ২৮ শে জুন, ২০০৬ দুপুর ১২:০৬
সাদিয়া বলেছেন: এই তো আমি হাজির................
৫. ২৮ শে জুন, ২০০৬ দুপুর ১২:০৬
অতিথি বলেছেন: সব কংকাল নয়, ইফতেখার, তবে সবাই হয়তো আপনার মত মননশীল মানুষ নয়। অসুবিধা কি?
এই ব্লগ এক অনন্যসাধারণ জায়গা।
বলে ফেলুন আপনার সব কষ্টের ধারাপাত। দেখবেন বন্ধু, সুহৃদ ও শুভানুধ্যায়ীর অভাব হবে না।

যান্ত্রিক জীবনের ব্যস্ততায় আমরা মানুষকে জানতে পারি না। কিন্তু জানা-শোনার পর্বটা পার হলে মুখোশ খুলে মানুষ হতেও আমাদের বেশি সময় লাগে না।

শুভেচ্ছা।
৬. ২৮ শে জুন, ২০০৬ দুপুর ১২:০৬
মদন বলেছেন: এনি টাইম ইজ টি টাইম
কাজেই.. চায়ের দাওয়াত দিলে আমি আবার না করতে পারি না
৭. ২৮ শে জুন, ২০০৬ বিকাল ৪:০৬
অতিথি বলেছেন: বন্ধুরা, আপনাদের সাড়া পেয়ে অসম্ভব রকম ভালো লাগছে, লিখাটি পোস্ট করেছি বেশীক্ষণ হয়নি, তবুও আপনাদের সাঁড়া পেয়েছি অনেক। আপনাদের কথা শুনে উৎসাহিত বোধ করছি, কিছু লিখার ব্যাপারে।

আর আগামী শুক্রবার বিকেল 5টায় আমি ফুলার রোডের, ব্রিটিশ কাউনিসল এর ঠিক উলটো দিকে থাকবো। আপনাদের সবার আমন্ত্রন রইল, আশা করছি, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকুন সবাই।

 

মোট সময় লেগেছে ০.৯৪০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
www.e-dirts.com
www.ayojon.com/

শত ব্যস্ততার মাঝেও, ফেলে আসা অতীতের স্মৃতির রোমন্থন করতে গিয়ে খুঁজে ফিরি সেই হারানো মুখ। ইট-পাথরের এই শহরের অলি-গলিতে খুঁজে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ