আমার প্রিয় পোস্ট

ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

একজন শিল্পী মাহমুদুজ্জামান!

১৪ ই জুলাই, ২০০৬ সকাল ১১:৫৯

শেয়ারঃ
0 0 0

"আমি বাংলায় গান গাই..." বন্ধুরা, মনে পড়ে সেই অসম্ভব সুন্দর গানটির কথা? এই গানটির শিল্পী ছিলেন "মাহমুদুজ্জামান"। তার গাওয়া ভিন্ন ধারার বেশ কিছু গান অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল, তার মধ্যে "ভোর হয়নি, মেঘ বালিকা, ঘুম ঘুম রাত যায় উল্লেখযোগ্য।

প্রথম আলো পত্রিকার মাদক বিরোধী আন্দোলনে যার ভূমিকা উল্লেখযোগ্য, বেশকিছুদিন আগে তিনি একটা সড়ক দূর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন, তারপর পত্রিকায় তার চিকিৎসার ব্যাপারে বেশ কয়েকবার পড়েছি। গতকাল 13ই জুলাই তার সাথেই আমার দেখা হলো ধানমন্ডিতে। তার দিকে তাকাতেই একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেল যে তার বা পাশের চোখটা অসম্ভব লাল আর একটু ঘোলাটে। দূর্ঘটনার কথা জিজ্ঞেস করতেই বললেন "আমার বা চোখটা নষ্ট হয়ে গেছে, আমি আর কোনদিনই এই চোখ দিয়ে দেখতে পাবোনা।" কথাগুলো শুনতেই মনটা খারাপ হয়ে গেল, যতটা উৎসাহ নিয়ে তার সাথে কথা বলতে গিয়েছিলাম ঠিক ততটাই হতাশ হলাম। কথা শেষে চলে আসার আগে তার সাথে দাঁড়িয়ে ছবি তুললাম, হাত মেলাতে গিয়েই বুঝতে পারলাম তার ডান হাতের দু'টো আঙ্গুলও ভেঙ্গে গেছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো, খুব বেশী কথা না বাড়িয়েই বিদায় জানিয়ে ফিরে এলাম।

বন্ধুরা, একটা সড়ক দূর্ঘটনা একটা মানুষের জীবনকে কতটা বদলে দেয়, কতটা অসহায় করে ফেলতে পারে তা একটু ভেবে দেখলেই বোঝা যায়। আপনারা যারা গাড়ি ড্রাইভ করেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ আপনার সাথে জড়িয়ে আছে অনেকগুলো মানুষের জীবন, হাসি-কান্না, ভালোবাসা। সবশেষে বলবো আপনারা শিল্পী মাহমুদুজ্জামানের জন্যে দোয়া করবেন, যেন তিনি তার এই শারীরিক প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে আবার আমাদের মাঝে আরো ভালো গান নিয়ে ফিরে আসতে পারেন। শিল্পী মাহমুদুজ্জামানের প্রতি রইলো অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা আর শুভ কামনা।

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭
অরূপ বলেছেন: বাবুর জন্য শুভকামনা..
ইফতিকে ধন্যবাদ
২. ১৪ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭
অতিথি বলেছেন: অবশ্যই। আমাদের সবার ভালবাসায় ও প্রার্থনায় মাহমুদুজ্জামান থাকবেন। ধন্যবাদ।
৩. ১৪ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৬:০৭
অতিথি বলেছেন: বাবু ভাইয়ের সাথে পরিচয় 90 দশকের মাঝামাঝি সময়ে । আমার জীবনের খুব ভালো সময় ছিল তখন । একসাথে আড্ডা, ওনার কনঠে গান শোনা। ওনার ভাল মন্দ দিক গুলো সম্পর্কে জানতাম । কিন্তু তার গানের ফ্যান ছিলাম খুব । ওনার ক্যাসেট বারেবারে শুনেছি । তখনও তিনি স্টার হননি । মাঝখানে ওনার খুব একটা খারাপ সময় গিয়েছে । এরপর ওনার জনপ্রিয়তা হয়ত ওনার কিছু প্রবলেম সলভ করতে পেরেছিল ।

মনে প্রানে ওনার আরোগ্য কামনা করছি ।
৫. ১৪ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭
অতিথি বলেছেন: প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গানটিকে পুনরজ্জীবন ও বিখ্যাত করে তোলেন বাবু। বাবু এজন্য কৃতজ্ঞতা পাবেন। নতুবা এই গানটির কথা অনেকেই জানতে পারতো না।

আমার ধারণা বাবুর হাতে আঙুল কাটা ছিল আগেই (যতদূর মনে পড়ে)। এটা সম্ভবত: সাম্প্রতিক দুর্ঘটনায় হয়নি। তবে আমি নিশ্চিত না। অনেক আগের স্মৃতি মনে করতে পারছি না...
৬. ১৪ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:০৭
অতিথি বলেছেন: উনাকে আমার পছন্দ তার গানের মৌলিকতার জন্য।

আড্ডাবাজ ঠিকই বলেছেন উনি থাকবেন আমাদের সবার ভালবাসা ও প্রার্থনায়।
৭. ১৪ ই জুলাই, ২০০৬ রাত ৮:০৭
অতিথি বলেছেন: বাবুর জন্য সব সময়ের শুভ কামনা রইলো। বাবু বেঁচে থাকবেন চিরকাল বাংলার মানুষের মাঝে।
৮. ১৪ ই জুলাই, ২০০৬ রাত ৮:০৭
অতিথি বলেছেন: মতাহির ভাই, আপনার ধারনা সঠিক, তবে আমি বলিনি যে, সাম্প্রতিক দূর্ঘটনা থেকে তার হাতের অবস্থা এমন হয়েছে, আসলে ব্যাপারটা আমার জানা ছিলোনা, তবে তার সাথে হাত মেলাতে গিয়েই সেটা চোখে পড়েছে, আর খারাপ লেগেছে। বিধাতা তার সহায় হোন।

 

মোট সময় লেগেছে ১.০২৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
www.e-dirts.com
www.ayojon.com/

শত ব্যস্ততার মাঝেও, ফেলে আসা অতীতের স্মৃতির রোমন্থন করতে গিয়ে খুঁজে ফিরি সেই হারানো মুখ। ইট-পাথরের এই শহরের অলি-গলিতে খুঁজে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ