আমার প্রিয় পোস্ট

ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

মা'কে খুব মনে পড়ে!

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১২:৩৪

শেয়ারঃ
0 1 0

"মা" আমার মা.. কতদিন "মা" বলে শব্দ উচ্চারণ করিনা, কতদিন "মা"-কে দেখিনা। কতদিন মা আমার মাথায় হাত বুলিয়ে দেয়না, ঠিক মনে করতে পারছিনা। শেষ কবে মা'র হাতে খেয়েছিলাম মনে পড়েনা, শেষ কবে মা বকুনি দিয়েছিলো তাও মনে নেই। দীর্ঘ প্রায় 24টা বছর মা'র কাছাকাছি থেকেও বুঝতে পারিনি, সত্যিকার অর্থে "মা" কি?!

অনেকদিন ধরেই ভাবছিলাম "মা"-কে নিয়ে একটা লিখা ব্লগে পোস্ট করবো। কিন্তু হয়ে উঠেনি। যতবারই লিখতে বসেছি, চোখে জল এসেছে। ঝাপসা চোখে মনিটরে কেবল মা'র মুখখানিই ভেসে উঠেছে। এলোমেলো হয়েগেছে আমার সব কথা। চোখের জলে ভেসে গেছে সব। আজ যখন লিখতে বসলাম, তখনও আমার দু'চোখে অশ্রুধারা, কি লিখবো জানিনা! শুধু জানি মা'কে খুব মনে পড়ে, অসম্ভব রকম মনে পড়ে। প্রতিটিদিন, প্রতিটিক্ষণ।

আমার মা খুব সাধারণ একজন বাঙালী নারী। আমাদের বাঙালী সমাজে আর দশটা মা যেমন হয়, উল্লেখ করার মতো তেমন কিছু না থাকলেও, তার সবচেয়ে বড় পরিচয় সে আমার "মা", আমার জন্মদাত্রী। জানিনা, কি একটা অদৃশ্য শক্তি আমাকে বার বার কেবলই মা'র স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়। আজ খুব মনে পড়ে, মা'র অনেক অনেক স্মৃতি। ছোট্ট বেলায় সেই যে আমাকে ঘুম পাড়িয়ে দিত ঘুম পাড়ানি গান গেয়ে, স্কুলে যাওয়ার সময় হলে কত যতন করেইনা আমাকে সাজিয়ে-গুছিয়ে দিত, দুপুরের ঘুম বাদ দিয়ে পাড়ার ছেলেদের সাথে খেলতে যাওয়ার কারণে বিকেলে মা'র বকুনি, অসুস্থ হলে মা মুখে তুলে খাইয়ে দিত! কি করে ভুলে থাকবো এসব? খুব মনে পড়ে মা'র চোখে অশ্রু দেখে কিভাবে কেঁদেছিলাম! আমেরিকাতে আসার জন্যে যেদিন রওনা হচ্ছিলাম, সেদিন পুরোটা পথ মা আমাকে ধরে শুধু কেঁদেছিলেন। কোন ভাষাতেই কিছু বলতে পারিনি, বোঝাতেও পারিনি। অথচ মা সেদিনও অসুস্থ ছিলেন, নিজের দিকে এতটুকুও খেয়াল ছিলোনা। একেই কি বলে "মা"?

দেশে যতদিন ছিলাম, কখনোই মা'কে এভাবে অনুভব করিনি, আজ বুকের ভেতর কেবল হাহাকার, একটা বিশাল শূণ্যতা, বলে দেয় আমার মা কেবলই আমার মা। প্রবাসে আসার পর যার কথা আমার সবচেয়ে বেশী মনে পড়েছে, সে হলো আমার "মা"।

কি লিখবো? কিছুই গুছিয়ে বলতে পারছিনা। শুধু বলতো ইচ্ছে করছো,"মাগো, তোমাকে খুব মনে পড়ে, খুব খুব মনে পড়ে, তুমি ভালো থেকো।"

 

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:০২
অতিথি বলেছেন: আসলে মায়ের এত অবদান, এত ঋণ, কিছু বোঝা যায় না দূরে না গেলে। কাছে থাকতে মনে হতো, এই ভালবাসা তো প্রাপ্য, অথবা ভালবাসার আধিক্য মাঝেমাঝে অসহ্যও লাগত। জানি না, এই ভালবাসার প্রতিদানের চেষ্টা করার সুযোগ হবে কিনা কখনও। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকল, ভাল থাকুন বাংলার প্রতিটি অতিসাধারন মা। তাঁদের ভালবাসার প্রতিদান দেয়ার অন্তত চেষ্টাটুকু করুক তাদের সন্তানেরা।

ধন্যবাদ এই স্পর্শকরে যাওয়া লেখার জন্য।
২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৩২
অতিথি বলেছেন: আসলে বুকের ভেতর থেকে বের হয়ে আসা অনুভূতি হয়তো এমনই হয়। আপনার কথাগুলোও খুব ভালো লেগেছে।
৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:১৫
অতিথি বলেছেন: কিছু বলার নাই
৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৯:৫৩
অতিথি বলেছেন: সহানুভুতি রইল। আপনার দিনকাল কেমন কাটছে? কি করছেন এখন?
৫. ২৬ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৫
অতিথি বলেছেন: আপনি আমার মা ভাল থাকুন....

দিন কাল কেমন চলে আপনার???
৬. ০৮ ই মে, ২০১১ সকাল ৮:০১
ইমরান রিতুল বলেছেন: আসলেই, মাকে নিয়ে সবার ভাবনা গুলো এক রকমই। আপনার মায়ের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
০৮ ই মে, ২০১১ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: আপনার মা'কেও আমার সালাম জানাবেন।

০৮ ই মে, ২০১১ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: গ্রহণ করলাম।

৮. ০৮ ই মে, ২০১১ সকাল ৮:২১
নীল-দর্পণ বলেছেন: ভাল থাকুক সব মা যেখানে যে অবস্থাতেই থাকুক
০৮ ই মে, ২০১১ সকাল ৯:৪০

লেখক বলেছেন: একই প্রার্থনা রইল।

 

মোট সময় লেগেছে ২.৫৫৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
www.e-dirts.com
www.ayojon.com/

শত ব্যস্ততার মাঝেও, ফেলে আসা অতীতের স্মৃতির রোমন্থন করতে গিয়ে খুঁজে ফিরি সেই হারানো মুখ। ইট-পাথরের এই শহরের অলি-গলিতে খুঁজে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ