আমার প্রিয় পোস্ট
- কুৎসিত সত্যঃ এক অশুভ দানবের সর্বগ্রাসী আর্তনাদ!! - অগ্রপথিক...
- কিছু জোকস



।ভাল লাগলে পাঠক দায়ী, খারাপ লাগলে লেখক দায়ী - মাতবার
- ৯০ দশকের বিটিভি পর্দার বিজ্ঞাপনো-পিডিয়া - মেহরাব শাহরিয়ার
- বড়দের জন্য বাবুরা ঘুমাইতে যাও



- চেয়ারম্যান০০৭
- সামুতে অর্ধযুগ (৬ বছর) পার করে ফেলেছেন এমন ব্লগারদের লিস্ট (আপডেট হইবেক) - সামুর পাগল
- লাইভ বাংলাদেশী টিভি দেখুন। কোনো সফটওয়্যার/ব্রাউজার ছাড়াই! - রাজুরনি
- জেমসের ব্যান্ড ও সলো সব এ্যালবাম এর কভার + - আব্দুল্লাহ-আল-মামুন শামীম
- কিছু সংগ্রহিত ১৮++ কৌতুক,কমন পড়লে দোষ দিবেন না
- মামুন হতভাগা
- গাড়ী, বাড়ী, নারী কার কোনটা দরকার বেছে নিন?
- ইন্জিনিয়ার জনি
- এ যুগের মেয়ের গল্প (ভুল বুঝা মেয়েদের গল্প) - লাভলু জাফর সাদিক চৌধুরী
- একটা কুকুরের মৃত্যু সংবাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি - নীল_পদ্ম
- সমকামী বিয়ের অনুমোদন !!!! - কানন শাহ
- শুধু ভালোবাসার জোরে। - চিটি (হামিদা রহমান)
ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

আমার পিডিএ!
০২ রা মার্চ, ২০০৭ দুপুর ১২:৩৫
পিডিএ'র প্রতি দুর্বলতা আমার অনেক দিনের। অবশ্য অনেক দিন ধরেই পিডিএ ব্যবহার করছি, সেই কলেজ জীবন থেকেই। প্রথমে কিনেছিলাম টাঙস্টেন ই, এরপর টাঙস্টেন ই2, আর কিছুদিন আগেই পাম টিএঙ্ কিনলাম। সত্যি কথা বলতে কি কেনার আগে অবশ্য প্রচুর স্টাডি করেছি। কারণ এখানে ম্যানহাটানে(নিউ ইয়র্ক) ফ্রি ওয়াই-ফাই কানেকশন অনেক পাওয়া যায়, তাই চাচ্ছিলাম একটা ওয়াই-ফাই এনাবল পিডিএ কিনব। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পিডিএ আছে, কিন্তু আমি প্রথম থেকেই উইন্ডোজ ওএস ভিত্তিক পিডিএ ব্যবহারের বিপক্ষে, বলতে পারেন পামের প্রতি একটা ভালোলাগা জন্মে গেছে অনেক আগেই। এখন যে কোন সময়েই ইচ্ছে করলেই ই-মেইল, ওয়েব ব্রাউজিং করা সম্ভব, এমনকি ইনন্সট্যান্ট ম্যাসেঞ্জিংও। এখন প্রায় প্রতিদিন রাতেই বিছানায় শুয়ে শুয়ে খবরের পাতায় চোখ বুলিয়ে নিই। প্রায় দু' সপ্তাহ ধরে এই নতুন পিডিএটা ব্যবহার করছি, কোনরকম সমস্যা ছাড়াই।
আমি আমার অনেক গুরুত্বপূর্ন ডকুমেন্ট(ওয়ার্ড, এঙ্লে) ও প্রায় 200 কন্টাক্ট নাম্বার রেখেছি। ইন্টারনেট থেকে ফ্রি ই-বুক নিয়ে পিডিএফ ফাইল হিসেবে পড়তে পারছি, শুনতে পারছি মিউজিক। টিএঙ্-এ আগের পিডিএগুলোর তুলনায় অনেক ভালো মানের মিউজিক শোনা সম্ভব। আমার কোন একটা ব্লগে বলেছিলাম আমি মোবাইল দিয়ে ছবি তুলতে ভালোবাসি। আমার নোকিয়া এন70 মোবাইলে ব্লুটুথ থাকার কারণে খুব সহজেই আমি ছবিগুলো পিডিএতে ট্রান্সফার করে, অবসর সময়ে দেখি। ছবিগুলো খুবই সুন্দর আসে, কারণ এই পিডিএ'র মনিটর 16বিট কালার সাপোর্টেড। আপাতত আমি একটা 1গিগাবাইট-এর এসডি মেমরি কার্ড ব্যবহার করছি, খুব শীঘ্রই একটা 2গিগা এসডি কার্ড কিনবো আশা করছি। যদিও আমি বলবো 1গিগাবাইট এর একটা কার্ডই যথেষ্ট, যদি না আপনি এটাকে মিউজিক প্লেয়ার হিসেবে ব্যবহার করেন।
আমাকে অনেকেই বলেছিলেন, মোবাইল সহ পিডিএ বা এমডিএ কেনার জন্যে, কিন্তু আমি কখনোই পিডিএর মতো একটা বড় ডিভাইস মোবাইল ফোন হিসেবে ব্যবহার করতে সাচ্ছন্দ্য বোধ করিনা, আমার ব্যক্তিগত অভিমত হলো, পিডিএ আর মোবাইল ফোন আলাদা হওয়াটাই ভালো। তবে এর সুবিধা যেমন আছে, তেমনি অসুবিধাও আছে। যদিও নোকিয়া এন70 মোবাইলে পিডিএর প্রায় সব বৈশিষ্ট্যই বিদ্যমান, তবুও বলবো খানিকটা বড় স্ক্রিনে নিউজ পড়া, মেইল চেক করার মজাই আলাদা।
বাংলাদেশে যেহেতু ওয়াই-ফাই এর ব্যবহার খুবই কম, তাই আপনারা ইচ্ছে করলেই ব্লুটুথ এনাবল মোবাইল ফোনের সাথে কানেক্টেড করে, জিপিআরএস ব্যবহার করতে পারেন এই পিডিএ দিয়ে। এছাড়াও এর আরো অনেকগুলো ফিচার আছে, যেগুলো আপনারা পাম এর ওয়েব সাইটে গিয়ে জানতে পারেন।
আমাদের এই ব্লগিং সাইটে অনেকেই পিডিএর প্রতি দুর্বল থাকতে পারেন, কেউ হয়তো ব্যবহার করছেন, আর কেউ হয়তো ভাবছেন কিনবেন। যারা নতুন কিনতে চাচ্ছেন তাদের প্রতি আমার বক্তব্য হলো আপনারা পাম টিএঙ্ কিনে ব্যবহার করতে পারেন খুব সাচ্ছন্দ্যে। আশা করছি আপনি নিরাশ হবেন না।
পাম টিএঙ্-এর বৈশিষ্ট্যগুলোঃ
- পাম এর নতুন অপারেটিং সিস্টেম গারনেট 5.4
- ইন্টেল 312 মেগাহার্টজ এআরএম প্রসেসর
- ইন্টারনাম মেমরি 128মেগা বাইট।
- 320* 480 (16বিট) টাচ স্ক্রিন।
- বিল্ট-ইন ওয়াই-ফাই
- ব্লুটুথ ও ইনফ্রারেড
- মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এঙ্লে, পাওয়ারপয়েন্ট)
- নোটপ্যাড
- এমএমসি, এসডি, এসডি আই/ও কার্ড সাপোর্ট
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পিডিএ ;
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
রিফাত ভাই, শানে নযূল দেখলেন কোথায়? আমিতো আমার পি.ডি.এ-র ব্যাপারে কোন শানে নযূল লিখিনি। ভালোলাগা ব্যাপারটা আপেক্ষিক।মোবাইল ফোনেরও সীমাবদ্ধতা আছে। মোবাইল ফোন আর পি.ডি.এতে কিছু পার্থক্যও আছে। অবশ্য নোকিয়া ফোনগুলোও খারাপ নয়। আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ।
অতিথি বলেছেন:
পিডিএ যে কি কামে লাগে, বুঝি না একটা আইপ্যাক পাইছিলাম অফিস থাইকা; ওইডা ড্রয়ারে পইড়া আছে।
অতিথি বলেছেন:
হা হা হা হা, চোর ভাই আমাকে ওটা পাঠিয়ে দিন। দেখি আমার কোন কাজে লাগেনা। কাজের জিনিস ড্রয়ারে ফেলে রেখে লাভ কি?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














সত্যিকার অর্থে ভাল লাগল না ।
আমার আবার পছন্দ উন্নত নোকিয়ার মোবাইল গুলি,