আমার প্রিয় পোস্ট

ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

আমেরিকায় এক বছর!

১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৪

শেয়ারঃ
0 0 0

গত ১৪ই সেপ্টেম্বরে আমার আমেরিকায় আসার এক বছর পূর্ণ হলো। খুব ইচ্ছে ছিলো ঐদিনই আমি একটা মেসেজ পোস্ট করবো, কিন্তু ব্যস্ততার কারণে আর হয়ে ওঠেনি।

আমেরিকায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা মিশ্র, ভালোলাগা আর মন্দলাগার মতো দুটো বিষয়ই আমার অভিজ্ঞতায় রয়েছে। তবে সব মিলিয়ে বলবো, আমেরিকা একটা সুন্দর দেশ, জীবন-যাপনের জন্যে এর চেয়ে ভালো জায়গা খুব বেশী একটা আছে বলে আমার জানা নেই। তবে এখানকার জীবন-যাত্রার মান একটু ব্যয়বহুল হলেও সুবিধা অনেক। এখানকার সমাজের সব শ্রেণীর মানুষকেই কাজ করতে হয়। বলা চলে, বেঁচে থাকার জন্যে বেশ সংগ্রাম করতে হয়। আমারতো মনে হয়, সুযোগ থাকলে আমাদের বাংলাদেশের সব যুবক, তরুন-তরুণীর এখানে এসে কমপক্ষে এক দুই বছর কাটানো উচিত। তাতে করে জীবন সম্পর্কে বেশ ভালো একটা ধারণা হবে বলে আমি মনে করি, যেটা তাদের পরবর্তী কর্মজীবন বা ব্যক্তিগত জীবনে বেশ কাজে আসতে পারে। এখানে সবকিছুতেই অসম্ভব প্রতিযোগীতা কাজ করে। এসব কথাই আমার ব্যক্তিগত অভিমত, কোন উপদেশ নয়।

খুব মনে পড়ছে, ঠিক এক বছর আগের কথা। যেদিন আমি আমেরিকায় আসার জন্যে রওনা হলাম, তার আগেও আমি মেসেজ পোস্ট করেছি। এই সাইটটির অনেকেই আমাকে অভিনন্দন আর শুভ কামনা জানিয়ে মন্তব্য করেছিলেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুনির্দিষ্ট কারো নাম উল্লেখ করে অন্যকে ছোট করতে চাইছিনা। আপনাদের সবার দোয়া আর ভালোবাসায় আমি ভালো আছি। আমার জন্যে দোয়া করবেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমেরিকাআমেরিকা ;
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৭
ইলা বলেছেন: আপনার কর্মময় জীবন সুন্দর হোক! মহান আল্লাহ পবিএ রমজানের পূর্ণ েসায়াব আদায় করার তাওফিক দান করুন! আমীন!
২. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৮
প্রাগৈতিহাসিক বলেছেন: লেখা ভাল লেগেছে। তবে আমেরিকা বেশী ঘিঞ্জি বলে মনে হয়। বাস করার জন্য নিরিবিলি কম ঘিঞ্জি শহরই আমার পছন্দ।
৩. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৫
শিয়াল মামা বলেছেন: ঢাকার থেকেও ঘিন্জি?
৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৩৭
বিজ্ঞ পোকা বলেছেন: যেখানেই যান না কেন, আল্লাহর রহমতে ভাল থাকিবেন, ইনশাআল্লাহ!
৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৪
নাজিম উদদীন বলেছেন: অনাগত দিন গুলো আরও সুন্দর হোক।
এখনও কি নিউ ইয়র্কে আছেন।
৬. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৫
অলস বলেছেন: আপনার লেখা খুব ভালো। ৫!
কিন্তু আমার কাছে, ছোটবেলা থেকে আমি যে পাড়ায় বড় হয়েছি, সেখানেই সেই পোলাপানদের সাথেই টংয়ের দোকানে আড্ডা-উড্ডা মেরে সারাজীবন পার করে দিতে ইচ্ছে করে।
৭. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:১৪
ইফতেখার ভূইয়া বলেছেন: ইলা: আপনাকে ধন্যবাদ।

প্রাগৈতিহাসিক: ভাইয়া আমেরিকা অনেক বড় একটা দেশ। এত বড় একটা দেশে জনসংখ্যা আনুপাতিক হারে অনেক কম। নির্দিষ্ট কিছু কিছু এলাকায় ঘনবসতি থাকলেও বেশীর জায়গায়ই ওরকমটা নয়। ধন্যবাদ।

শিয়াল মামা: হ্যাঁ, ঢাকা থেকেও ঘিঞ্জি, তবে ঘিঞ্জি হলেও এখানে সুযোগ সুবিধা অনেক রয়েছে। ঢাকার মতো জীবন-যাত্রা এখানে ধীরগতির নয়। ধন্যবাদ।

বিজ্ঞ: আপনিও ভালো থাকবেন।

নাজিম: ভাইয়া আপনিও ভালো থাকবেন। জ্বী, এখনো নিউ ইয়র্কেই আছি।

অলস: ইচ্ছেটা আমারও ছিলো আর এখনো আছে। তবে ঐ যে, বাস্তবতা! তাই আর হয়ে ওঠেনি। তবে সেদিনের প্রত্যাশায় থাকছি।

মন্তব্যের জন্যে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।
৮. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৩২
প্রান্তর বলেছেন: ভাই জ্যাকসন হাইটস এর কাবাব কিঙ এর কথা মনে করায় দিয়েন না।
৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:২৬
ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা হা... প্রান্তর ভাই, ভালোইতো চেনেন দেখছি। ওখানে আমি বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু ইদানীং আর খুব বেশী যাওয়া হয়না। তা এখন কোথায় আছেন?

 

মোট সময় লেগেছে ১.৯৪৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
www.e-dirts.com
www.ayojon.com/

শত ব্যস্ততার মাঝেও, ফেলে আসা অতীতের স্মৃতির রোমন্থন করতে গিয়ে খুঁজে ফিরি সেই হারানো মুখ। ইট-পাথরের এই শহরের অলি-গলিতে খুঁজে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ