আমার প্রিয় পোস্ট
- কুৎসিত সত্যঃ এক অশুভ দানবের সর্বগ্রাসী আর্তনাদ!! - অগ্রপথিক...
- কিছু জোকস



।ভাল লাগলে পাঠক দায়ী, খারাপ লাগলে লেখক দায়ী - মাতবার
- ৯০ দশকের বিটিভি পর্দার বিজ্ঞাপনো-পিডিয়া - মেহরাব শাহরিয়ার
- বড়দের জন্য বাবুরা ঘুমাইতে যাও



- চেয়ারম্যান০০৭
- সামুতে অর্ধযুগ (৬ বছর) পার করে ফেলেছেন এমন ব্লগারদের লিস্ট (আপডেট হইবেক) - সামুর পাগল
- লাইভ বাংলাদেশী টিভি দেখুন। কোনো সফটওয়্যার/ব্রাউজার ছাড়াই! - রাজুরনি
- জেমসের ব্যান্ড ও সলো সব এ্যালবাম এর কভার + - আব্দুল্লাহ-আল-মামুন শামীম
- কিছু সংগ্রহিত ১৮++ কৌতুক,কমন পড়লে দোষ দিবেন না
- মামুন হতভাগা
- গাড়ী, বাড়ী, নারী কার কোনটা দরকার বেছে নিন?
- ইন্জিনিয়ার জনি
- এ যুগের মেয়ের গল্প (ভুল বুঝা মেয়েদের গল্প) - লাভলু জাফর সাদিক চৌধুরী
- একটা কুকুরের মৃত্যু সংবাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি - নীল_পদ্ম
- সমকামী বিয়ের অনুমোদন !!!! - কানন শাহ
- শুধু ভালোবাসার জোরে। - চিটি (হামিদা রহমান)
ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

আমার ডেস্কটপ কম্পিউটার
১৭ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:০১
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং সন্ধ্যায় কাজ থেকে বাসায় ফিরে আমার সর্বপ্রথম কাজ হলো, কম্পিউটার অন করা। উইন্ডোজ স্টার্ট হতে হতে কাপড়-চোপড় চেঞ্জ করি। এরপর পছন্দের যে কোন একটা গান চালিয়ে ফ্রেশ হয়ে নেই, শুতে যাবার আগ পর্যন্ত কম্পিউটার চালুই থাকে, টুক-টাক কিছু ব্যক্তিগত কাজ করি। আর এভাবেই কম্পিউটার মিশে আছে আমার দৈনন্দিন জীবনে।
কম্পিউটারের প্রতি দুর্বলতা আমার বেশ আগে থেকেই। সর্বপ্রথম কম্পিউটার হাতে পেয়েছি সেই ৯৭'এর দিকে। মনে পড়ে সেটা ছিলো ৪৮৬ মডেলের কম্পিউটার, ১০০ মেগাহার্টজ প্রসেসর, ৮০ মেগাবাইট হার্ডডিস্ক আর ১৬ মেগাবাইট র্যাম। আর অপারেটিং সিস্টেম ছিলো উইন্ডোজ ৯৫। ছিলোনা কোন সিডি-রম ড্রাইভ, উইন্ডোজ ইন্সটলেশনের জন্যে ছিলো ২০/২৫টা ফ্লপি ডিস্ক। এসব মনে হলে এখন সত্যিই খুব হাসি পায়। মাত্র কয়েক বছরেই কতটা বদলে গেছে সেই প্রযুক্তি। ফ্লপি বদলে এসেছে, সিডি, ডিভিডি, ব্লু-রে ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ। শক্তিশালী মাদারবোর্ড, প্রসেসর এমনি আরো কত কি! কিন্তু কম্পিউটারের প্রতি ভালোবাসাটা ঠিক সেই আগের মতোই আছে, বদলে যায়নি এতটুকুও।
এখন আমি যে ডেস্কটপ পিসিটা ব্যবহার করছি তার কনফিগারেশনটা নিচে দিয়ে দিচ্ছিঃ
মডেলঃ এইচপি প্যাভিলিয়ন স্লিমলাইন এস৭৬০০ এন
প্রসেসর: ২.২ গিগাহার্টজ , এএমডি এথলন ৬৪ বিট।
হার্ড ড্রাইভ: ২০০ গিগাবাইট।
অপটিক্যাল ড্রাইভ: ডিভিডি আর/ডব্লিউ।
র্যাম: ১.৫ গিগাবাইট।
গ্রাফিক্স কার্ড: ২৫৬ মেগাবাইট, এনভিডিয়া জি-ফোর্স ৬১৫০ এল.ই.।
সাউন্ড কার্ড: ৫.১ চ্যানেল।
নেটওয়ার্কিং: ডায়াল আপ, ল্যান, ওয়্যারলেস ল্যান।
মনিটর: এইচপি ডব্লিউ ১৭ই।
অপারেটিং সিস্টেম: উইনন্ডোজ এক্সপি প্রফেশনাল ২০০২।
আসলে কম্পিউটারের কনফিগারেশনটা নির্ভর করে ব্যক্তিগত প্রয়োজন বা চাহিদার উপর। অনেকেই কম্পিউটারে গেম খেলতে পছন্দ করেন আর সেজন্যে প্রায়ই টাকা খরচ করে কম্পিউটার আপগ্রেড করেন, এটা আমার কাছে অনেকটাই অপচয় বলে মনে হয়। সাধারণত আপনি যে ধরনের কাজ করেন, মূলত সেটার উপর নির্ভর করেই পছন্দের কম্পিউটারটি বেছে নেয়া প্রয়োজন। আমার কম্পিউটারটিতে কাজ করে আমি যথেষ্টা সাচ্ছন্দ্য বোধ করি।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কম্পিউটার, কম্পিউটার, কম্পিউটার ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: মেশিনটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। নষ্ট হয়ে গিয়েছিলো। পরে অবশ্য মনে হয়েছিলো ওটা রেখে দেওয়া জরুরী ছিলো। মন্তব্যের জন্যে ধন্যবাদ।
রাতমজুর বলেছেন:
মডেলঃ আইবিএম ক্লোন।
প্রসেসর: ৭৩৩ মেগাহার্টজ , পেন্টিয়াম-৩।
হার্ড ড্রাইভ: ৬০ গিগাবাইট।
অপটিক্যাল ড্রাইভ: কম্বো।
র্যাম: ৩৮৪ মেগাবাইট এসডি।
গ্রাফিক্স কার্ড: ৬৪ মেগাবাইট, এনভিডিয়া।
সাউন্ড কার্ড: ২.১ চ্যানেল।
নেটওয়ার্কিং: বিল্ট-ইন নাই, ১০/১০০ কার্ড, ব্লুটুথ এডাপ্টার এজ এর জন্য।
মনিটর: স্যামসাং ৫৫০এম/এস ১৫ ইন্চি।
অপারেটিং সিস্টেম: উইনন্ডোজ এক্সপি প্রফেশনাল ২০০২।
রাতমজুর বলেছেন:
@ নাজিরুল হক
আমার পিসিটাও আমার মতই সুপার পিসি (আমি হালকা সুপারম্যান টাইপ, হা হা হা), না ভাই, বরং মোবিলিটির দরকারে একটা ল্যাপটপ কিনবো ভাবছি, কিন্তু আমার এই পুরোনো পরিক্ষীত বন্ধুটাই ভালো লাগে আমার। প্রসেসর: ৭৩৩ মেগাহার্টজ হলে কি হবে? পি-৪ কে পেছনে ফেলে দৌড়োয় দরকারে।
আমার আগে ছিল এই রকম একটা।
সেটা ছিল প্রসেসর: ৮০০ মেগাহার্টজ। ভিডিও কনভার্ট করার সময় রিস্টার্ট হয়ে যেত। একদিন রাগে দিলাম এক আচার।
রাতমজুর বলেছেন:
@ নাজিরুল হক
হা হা হা, আসলে আমি অফিস ডকুমেন্ট আর ইন্টারনেট ব্যাবহার ছাড়া, শুধু গেম খেলা আর সার্ভেইল্যান্সের কাজে ব্যাবহার করি ওটাকে, অফিসে ১০ ঘন্টা পিসিতে কাজকরার পরে অন্য কাজে পিসিতে বসতে ভালোলাগে না।
আর গেম গুলোও লো-রিসোর্স এর, এজ অব মিথোলোজী টাইপ, তাই সুখেই আছি।
মাঝে মাঝে সন্ধায় আমার ISP ইন্টারনেট সার্ভিস দেয় না ২/৩ ঘন্টার জন্য। সেই দিনটতে আমার ভাল ঘুম হয়।
কেএসআমীন বলেছেন:
খাঁটি কথা
ত্রিভুজ বলেছেন:
নেমেসিসের কম্পিউটারটার হার্ট এ্যাটাক হয় নাই এখনো?আমার একটা আছে... ৬৬ মেগাহার্টজের.... অনেকদিন বেঁচে ছিলো...! এখনো থাকতো, যদি যত্ন করে রাখতাম!
বেশীর ভাগ মানুষই না বুঝেই পিসির কনফিগারের পেছনে টাকা নষ্ট করে...
চামে দিয়া নিজের পিচির ভাব লইয়া গেলেন মনে লয়??
আমারটঅ কিনতুক খাসা জিনিস।
p1-120mhz
ram 48 mb
agp 2 mb
hdd 1 gb
floppy drive
modem
হে হে
অন্যকোথাও বলেছেন:
আমার একডা পি-৩ আছিল, ৫০০ মে.হা. প্রসেসর। পরে ৮০ জি.বি. হার্ডডিস্ক লাগায়া নিছিলাম। সারে ৫ বছর চালাইসি। হেইডা দিয়া কত যে স্টান্ট করছি!! একলগে ৩টা ও.এস. ঢুকাইছিলাম। ৯৮, এক্সপি, উবুন্টু। হের উপর দিয়া ফেডোরা ঢুকাইতে গিয়া হার্ডডিস্ক ইন্তেকাল ফরমাইয়াছিল। মাগার মেশিন ঠিক আছিল। পরে পুরান একটা ৮ জি.বি. হার্ডডিস্ক লাগায়া ফুল সেট মেশিন ৬হাজার টাকায় বেইচা দিসিলাম।
নেমেসিস বলেছেন:
এ্যান্টিকস্ জমানো হবি আমার । এখনো পাকিস্তান পিড়িওডের কালো টেলিফোন সেট ( যেটার রিসিভার পার্ট টাইম হাতুরী বিশেষ ) , Zeiss কোম্পানীর ঐতিহাসিক মডেলের ক্যামেরা এমনি অনেক কিছু সংগ্রহে আছে
রাতমজুর বলেছেন:
হা হা হা
ইফতেখার ভূইয়া বলেছেন:
মন্তব্যের জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














ভাল লিখছেন। চালায়া যান। কম্পিউটার গ্রুপে নাম লিখাতে পারেন।