আমার প্রিয় পোস্ট

ভীষণ ভালোবাসি দেশ, মা আর মাটি। আজও বিশ্বাস করি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই।

কবি ও কবিতা - ৭

১২ ই জুন, ২০০৮ সকাল ৮:৪০

শেয়ারঃ
0 0 0

রণাঙ্গন দৃশ্য
জয়েন উদ্দিন

সারি সারি শ্বেতছত্রধৃজ সুশোভন।
নির্ভয় চলন্ত যুদ্ধে যথাত্র সৈন্যগণ।।
সৈন্যপদধুলি উঠি ছাইল গগন।
দিক অন্ধকার হইল না দেখি তপন।।
রসুলের সঙ্গে বীর্যবন্ত অশ্ববার।
বিক্রমে কেশরী তুল্য তেত্রিশ হাজার।।
সারি সারি মত্তকরী গলে মুক্তা ধার।
মারুত সদৃশ সব বিজুলি সঞ্চার।।
হস্তীগলে বাজে বণ্টি শুনিতে সুস্বর।
চলন্ত পর্বত যেন মূর্তি ভয়ঙ্কর।।
বিবিধ সাজন অশ্ব দেখিতে সুন্দর।
গরুড়ের গতি সব অতি মনোহর।।
মহা মহা মল্ল সব সিংহনাদ করে।
এথ দেখি এরাকের পৃথিম্বি বিদরে।।
সহস্র সহস্র বীর নাচে গদা ধরি।
যুদ্ধ মাঝে চলে হেন যেন মত্তকরী।।




কবি পরিচিতিঃ
কবির নাম: জয়েন উদ্দিন
জন্ম ও মৃত্যু: ১৫শ শতক (আনুমানিক)

জয়েন উদ্দিন মধ্যযুগের বাংলার একজন বিখ্যাত কবি। তিনি গৌড়ের সুলতান রুসুফ শাহের (১৪৭৪-১৪৮১) সভাকবি ছিলেন। তাঁর রসুল-বিজয় মৌলিক রচনা নয়, কোন ফারসী গ্রন্থেও অনুসরণে লিখিত। তাঁর এ কাব্যটি প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমান রচিত বিজয়-কাব্যধারার অন্যতম পথিকৃৎ। এই কাব্যে মহানবীর দিগি¦জয়-কাহিনী বর্ণিত হয়েছে। “রণাঙ্গন দৃশ্য”-এর উৎস: মধ্যযুগের কাব্য-সংগ্রহ, সম্পাদনা: আহমদ শরীফ।

সহায়ক গ্রন্থঃ বাংলা সাহিত্যের কথা (২য় খন্ড): মুহম্মদ শহীদুল্লাহ; মুসলিম বাংলা সাহিত্য: মুহম্মদ এনামুল হক; বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান: ওয়াকিল আহমদ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবি ও কবিতা ;
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৮ সকাল ৮:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই জুন, ২০০৮ সকাল ১০:১৪
ময়ুরবাহন বলেছেন: ভাল লাগল। তবে কয়েকটা জায়গায় ভাষাটা একটু কঠিন লেগেছে।
২. ১২ ই জুন, ২০০৮ সকাল ১০:১৬
ময়ুরবাহন বলেছেন: আপনি কী বাঙালী? তাহলে আপনাকে দেখতে জাপানীদের মতো কেন? মানে চোখদুটি জাপানীদের মতো লাগল।

 

মোট সময় লেগেছে ০.৯৪৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
www.e-dirts.com
www.ayojon.com/

শত ব্যস্ততার মাঝেও, ফেলে আসা অতীতের স্মৃতির রোমন্থন করতে গিয়ে খুঁজে ফিরি সেই হারানো মুখ। ইট-পাথরের এই শহরের অলি-গলিতে খুঁজে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ