অনেক চেষ্টা আর ভুলের পর নিজস্ব থীমও ডিজাইন করে সাইটটাকে একটু আলাদাভাবে প্রেজেন্ট করার চেষ্টাও করেছি। কি বা কেমন হয়েছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন, তবে কমেন্ট করে জানালে আরো ভালোলাগবে।
এর মধ্যে অনেক চড়াই উতরাই পেরিয়ে, অবশেষে আমার ব্লগ সাইটি বেশ ভালো একটা অবস্থানে চলে এসেছে। প্রথম দিকে ব্লগিংটা কেবলই ব্লগিং হিসেবে নিয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে সেটাকে প্রো-তে চলে আসতে হলো। এর মাঝে শিখেছি অনেক কিছু। ডোমেইন কেনা, সাইট হোস্টিং, সাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস থীম ডিজাইন, এসইও এইসব আর কি। শেষ পর্যন্ত এটাকে ফুল টাইম জব হিসেবে নেয়ার প্রসেসিংএ চলেও আসলাম। এই দীর্ঘ পথ পাড়ি দেয়ার পথে আপনারা সহযোগিতাও ছিলো, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সহযোগীতার জন্য।
খুব শীঘ্রই আমার অভিজ্ঞতার আলোকে প্রো-ব্লগিং নিয়ে কিছু কথা সামুতে লিখার আশা রাখছি। আমি মনে করি, বাংলাদেশের অনেক তরুন প্রতিভা ইচ্ছে করলেই ব্লগিংকে প্রো লেভেলে নিয়ে আসতে পারেন। তবে কিছু কিছু ব্যাপার অবশ্যই তাদের ম্যান্টেইন করতে হবে। সেসব নিয়ে আগামীতে লিখার আশা রাখছি। আপনারা যারা এ ব্যাপারে আগ্রহী, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। না, কোন ফী লাগবেনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



