মহান বিজয় দিবসে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, ৭১'এর সকল বীর মুক্তিযোদ্ধাদের। যাদের আত্নত্যাগ আর ভালোবাসায় অর্জিত আমার স্বাধীনতা, আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ ।
আসুন মহান এই দিনে, আমরা নতুন প্রজন্ম আবার শপথ নিই, দুর্নীতি আর সন্ত্রাসমুক্ত দেশ গড়ার, দেশকে আরো বেশী করে ভালোবাসার। বাংলা আমার, বাংলা আপনার, বাংলা আমাদের সবার। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধহোক বাংলার প্রতিটি প্রাণ। শান্তি, সমৃদ্ধি আর সম্প্রীতির বাঁধনে উৎসবমুখর হয়ে উঠুক বাংলার প্রতিটি ঘর। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



