লোকজন আমাকে খুঁজছে কেন? 
০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকাল বেলা ঘুম থেকে উঠে আমার ব্লগের ভিজিটর স্ট্যাটিসটিকস দেখে খানিকটা আতঁকে উঠলাম। তেমন সিরিয়াস কোন বিষয় না হলেও আমাকে ব্যাপারটা খুব ভাবাচ্ছে। গত ২ সপ্তাহ ধরে গুগলে আমাকে আমার নাম দিয়ে বেশ খোঁজাখুঁজি হচ্ছে। বুঝতে পারছিনা কেন। বাঙালী ভাই-বোনরা যে সেটা করছেন না সেটা পরিস্কার বোঝাই যাচ্ছে।
সামু আর আমার ব্লগ ছাড়া আমি কোথাওই লিখালিখি করিনা। কিন্তু তার পরেও দেখতে পাচ্ছি নিয়মিত প্রতিদিনই প্রায় ১০/১২ টা আইপি থেকে আমাকে খোঁজা হচ্ছে। আইপিগুলো সুর্নিদিষ্ট কোন জায়গা থেকে নয় বরং ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন লোকেশন থেকে আসছে। ঘুরে ফিরে আমার ব্লগে আমার প্রোফাইলেই ঢুকছে ফেইসবুকে ঢুঁ মারছে, এড রিকোয়েস্ট পাঠাচ্ছে কিংবা টুইটারে ফলো করছে। বুঝতে পারছিনা হচ্ছেটা কি? আজ তো পাঁচ মিনিটের মধ্যে ২জন খুঁজতে খুঁতে চলে আসছে আমার সাইটে। অবশ্য গত এক সপ্তাহে ১০ টার বেশী মেইল পেয়েছি বেশ কিছু আমেরিকান কোম্পানী থেকে। অনুরোধ করছে হয় তাদের জন্য লিখালিখি করতে আর নয়তো তাদের সফট্ওয়্যার নিয়ে রিভিউ লিখতে সাথে বিনামূল্যে কিছু ফ্রী জিনিসপত্র দেয়ার অফার।
কিন্তু খোঁজাখুঁজির ব্যপারটা ঠিক পরিস্কার হচ্ছে না। আমি আমার চ্যাট রুমে ঘাঁপটি মেরে বসে আছি, যদি কেউ এসে কিছু জিজ্ঞেস করে। তেমন কিছুও হচ্ছেনা। সামুর কোন টেকি ভাই-বোনদের এ ব্যাপারে কোন ধারণা আছে?
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন