somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইশ্বরের অস্তিত্ব প্রমাণ হইলেই ধর্ম সত্য বলিয়া প্রমাণিত হয় না (পর্ব ১)

২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আস্তিক নাস্তিক বিষয়ক পোস্ট সমূহের প্রতি এই অধমের বিশেষ আগ্রহ রহিয়াছে। ইশ্বরের অস্তিত্বের ব্যাপারে আমি সংশয়বাদী হইলেও ধর্ম-সমূহ যে ঐশ্বরিক কিছু নহে সে বিষয়ে নি:সংশয়। ধর্মগ্রণ্থসমূহে যেই সকল রুপকথা রহিয়াছে সেইগুলো বিশ্বাস করিতে আমার মন কিছুতেই সায় দেয় না।

ইশ্বর যদি সত্যই অস্তিত্বশীল হইয়া থাকেন এবং আস্তিকদের দাবি মত সর্বশক্তিমান হইয়া থাকেন, তাহা হইলে মানবসকলকে হেদায়েত প্রদান করিবার তরে তাহার ধর্ম প্রচলন করিবার কোনই আবশ্যকতা নাই। তিনি চাহিলেই মানবসকলকে একেকজন দেবদূত করিয়া দিতে পারেন।

আস্তিকেরা বলিবেন, তিনি মানবসকলের পরীক্ষা লইবার জন্য ধর্ম তৈরী করিয়া মানবকূলকে তাহা গ্রহণ বা বর্জন করিবার স্বাধীনতা দিয়া দিয়াছেন। সেক্ষেত্রে আমি বলিবো, আমি পরীক্ষায় অকৃতকার্য হইবার অর্থ তিনিও অকৃতকার্য হইয়াছেন। কারণ আমাকে তিনিই তৈরী করিয়াছেন। আমার যে সকল দোষ, গুন সকলি তাহার সৃষ্টি। ইহা তাহার ব্যার্থতা যে, তিনি আমাকে পারফেকট করিয়া তৈরী করিতে পারেন নাই। আমার দোষের জন্য যদি শাস্তি পেতে হয় তবে তাহা ইশ্বরেরই প্রাপ্য।

আস্তিকেরা আরো বলিয়া থাকেন, যে তিনি সর্বজ্ঞ। তাহা হইলে আর পরীক্ষা লইবার দরকার কি? ফলাফল তো তাহার জানাই রহিয়াছে।

সামু ব্লগে আস্তিক নাস্তিক বিতর্কে সকলেই স্রষ্টা আছে কি নাই সে বিষয়ে বিতর্ক করিয়া থাকে। কিন্তু এই বিষয়ে যেহেতু পক্ষে-বিপক্ষে কোন অকাট্য প্রমাণ দাখিল করা সম্ভব নহে সেইহেতু তর্ক কোন কালেই শেষ হইবে না, অনন্ত কাল ধরিয়া চলিতে থাকিবে। ইহার চেয়ে বরং প্রচলিত ধর্মসমূহের প্রকৃত উৎস্য বিষয়ে আলোচনা করা যাইতে পারে।

তর্কের খাতিরে ধরিয়া লইলাম যে ইশ্বর রহিয়াছেন। সে ক্ষেত্রে আমি বলিবো তিনি ধর্মসমূহ প্রেরণ করেন নাই, বরং মানুষই মনগড়া ভাবে তাহার সম্পর্কে কল্পনা করিয়া ধর্মসমূহ তৈরী করিয়া লইয়াছে। আর ইশ্বর হয়তোবা তাহার তৈয়ারীকৃত বিলিয়ন বিলিয়ন গ্যালাক্টিক ক্লাস্টারের মধ্যে একখানা, ভার্গো গ্যালাক্টিক ক্লাস্টারের, হাজার খানেক গ্যালাক্টিক গ্রুপের একখানা, লোকাল গ্রুপের, হাজারখানেক গ্যালাক্সির মধ্যে একখানা মিল্কি-ওয়ের বিলিয়ন বিলিয়ন নক্ষত্রের মধ্যে একখানা, সূর্যের ডজনখানেক গ্রহের মধ্যে একখানা, পৃথিবীর মিলিয়ন মিলিয়ন প্রজাতির মধ্যে স্বঘোষিত শ্রেষ্ঠ, মানবকুল কি করিতেছে সেই বিষয়ে মোটেও আগ্রহী নয়। কিংবা হয়তো তিনি আমাদের সকল কিছু দেখিতেছেন এবং তাহার নামে আমরা কি সকল আচার-অনাচার করিতেছি তাহা দেখিয়া পুলক/ক্রোধ বোধ করিতেছেন। এই ক্ষুদ্রাতিক্ষুদ্র জগতের কার্যকলাপে হস্তক্ষেপ করিবার কোনরূপ ইচ্ছাই তাহার নাই।

ধর্মসমূহের উৎস্য নিয়া আলোচনা পরের পর্বে করিবো।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৫
৩৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×