আমার প্রিয় পোস্ট

মুঠোফোন কাব্য

০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৭

শেয়ারঃ
0 0 0


১।
বৃষ্টি শেষে উজ্জ্বল আকাশ
রোদেলা দিনের দণিা বাতাস,
খোলা চুলে তোমার হাসি
ইচ্ছে করে শরৎ আকাশে
মেঘ হয়ে ভাসি।
২।
মেঘের পালকি চড়ে দু’জনে
চলে যাব দূর অজানায়
ভাসব দু’জন একই সাথে
থাকব দু’জন একই ছায়ায়।
অন্ধরাতে চাঁদের সাথে
আলো দেব এই ধরায়
দুঃখ ভুলে সুখ সাগরে
কাটিয়ে দেব প্রিয় দু’জনায়।
৩।
একটা আকাশ, একটা নদী
একটা জীবন, কাল নিরবধি।
একটা চাঁদ, নরম আলো
একটা পৃথিবী, ভাসব ভালো।
একমুঠো রোদ, অবিরাম বৃষ্টি,
মনের জানালা খোলা থাক,
ফেলনা চোখের পাপড়ি।
৪।
আমি তোর হাত ধরে
চলে যাব হৃদয়পুরে
যেথায় আছে আমার স্বপ্ন
বুকের গভীরে।
যেখানে রাত্রিদিন সুখ নামে
মনের মাঝারে।
টলটল দীঘির জলে
কালো মেঘের ছায়া পরে
আমি সে জলে ভেসে যাব
তোর হাত ধরে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৯১৮৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই