আমার প্রিয় পোস্ট
- আমরা যারা খুচরা সিগ্রেট কিনি, তারা কেমনে মুন্সীজির ধ্রুপদী ধর্মনিরপেক্ষতার সন্ধান পাই? - খারেজি
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- ইউরোপীয় রেনেসাঁয় ইবনে রুশদ এর ভূমিকা - ইমন জুবায়ের
- ধর্ম'গুলোর ভবিষ্যত কি ? নাস্তিক'রা ধর্মের কি পরিনতি বা অবস্থা দেখতে চায় ? ...একটি আলোচনা পোস্ট ..বিশেষত নাস্তিকদের জন্য - মনির হাসান
- হিজবুত তাহরীর রাজনীতিঃ রিফাত হাসানের মুছে ফেলা পোষ্ট... - জাতেমাতাল
- গার্মেন্ট শ্রমিকের লাশের হাতে হিরের আংটি, গলার ফুলের মালা। এক অভাবনীয় বায়োস্কোপ!! - মনজুরুল হক
- কভু কভু আমার মনে........ - সজল শর্মা
- বাংলাদেশের সমুদ্রসীমাঃ "দিন বদল" না হলেও দিন কিন্তু বয়ে যায় ...... - দিনমজুর
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- "চরমপন্থিদের ধরতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী (র্যাব-পুলিশ) কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি খাবে?" - মনজুরুল হক
- তিনি আরজ আলী, একজন আলো-আঁধারির পরিব্রাজক - নির্ঝর নৈঃশব্দ্য-২
- বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত। - মনোয়ার আহমদ
- ওই বুট ওই লাথি, ওই আমাদের শিক্ষক, ওই পড়ে মার খায় জনতার লোক - ফারুক ওয়াসিফ
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- শ্মশান পাহারায় আগুণবুকে জাগ্রত আছি - মনজুরুল হক
- টিপাইমুখঃ ভারতের হাইড্রোপলিটিক্সের রেসের ঘোড়া.... নিজের ল্যাজে পা পড়ার পর ভারতও এখন প্রতিবাদী!!! - মনজুরুল হক
- অডিসিয়াস ল্যাম্পপোস্ট ও বিসর্জিত দীপুমণি : আত্মবলিদানের প্রথম ধাপে যারা - ফারুক ওয়াসিফ
- সর্বগ্রাসী অপ-‘বাদ’ বনাম একজন আরজ আলী মাতুব্বর এবং... [যুক্তিবোধ ও চিন্তা-চেতনায় সহনশীল পাঠকদের জন্য এই পোস্ট সংরক্ষিত] - রণদীপম বসু
- "বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূ-খন্ডের প্রয়োজনীয়তা কার স্বার্থে?" - আমাদের স্বার্থে। - পি মুন্সী
- নির্বাচনে বামের না পারা-শেষ অংশ। - সালাহ্ উদ্দিন শুভ্র
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- মৃত্যু যেখানে নানা ছুঁতোয় হানা দেয় খুবলে খায় - মনজুরুল হক
- সকল মানুষের জন্য জাগ্রত হোক আমাদের ঘুমন্ত বিবেক - মনজুরুল হক
- দেখতে থাকুন- তেকোনাভিশন - রাসেল ( ........)
- একজনের মৃত্যুর জন্য আরেকজনের বিরুদ্ধে বিচার চাওয়া ইসলাম সম্মত কি? - মানুষের পৃথিবী
- ইসলামে পতিতাবৃত্তির অনুসন্ধান - অপ বাক
- স্কুলছাত্রী উত্যাক্তের দায়ে আটক হলো তিন শিবির - ইকবাল হোসেন মজনু
- আস্তিকের বিশ্বাসে নাস্তিকের শক্তিশালী হয়ে ওঠা - দুঃখবিলাস
- "হযরত মোহাম্মদ (সঃ) কি মৃগীরোগী ছিলেন" এর মূল লেখার জবাব - জামালiiuc
- আরিফুল হোসেন তুহিনের অসামান্য উদ্যোগে সামান্য ভূমিকা রাখতে চাচ্ছি - রিয়াজ শাহেদ
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- কি হয় এসব লিখে!!!! - জ্বিনের বাদশা
- বিশ্বাসী বেশ্যারা চিরজীবী হও - সবাক
- প্রেম, দ্রোহ ,সাম্য ,মুক্তি ও জাগরনের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধান্জলি( ছবি ব্লগ ) - আবুল বাহার
- কোরআনের চ্যালেঞ্জঃ যেখানে সব্বাই ফেল মারছে!!!- ১ - নাস্তিকের ধর্মকথা
- ঈশ্বরবাদীদেরকে ঈর্ষা হয়... - মানুষের পৃথিবী
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- নেটজগত থেকে জামায়াতমনস্কতা বিতাড়ন কতটা জরুরি? - মনসুর হিল্লাজ
- ধর্মে বিজ্ঞানঃ নিম গাছে আমের সন্ধান - নাস্তিকের ধর্মকথা
- আরিল, কেন ফ্লাডিং করব না? (উৎসর্গ - মানুষ, বিমা, সামী মিয়াদাদ, মুকুল সহ সকল ব্যানকৃত দেশপ্রেমিক ব্লগার) - মোসতফা মনির সৌরভ
- সামহোয়্যারে যা ঘটলো, যা ঘটবে তার 'পেছনের কারণ' - Arild, you MUST read this - ধুসর গোধূলি
- 'প্রশ্নোত্তর'র প্রশ্নের উত্তর এবং ত্যাড়ামী প্রসঙ্গ/সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- মগবাজারে ৮ তলা বাড়িতে থাকে গোলাম আযম: একদল সত লোকের জীবন যাপনের নমুনা - আমি সাগর
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- "গন্ডগোলের দিন গুলি" গো.আ সাহেবের একাওর নামা
- লাল দরজা
- একান্ত ভাবনা: কেউ মন্দ বললেও আমার কিছু যায় আসে না - মেঘ
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- ছবি ব্লগ : গর্বের এবং বীরত্বের মুক্তিযুদ্ধ - মিরাজ
- আমি খুবী কুরুপা? - শতরূপা
- এ ছবি আপনাকে দেখতেই হবে! আপনি এদেশের মানুষ নন? - তীরন্দাজ
- নাস্তিকের ধর্মকথার পোস্টপ্রসঙ্গেঃ সবাইকে সতর্ক করার জন্য এ পোস্ট - মাহমুদ রহমান
- এমন কোন ট্যাংক নাই - সদরুল
- আসুন একটু গপ সপ করি (ফাউল পোষ্ট) - নাজিরুল হক
- ছাগুর প্রশ্ন : আদি কাহিনী ও এটিমের কার্যকারিতা - সূফি
- লোল-সাহিত্য, পৃথিবী অবাক
তাকিয়ে রয়, এক নতুন ধারার প্রবর্তন! - অন্যরকম
- বুড়া লোল-পুরুষদের জন্য গ্রুপ- সকলে অতি স্বত্বর যোগাযোগ করুন - নিধিরাম সর্দার
- মায়ের মত বউ! - নীলকণ্ঠ
- একটি সভ্যতা বিবর্জিত প্রস্তাব, বর্বরদের টাইট দিতে - মেঘ
- স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত-শিবির কেন সন্ত্রাসী সংগঠন - অমি রহমান পিয়াল
- মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক আলৌকিক বিস্ময়।তিনি আল্লাহ ছাড়া আর কে খোদা হতে পারে। দ্যা মিরাকল অফ আল্লাহ।ফটো ব্লগ। - ভ্রুক্ষেপিত জ্ঞান
- আসুন আমরা উনার মূল্যায়ন করি - অমি রহমান পিয়াল
- সাপের বাচ্চা রাখতে নেই --- বিরাট ভুল হয়ে গেছে! - গজ কচ্ছপ
- সেক্যুলার বা নাস্তিকরা আসলে কি চান - স্পষ্ট করে বলুন - আওরঙ্গজেব
- একটি মৃত্যু আর আমার যত আক্ষেপ - ডাক্তার আইজউদ্দিন
- মুজাহিদের বললেন দেশে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী নেই - বসুরহাট
- দেশে কোন যুদ্ধপরাধী বা স্বাধীনতাবিরোধী নেই!!!! - মোসতফা মনির সৌরভ
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কার্টুন গ্যাঞ্জাম (সন্ধ্যাবাতি) - সন্ধ্যাবাতি
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
ধর্মাচরণ ও বাঙ্লাদেশ - ১
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২০
"গনতন্ত্র গনতন্ত্র বলে আপনারা চিৎকার করছেন, তো আসুন গনতন্ত্রই প্রতিষ্ঠিত করি। যে দেশে বেশিরভাগ মানুষ মুসলমান, সেখানের মানুষ চাইলে সরকার ইসলামী কানুন চালু করবে এটাই তো গনতন্ত্র - নাকি?" ঘরভর্তি লোকের সামনে আমার মুখের উপর প্রশ্ন ছুড়ে দিলেন ব্যারিস্টার সাহেব। যৌক্তিক কথা বটে! বন্ধুর বাড়ি এসে কে যায় বন্ধু-পত্নীর সই-পতির সাথে বাহাস করতে! কিন্তু ব্যারিস্টার সাহেব নাছোড়বান্দা - অনেকদিন যাবতই তিনি বিরক্ত আমার-আমাদের উপরে, যারা কিনা বাংলাদেশের সব ধর্মের মানুষের সমানাধিকার দাবী করে। আজ সুযোগ বুঝে আমাকে একহাত নেবার তাল করছেন। আমি এড়াতে চাইলেও, তিনি খোচাঁখুঁচি থামাতে রাজী নন। আবার জিজ্ঞেস করেন, "আপনারা তো চলনে-বলনে ইসলাম মানেন না, নামায-কালাম তফাত করে দিয়েছেন বহু আগেই, কাউকে আল্লাহ-বিল্লা করতে শুনলে মনে করেন বিলাপ করছে! তো কোন যুক্তির বশে ইসলামী নামখানা এখনো বিসর্জন দেননি?"
নাহ! বেচারা আজ ছাড়বেন বনে মনে হয় না, হয় ইসলামের নয় আমার অনৈসলামের খৎনা দিয়েই তবে শান্ত হবেন! তো জিজ্ঞেস করি, "'ইসলামী নাম' জিনিসটা কি?" "কেন এই যে প্রশ্ন আহমেদ - এখানে প্রশ্নটা বাদ দিলে, আহমেদ তো ইসলাম থেকেই চুরি করা! নবীজির আরেক নাম আহমেদ।" ঝটপট উত্তর ওনার।
ও আচ্ছা! এই তাহলে ইসলামী নামের শানে নুযুল। আমিতো ভেবেছিলাম বেচারা নামখানাকেই না আবার মুসলমানি দেয়া লাগে। আচ্ছা মুসলমানী ব্যাপারটার রহস্যটা আসলে কি? খৎনা তো খৃষ্টানরাও করে, আবার ইহুদীরাও করে। তো মুসলমানেরা কেন করে? মুসলিম বিশ্বের দিকে একবার তাকান, ইহুদী-খৃষ্টান ছাড়া যেন তাদের আর কোন শত্রু নেই। মুসলমানের মুখে শুধু একই কথা - ঘরে বাইরে ইহুদী-নাসারা-খেরেস্তানের দল মুসলিম জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওদের মনে হয় আর কোন কাজই নেই, মুসলমানের ক্ষতি করতে পারলেই ওদের হেভেন-আফটার লাইফ নিশ্চিত! ভাবছিলাম, ব্যারিস্টার সাহেবকে জিজ্ঞেস করব কিনা, যে ইহুদী বাইবেল বলছে, তাদের প্রোফেট আব্রাহামের বংশধরদেরকে অন্যান্য বিধর্মীদের থেকে আলাদা করে চেনার জন্যই ঈশ্বর এই খৎনার আদেশ দিয়েছিলেন - মুসলমানেরা তাহলে কেন খৎনা করে ইহুদী পরিচয়ে পরিচিত হচ্ছে? নাহ্! সারাদিন রোজা রেখে বেচারার সংযমের বারোটা বেজে গেছে, বেয়াড়া প্রশ্ন করে বন্ধুর বাড়ির উৎসবের আমেজ নষ্ট করার ঝুঁকি নেয়া যায় না। তার বদলে জিজ্ঞেস করি, আব্দুল্লাহ নামটা কি ইসলামী নাম? "অবশ্যই, আব্দুল্লাহ মানে আব্দ-আল্লাহ্ অর্থাৎ আল্লার দাস, Slave of Allah" আবার তড়িৎ উত্তর পেলাম। কথায় বলে স্বভাব কি আর সহজে যায়, আমারও যাচ্ছে না - ফের জিজ্ঞেস করি "আমীনা?" এবার খানিকটা উষ্মাভরা জবাব পেলাম - "এটিও অবশ্যই ইসলামী নাম, মুহাম্মাদ(সঃ) এর মায়ের নাম। আপনারা নাস্তিক নাস্তিক ভাব করেন, যুক্তিবাদের নামে কলমা পড়েন কিন্তু সাধারন জিনিসটাও অবহেলাও শেখেন না।" মুচকি হেসে এবার বলি, নবী মুহাম্মাদের পিতা-মাতা কি মুসলমান ছিলেন? খাদিজা নাম যখন রাখা হয়েছিল, তখন কি তিনি মুসলমান ছিলেন? নাকি পরে নাম বদলেছিলেন? তেমনি সাহাবীরাও কি তাদের নাম বদলে ইসলামী নাম রেখেছিলেন? এত ইসলামী নাম কোথায় পাওয়া যাবে? কোন এনসাইক্লোপিডিয়ায় সংকলিত আছে ইসলামী নাম? তাহলে এই যে আব্দুল্লাহ, আমীনা, আবু তালেব, উসমান, উমর, আলী - এইসব নাম কেমন করে ইসলামী নাম হয়! নিমন্ত্রিতদের অনেকেই হো হো করে হেসে উঠলেন। তাদের থামাতে জলদি আবার কথার খেই ধরি - অর্থাৎ নামের মুসলমানিত্ব-হিন্দুত্ব-বৌদ্ধত্ব বলে আসলে কিছু নেই, তবে ভাষাগত পরিচয় আছে। হাজার হলেও নামওতো শব্দ - আর দশটা শব্দ-পদের মতই বিশেষ্য-বিশেষণ-ক্রিয়া।
দেখুন, কেউ যদি তার মেয়ের নাম রাখে বকুল/শিউলি/টগর/গোলাপী, আমরা গিয়ে প্রশ্ন করি না, এটা ইসলামী নাম না হিন্দু নাম। কেন করি না? নিজের অজান্তই কিন্তু আমরা নামের ধর্মীয় পরিচয় অস্বীকার করি, প্রতিদিনই করি। বড়জোড় বলতে পারি আরবী নাম, ফার্সী নাম, ইংরেজী নাম ইত্যাদি। কিন্তু গায়ের জোরে মানুষের নামের মুসলমানী তকমা দিতে গিয়ে আমরা বঙ্গীয় মুসলমানের আসল দুর্বলতা প্রকাশ করে ফেলি - অশিক্ষা এবং কুশিক্ষা। আমাদের বেশিরভাগ মুসলমানই মনে করেন আরবী নাম মানেই ইসলামী নাম। অথচ তারা জানেনই না যে আরবী প্রথমে কাফেরদের ভাষা, তারপর ইহুদী, খ্রীষ্টান এবং সর্বশেষে মুসলমানের ভাষা। সুতরাং আরবীর উপর মুসলমানদের দাবী সবার থেকে কম।
কিন্তু ব্যারিষ্টার সাহেবও অনেকের মতই স্বীকার করতে চান না বাঙ্গালী মুসলমান এখনো শিক্ষিত হয়ে উঠতে পারেনি। আফসোস করে বলি, বাংলা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাত্র পাঁচটা বছর আগে ভাগ হতো, তাহলে মেট্রিক পাশ কেরানিও ওপার থেকেই ভাড়া করে আনতে হতো। এখানে বিতর্কের দরকার নেই, এটা ইতিহাস। যারা আজ বাঙ্গালী মুসলমান বলে গর্ব করেন, তারা তাদের বংশের প্রথম বা ক্ষেত্র বিশেষে দ্বিতীয় পুরুষ যারা ইংরেজী শিখেছেন, শহরে দালানে বাস করেছেন। দেশ ভাগের সময় বাঙ্গালী তো গেরস্থই ছিল। এখন গন্ডায় গন্ডায় শহরে এসে বেশ শিক্ষিত হয়েছেন! টাকা করেছেন, সম্মান কিনেছেন। কিন্তু সলিড ফাউন্ডেশান নেই কারও, তাই এই প্রজন্মের বাঙ্গালী মুসলমান লোভী আর চরিত্রহীন। দেখবেন, শহরে কারো বাসায় মিলাদ হলে দশ জন লোক মেলানো ভার, আর মাউলানা যদি যদি বয়ান শুরু করে, সবারই গলায় ব্যাঙ ঢুকে খাকারি বেরুতে থাকে। অথচ নাম মুসলমান কি হিন্দু তা নিয়ে তাদের চিন্তার অন্ত নেই - হোক সে ডাক্তার, এঞ্জিনিয়ার বা আমাদের এই ব্যারিষ্টার সাহেবের মত আইনবিশেষজ্ঞ। এর থেকে সহসা মুক্তি নেই, পরের প্রজন্মের জন্য অপেক্ষা করতেই হবে।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আরিফুর রহমান বলেছেন:
ভালো!
লাল দরজা বলেছেন:
মোহাম্মদ কি ইসলামী নাম!
লেখক বলেছেন: হা হা হা... লালুদা, ঐটা জিজ্ঞেস করতে মান চাচ্ছিল, কিন্তু... বোঝেনই তো!
রাঙা মীয়া বলেছেন:
পোস্টের কথায় সম্পূর্ণ একমত। এখুনি এই পরিস্হিতি পরিবর্তন করে আমাদের পরবর্তী প্রজন্মের শ্রদ্ধা অর্জন করা উচিত ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: 
শয়তান বলেছেন:
ভালো!
লেখক বলেছেন: কি?
আরিফুর রহমান বলেছেন:
হুম... আবার পর্লাম!
মানুষের পৃথিবী বলেছেন:
প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যবাদ।
মনজুরুল হক বলেছেন:
প্রিয়তে।গত বছর এই দিনে বিশ্বগাড়ল 'এনজিনিয়ার' শমশের মেরাজের যে বয়ান দিচ্ছিল তা শুনে স্তম্ভিত হলাম.....! এই লোক কী ভাবে পড়ায় ? কী পড়ায় ?
ব্যারিষ্টারের মত শমশের কে নিয়ে লিখুন না ? আমি তার বিষয়ে তেমন জানি না।
লেখক বলেছেন: ধৈর্য ধরে পড়ার ও মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার শোকেস চেক করুন (চামহাস)!
নির্মোহ বলেছেন:
"নবী মুহাম্মাদের পিতা-মাতা কি মুসলমান ছিলেন? খাদিজা নাম যখন রাখা হয়েছিল, তখন কি তিনি মুসলমান ছিলেন? নাকি পরে নাম বদলেছিলেন? তেমনি সাহাবীরাও কি তাদের নাম বদলে ইসলামী নাম রেখেছিলেন"আমাকে প্লাস দিতে দিলোনা। তাই শুধু মুগ্ধতা রেখে গেলাম!
লেখক বলেছেন: মনে হয় কাফের নাম!
মুহাম্মদ মইনুল হুদা বলেছেন:
এগুলো সব আরবী নাম।আরব দেশের ভাষা আরবী তো এগুলো আরবী নাম হওয়াটাই স্বাভাবিক।ভদ্রলোক না বুঝুক, আপনি তো বুঝতেন।সেটা ক্লিয়ার করে বললেই ভালো হতো। তাই না?
লেখক বলেছেন: আরব দেশের ভাষা আরবী তো এগুলো আরবী নাম হওয়াটাই স্বাভাবিক আর বাংলাদেশের ভাষা বাংলা তো সেগুলো বাংলা নাম হওয়াটাই স্বাভাবিক।
তা মশায় আপনে তো মাশাল্লাহ বাংলাদেশে থাইকাও আরবী নামে খেলোতাসেন? ঘটনা কি? আপনের এক পোস্টে দেখলাম আরিফুর রহমান তার নাম কেন বদলায় না সেইটা নিয়া ফাল দিতাসেন? মুখ্যু সুক্যু মানুষ আমি, বুঝায়া বলবেন?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















