আমার প্রিয় পোস্ট

চেয়ার ধরে মারো টান, তিনি হবেন খান খান...

আগুনের রেস (উৎসর্গ: মনজুরুল হক)

১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৫২

শেয়ারঃ
0 0 0

আকশের গায়ে হেলান দিয়ে
যারা ভেবেছে, আকাশ হতে পারাই আসলে আসল কাজ,
সূর্যের মত উজ্জ্বল জীবনের পর্বটিতে
যারা পথের দিশা পেতে হাতড়ে মরেছে,
ঈশ্বরের বৈষম্য-খনির খোঁজ পেয়ে
যারা তাঁর কৃপার লোভ ঘৃনাভরে পায়ে দলেছে,
ক্ষয়িষ্ণু সমাজকে ধুঁকতে দেখে পিছু হটে যাওয়া মানুষকে
যারা আশা দিয়েছে,
তাদের কাঁতারে এসে দাড়াবোই একদিন।

ছাত্রদের মিছিলের উপরে তেঁড়ে আসা
স্বৈরাচারের ট্রাকের সাথে যারা যুঝেছে,
শিক্ষাভবন ঘেরাওয়ের দিন মিলিটারির ধমককে
যারা তুড়ি মেরে উড়িয়ে এগিয়ে গেছে,
রোমশ নগ্নবুকে গণতন্ত্রের গল্প লিখে
যারা শেষবার জন্মভূমিকে একপলকে দেখেছে,
সভ্যতার লজ্জা ঢাকতে যারা
একটিবারের জন্য হলেও সাম্যের তরে প্রাণ-বাজী রেখেছে,
তাদের শ্লোগানে গলা মেলাবোই একদিন।

আকাশ চষে তারাদের দেশে
যারা একটি তারার কানন বানাতে চেয়েছে,
শিশুর শ্রমে গড়ে ওঠা
ইমারতের পাহাড় যারা পিঠ দিয়ে ঠেলতে চেয়েছে,
পেষণের সামাজিক কলকাঠির যাদু ভাঙতে
যারা শোকের দেশের মন্ত্র আউড়েছে,
তাদের পাশে আমিও জোর-কদমে হাঁটবোই একদিন।

অবশেষে, রেসের শেষ ল্যাপে এসে
যদি শক্তি হারিয়ে ফেলি,
একটু ফুরসত বের করে ছোট্ট কাঠিটি হাতবদল করে যাব দ্রুত।

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
মনজুরুল হক, আপনার জন্মদিনে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আপনার দীর্ঘ কর্মময় জীবন কামনা করছি।

 

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:০৬
ফেরারী পাখি বলেছেন: লেখককে ধন্যবাদ।

আমিও মনজুরুল হকের কর্মময়, দীর্ঘজীবন কামনা করছি।
২. ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:১৫
নুশেরা বলেছেন: মনজুভাইয়ের জন্মদিনে তাঁর জন্য অশেষ শুভকামনা। যে দৃশ্য আমরা দেখেও দেখিনা, যে কথা মনে মনে রাখলেও মুখে বলার সৎসাহস রাখিনা, বিবেকের ঘুম ভাঙানোকে মনে করি নির্বুদ্ধিতা; সেসব কথা বলার জন্য মনজুরুল হকরা লেখনীতে শান দিয়ে চলেন অবিরাম।

মনজুরুল হকের জন্মদিনে শুভকামনা জানানোর জন্য অসামান্য পোস্টটির জন্য প্রশ্নোত্তরকে অভিবাদন।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ নুশেরা। ভালো আছেন আশা করি।

৩. ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:২৩
বৃত্তবন্দী বলেছেন: মনজু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা...
৪. ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:২৫
তাজা কলম বলেছেন: অবশেষে, রেসের শেষ ল্যাপে এসে
যদি শক্তি হারিয়ে ফেলি,
একটু ফুরসত বের করে ছোট্ট কাঠিটি হাতবদল করে যাব দ্রুত।


সুন্দর প্রত্যয়। +++++++

Click This Link
৫. ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:২৮
অমি রহমান পিয়াল বলেছেন: আমার খুবই প্রিয় একজন মানুষ। তারে জন্মদিনের শুভেচ্ছা
৬. ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৪২
নুরুজ্জামান মানিক বলেছেন: কমরেড মনজু ভাইয়ের জন্মদিনে অশেষ শুভকামনা।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন: দীর্ঘ হোক তাঁর সংগ্রামী পথচলা।

৭. ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৫
হোরাস্‌ বলেছেন: মঞ্জুরুল হককে জন্মদিনের শুভেচ্ছা।
কবিতাটা ভাল লেগেছে। +
৮. ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:০৯
ক-খ-গ বলেছেন: মনজু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা...
৯. ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৩
আরিফুর রহমান বলেছেন: মনজুরুল হককে জন্মদিনের অনেক শুভেচ্ছা!
১০. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০০
লড়াকু বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল তার জন্য।
১১. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৩
মোহাম্মদ লোমান বলেছেন: কমরেড মন্জুরুল হককে জন্মদিনের শুভেচ্ছা। রাজনৈতিক ঐক্য না থাকলেও লোকটাকে ভাল লাগে।
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে শুভেচ্ছা জানিয়েছেন সেজন্য আপনাকেও অভিনন্দন।

১২. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪৮
মনজুরুল হক বলেছেন:

প্রশ্ন, আপনার কবিতার জন্য একমাইলব্যাপী শুভাশীষ....

আর যাকে উৎসর্গ করেছেন তাকে বলি...পথের শেষ খুঁজোনা বন্ধু। ণির্মানের পথের শেষ হয় না! এগিয়ে যাওয়াই যেখানে শেষ কথা, সেখানে থামার সময় কই?

আমরা এই এক একটা দিনকে কল্পনায় রাঙানো আরো একটি সুন্দর দিনের কাছে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন:
অবশেষে, রেসের শেষ ল্যাপে এসে
যদি শক্তি হারিয়ে ফেলি,
একটু ফুরসত বের করে ছোট্ট কাঠিটি হাতবদল করে যাব দ্রুত।

শুভ জন্মদিন কমরেড।

১৩. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫২
দেশী পোলা বলেছেন: মন্জুরুল হককে জন্মদিনের শুভেচ্ছা,তার দীর্ঘজীবন কামনা করছি।
১৪. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৫৬
সবাক বলেছেন: কমরেড...

শুভজন্মদিন
১৫. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১:০৮
মনজুরুল হক বলেছেন:

প্রশ্নত্তোর, ফেরারী পাখি, নুশেরা, বৃত্তবন্দী, তাজা কলম, অমি রহমান পিয়াল, নুরুজ্জামান মানিক, হোরাস্, ক-খ-গ, আরিফুর রহমান, লড়াকু, মোহাম্মদ লোমান, দেশী পোলা, সবাক....................

আপনার সবাইকে আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা। ভাল থাকবেন যাপিত সময়গুলোতে/ আগামীতে.............
১৬. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১:১৭
জাতেমাতাল বলেছেন: ...... ছাত্রদের মিছিলের উপরে তেঁড়ে আসা
স্বৈরাচারের ট্রাকের সাথে যারা যুঝেছে,
শিক্ষাভবন ঘেরাওয়ের দিন মিলিটারির ধমককে
যারা তুড়ি মেরে উড়িয়ে এগিয়ে গেছে,
রোমশ নগ্নবুকে গণতন্ত্রের গল্প লিখে
যারা শেষবার জন্মভূমিকে একপলকে দেখেছে,
সভ্যতার লজ্জা ঢাকতে যারা
একটিবারের জন্য হলেও সাম্যের তরে প্রাণ-বাজী রেখেছে,
তাদের শ্লোগানে গলা মেলাবোই একদিন...।


মনজু ভাইয়ের শুভ জন্মদিনে পলাশ রাঙানো শুভেচ্ছা। আপনি দীর্ঘায়ু হোন।
১৭. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৬
মনির হাসান বলেছেন: কবিতা'টি অসম্ভব লাগলো ।

মনজু ভাই'কে জন্মদিনের শুভেচ্ছা । দীর্ঘায়ু হোন ।
২১ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ মনির হাসান।

১৮. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ২:২৭
মনজুরুল হক বলেছেন: ধন্যবাদ মনির। দীর্ঘজীবী হও....
১৯. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৪
রুবেল শাহ বলেছেন:

ব্যস্ততার জন্য অনেকের খোজ খবর নেওয়া হয়না ........... তাই হয়তো তারাও আমায় ভুলে যায় ..................

মনে ছিল সম্ভবত সে দিন বগ্লে আসা হয়নি..........

দেরিতে হলেও মনজু ভাইয়াকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা.......



সেই সাথে প্রশ্নোত্তর আপনাকে ধন্যবাদ..............

ভাল থাকা হউক সবার .............
২০. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:২৯
অপ্‌সরা বলেছেন: এটা আমার ভাইয়াটার যোগ্য উপ হার।

 

মোট সময় লেগেছে ০.৯৭২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
The greatest enemy of knowledge is not ignorance, it is the illusion of knowledge.
- Stephen Hawking
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই